JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৪:০৭ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: দলবদলের জল্পনা ঘিরে নতুন করে শুরু রাজনৈতিক চর্চা। বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেও শেষ পর্যন্ত ‘সবুজ আবির’মেখে বাড়ি ফিরতে হল তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা-কর্মীকে। এমনই অভিযোগ ঘিরে গঙ্গাসাগর ও ক্যানিংয়ে।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিজেপির সাংগঠনিক জেলার বিভিন্ন বুথের নেতৃত্ব বাছাই এবং জেলা নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তার আগে গঙ্গাসাগরে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান-সহ কয়েকজন স্থানীয় নেতৃত্ব বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি স্থানীয় সূত্রের। তাঁদের বিজেপিতে যোগদানের ইচ্ছা ছিল বলে জানা গিয়েছে। তবে সূত্রের দাবি, দলে যোগদানের পরিবর্তে তাঁদের সবুজ আবির মাখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ক্যানিংয়েও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও সবুজ আবির মেখে ফিরে যান বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, বিজেপি কি দলবদলের ক্ষেত্রে বেছে বেছে নেতৃত্বকে দলে নেওয়ার কৌশল নিচ্ছে? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ? গঙ্গাসাগর থেকে ক্যানিং—দুই এলাকায় পরপর এমন ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে দলবদল নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্যে পালাবদল হতেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন, 'বিজেপিতে তৃণমূলের ঠাঁই নেই। তিনি আরও বলেন, এখনই অন্য দলের কাউকে বিজেপিতে নেওয়া হবে না। এরই মধ্যে বিজেপিতে যোগ দেন প্রাক্তন তিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক।সল্টলেকে বিজেপির দফতরে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন রাজ্যসভার প্রাক্তন তিন সাংসদ। তার পরেই শমীক জানিয়ে দেন, এই যোগদান ‘ব্যতিক্রমী’ ঘটনা। তিনি স্পষ্ট বলেন,‘তৃণমূলে যাঁরা দুর্নীতি করেননি, তাঁদের আগেই পাশে চেয়েছে বিজেপি।’

তৃণমূল জমানার অবসানের পর বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপির ৷ রাজ্যে পরিবর্তনের পর অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে। আবার অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া নেতা-কর্মীরাও দলে ফিরতে চাইছেন। তেমনই  গঙ্গাসাগর ও ক্যানিংয়ের নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দেওয়া ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু গেরুয়া আবিরের বদলে সবুজ আবির মেখেই ফিরত হয় তাঁদের। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

14 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.