JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সোমবার আরও একবার তা জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, রবিবার শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় হরমনপ্রীত কউরের দল। কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে নকভির হাত থেকে ট্রফি নিতে ওঠেননি ভারতের মেয়েরা। নকভি শ্রীলঙ্কার রানার্স-আপ দলের হাতে পদক তুলে দেওয়ার পরও মঞ্চে অপেক্ষা করছিলেন। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করতে হয় ভারতকে। গত বছর একই ঘটনা ঘটেছিল পুরুষদের এশিয়া কাপেও।

এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া সোমবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, ঘটনাটি কোনও আকস্মিক সিদ্ধান্তের ফসল নয়। পরিস্থিতি এবং দেশের আবেগ-অনুভূতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁর দাবি, প্রতিযোগিতার আগেই এসিসিকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছিল ভারতীয় বোর্ড। সাইকিয়ার কথায়, "বর্তমান পরিস্থিতি এবং দেশের মানুষের আবেগের কথা মাথায় রেখে প্রস্তাবিত পদ্ধতিতে দলের ট্রফি গ্রহণ করা উপযুক্ত হবে না বলে মনে করেছিল বিসিসিআই।" একই সঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন, এই সিদ্ধান্ত কোনওভাবেই ক্রিকেটার, প্রতিযোগিতা বা খেলার বিরুদ্ধে নয়। এটি পুরোপুরি ‘প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত’।

গত বছর কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও তলানিতে ঠেকেছিল ভারত-পাকিস্তান সম্পর্কের সমীকরণ। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতেরও সৃষ্টি হয়। সেই আবহেই পাকিস্তানের ক্রিকেট প্রশাসনের শীর্ষকর্তার কাছ থেকে ভারতীয় দলের ট্রফি গ্রহণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে পাকিস্তানের বিরুদ্ধে সব ম্যাচ বয়কট করার প্রশ্নে বিসিসিআইয়ের অবস্থান আলাদা। সাইকিয়া জানিয়েছেন, বহুদেশীয় প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ সরকারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এসিসির সদস্য হিসাবে নিজেদের ক্রীড়া-দায়বদ্ধতা পালন করতেই এশিয়া কাপে খেলেছে ভারত। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, কোনও বহুদেশীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং কার হাত থেকে ট্রফি গ্রহণ করা, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

ট্রফি হাতে তুলে ধরতে না পারলেও ভারতীয় মহিলা দলের সাফল্যেই সবচেয়ে বেশি খুশি বিসিসিআই। সাইকিয়ার বক্তব্য, মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে এশিয়া কাপ জেতাই হরমনপ্রীতদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই সাফল্যের কৃতিত্ব সম্পূর্ণ ক্রিকেটারদের এবং গোটা দেশ তাঁদের নিয়ে গর্বিত। এ বার অবশ্য সামনে আরও বড় লক্ষ্য। এশিয়ান গেমসে গত বার জেতা সোনার পদক ধরে রাখতে জাপানের উদ্দেশে উড়ে যাবে ভারতীয় দল। সাইকিয়া জানিয়েছেন, এখন যাবতীয় মনোযোগ সেই প্রস্তুতিতেই। ট্রফি-বিতর্কে আর কোনও ভাবেই দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে চায় না বোর্ড।

13 Views 0 Likes 0 Comments

Related News

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
ময়দান

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.