JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম
Breaking
কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাচতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ

কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি

কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি
ছবি: গ্রাফিক্স: নিজস্ব

কলকাতা, নিউজ ডেস্ক: কিছু প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে হারিয়ে যায়, আবার কিছু প্রশ্ন সময় পেরিয়ে গেলেও থেকে যায় অমীমাংসিত। কলকাতার অন্যতম প্রাচীন তীর্থস্থানকে ঘিরে, তেমনই কিছু প্রশ্ন সামনে এসেছে। বছরের পর বছর ধরে যে সম্পদ ঘিরে নানা অভিযোগ, জল্পনা ও আইনি টানাপোড়েন, এবার তা নিয়েই শুরু হয়েছে নতুন তৎপরতা। মন্দিরের সম্পদ, পরিচালন ব্যবস্থা এবং সংরক্ষিত গয়না নিয়ে একাধিক প্রশ্ন তুলে, দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কালীঘাট মন্দিরের গয়না ও সম্পত্তি ও পরিচালন ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিয়ে মন্দিরের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। চিঠিতে সরাসরি সিবিআইএর তদন্তের দাবি জানানো হয়েছে। এবং বিকল্প হিসেবে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠনের কথাও বলা হয়েছে।

তবে, এখানেই শেষ নয় কালীঘাট মন্দিরের পরিচালন ব্যবস্থাতেও বদল চেয়েছে  সাবর্ণ পরিবার পরিষদ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন পরিচালন কমিটির গঠনের আবেদন জানানো হয়েছে। এই প্রস্তাবিত কমিটিতে জেলা জজ, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি, সাবর্ণ পরিবারের দুজন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের রাখার দাবি জানানো হয়েছে। এদিকে, মন্দিরের সম্পদ সংরক্ষণের জন্য গঠিত কমিটির মেয়াদ ও ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কমিটির মেয়াদ পাঁচ বছর। অভিযোগ, ২০১৪ সালের পর থেকে মন্দির পরিচালন কমিটির নির্বাচন হয়নি। ফলে, এরপর থেকে মন্দিরের গয়না ও সম্পদের বিষয়ে নিয়মিত নজরদারি হয়েছে কি না, তা নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে।

কিন্তু, অভিযোগের কেন্দ্রে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়, তা হল মা দক্ষিণাকালীর গয়না। পরিষদের দাবি, মন্দিরের গয়নায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গচ্ছিত রাখা হয়েছে। কিন্তু সেই আমানতের চাবি ১৯৮০ সাল থেকেই নিখোঁজ। ফলে, চাবি খুলে ভিতরের সামগ্রী পরীক্ষা না করা পর্যন্ত সেখানে থাকা সম্পদ ও গয়না ঠিকঠাক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার উপায় নেই বলে দাবি তাঁদের।

এই ঘটনা অবশ্য নতুন নয়। ২০০৬ সালেও মন্দিরের অর্থ ও প্রণামী নিয়ে অভিযোগ কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। প্রায় দুই দশকের পরে ফের মন্দিরের সম্পদ নিয়ে বিতর্ক উঠেছে। দেবর্ষি রায়চৌধুরীর বক্তব্য, জেলা জজের কাছে বিষয়টি জানানোর পর সাড়া না মেলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতেও প্রতিকার না মিললে জনস্বার্থ মামলা করার কথাও ভাবা হচ্ছে। ফলে, কালীঘাট মন্দিরের গয়না ও সম্পদ নিয়ে এই আইনি টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর।

13 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি
মহানগর

পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দাবি করেন, তৃণমূলত্যাগী সাংসদদের নিয়ে তৈরি এনসিপিআইয়ের ১৭ জনই বিজেপিতে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও
মহানগর

কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, তালিকায় মেয়ো রোডও

শুধু লেনিন সরণিই নয়, কার্ল মার্কস সরণির নামও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হতে পারে। সম্ভাব্য নতুন নাম হিসেবে উঠে এসেছে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা কবি মাইকেল মধুসূদন দত্তের নাম।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?
মহানগর

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?

কলকাতা, নিউজ ডেস্ক: এবার আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থ...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম · 2 মিনিট
জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?
মহানগর

জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির?

কমিশনের সঙ্গে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকের পরই নতুন করে কালীঘাট শিবিরের তরফে ডেরেক ও ব্রায়েন কমিশনকে চিঠি দেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.