JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩১ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

ফেডারেশনের কার্যকলাপে ক্ষুব্ধ ক্রীড়া মন্ত্রক, টেবিল টেনিস আপাতত অ্যাড-হক ব্যবস্থা

ফেডারেশনের কার্যকলাপে ক্ষুব্ধ ক্রীড়া মন্ত্রক, টেবিল টেনিস আপাতত অ্যাড-হক ব্যবস্থা

বিধি মেনে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারায় ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন (TTFI)-কে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রক নির্দেশ দিয়েছে, ভারতীয় টেবিল টেনিসের প্রশাসনিক কাজকর্ম আপাতত সামলাবে ভারতীয় অলিম্পিক সংস্থার তৈরি অ্যাড-হক ব্যবস্থা। আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থা (ITTF)-র সঙ্গে পরামর্শ করেই তৈরি হবে সেই অন্তর্বর্তী কাঠামো।

নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন না করার পাশাপাশি আগে পাঠানো শো-কজ নোটিসের জবাবও সন্তোষজনক হয়নি বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রক। তাদের নির্দেশ, TTFI-তে যথাযথ সাংবিধানিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অলিম্পিক কমিটিকে একটি অন্তর্বর্তীকালীন নিয়ন্ত্রক ব্যবস্থা তৈরি করতে হবে। সেই ব্যবস্থার অংশ হিসাবেই গঠিত হবে অ্যাড-হক কমিটি।

TTFI-র প্রশাসনিক কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠছিল গত কয়েক মাস ধরেই। জুনে সেই বিতর্ক আরও তীব্র হয় ভারতীয় তারকা মণিকা বাত্রার অভিযোগে। এশিয়ান গেমসের জন্য ১০ সদস্যের দল ঘোষণার পর মণিকাকে রাখা হয়েছিল রিজার্ভে। তিনি দাবি করেন, দল নির্বাচনের ক্ষেত্রে ফেডারেশন নিজেদের সংবিধানই মানেনি।

মণিকার অভিযোগ ছিল, তাঁকে জানানো হয়েছিল নির্ধারিত নিয়ম মেনেই এশিয়ান গেমসের দল বেছে নেওয়া হয়েছে। কিন্তু তাঁর হাতে থাকা নথি অনুযায়ী, ৯ সদস্যের একটি নির্বাচন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। আর TTFI সংবিধানের ২৪(C)(j) ধারা অনুযায়ী, কোনও সাব-কমিটিতে ৭ জনের বেশি সদস্য থাকতে পারেন না। ফলে ৯ জন সদস্যের কমিটি গঠন নিয়েই প্রশ্ন তোলেন মণিকা।

এশিয়ান গেমসের দল নির্বাচন নিয়ে সেই বিতর্কের মধ্যেই এ বার সরাসরি কেন্দ্রের কোপে TTFI। নির্বাচন না করা এবং শো-কজের জবাব সন্তোষজনক না হওয়ায় আপাতত ফেডারেশনের স্বীকৃতিই স্থগিত করা হল। ফলে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর নির্ধারিত আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আগে ভারতীয় টেবিল টেনিসের প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হল নতুন অনিশ্চয়তা।

 

 

15 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
ময়দান

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি (Virat Kohli)।

২৭ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.