JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

একই নম্বরের দুই বিমান, মাঝ-আকাশে বড় বিপদ

একই নম্বরের দুই বিমান, মাঝ-আকাশে বড় বিপদ

আমেরিকার অ্যারিজ়োনায় মাঝ-আকাশে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দু’টি যাত্রিবাহী বিমান। একই সময়ে একই ফ্লাইট নম্বর ও কলসাইন ব্যবহার করায় দুই বিমান একে অপরের কাছাকাছি চলে এসেছিল। পাইলট এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তৎপরতায় শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।

স্থানীয় সময় শুক্রবার মাঝরাতে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, আমেরিকান এয়ারলাইন্সের ২৪৮২ নম্বরের দু’টি বিমান এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। একটি বিমান ফিনিক্স বিমানবন্দর থেকে শিকাগোর উদ্দেশে উড়েছিল। অন্য বিমানটি শিকাগো থেকে ফিনিক্সে অবতরণের জন্য এগিয়ে আসছিল।

খারাপ আবহাওয়ার কারণে শিকাগো থেকে আসা বিমানটির অবতরণে দেরি হয়। ফলে সেটি তখনও আকাশে থাকা অবস্থাতেই ফিনিক্স বিমানবন্দর থেকে একই কলসাইনের অন্য বিমানটিকে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে ওঠার সময়ই একই পথ ধরে অবতরণের জন্য এগিয়ে আসছিল শিকাগোফেরত বিমানটি।

বিষয়টি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের নজরে আসতেই দ্রুত দুই বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয়। শিকাগো থেকে আসা বিমানটির পাইলটকে সতর্ক করে নির্দিষ্ট উচ্চতায় বিমানটি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্য দিকে, ফিনিক্স থেকে সদ্য উড়ে যাওয়া বিমানটির পাইলটকে তিনি যে উচ্চতায় যাচ্ছিলেন, সেই উচ্চতাই বজায় রাখতে বলা হয়।

সময়মতো নির্দেশ পৌঁছে যাওয়ায় দুই বিমানের গতিপথ আলাদা করা সম্ভব হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। বিমানে থাকা যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একই সময়ে দু’টি বিমানের ক্ষেত্রে একই ফ্লাইট নম্বর এবং কলসাইন ব্যবহারের কারণেই বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। সাধারণত একটি বিমানের পরিচয় শনাক্ত করতে ফ্লাইট নম্বর ও কলসাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একই পরিচয় ব্যবহৃত হলে বিমান চলাচল নিয়ন্ত্রণে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হতে পারে।

ঘটনার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাইলট এবং এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের দ্রুত সিদ্ধান্তই শেষ পর্যন্ত বড় বিপদ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মাঝ-আকাশে দুই বিমানের এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

143 Views 0 Likes 0 Comments

Related News

Benjamin Netanyahu: নেতানিয়াহুর ‘গোপন’ আবু ধাবি সফর ঘিরে তোলপাড়
বিদেশ

Benjamin Netanyahu: নেতানিয়াহুর ‘গোপন’ আবু ধাবি সফর ঘিরে তোলপাড়

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের কূটনীতিতে হঠাৎই নতুন জল্পনা। রবিবার আচমকাই সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে পৌঁছন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে UAE প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে তাঁর ...

২৯ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি
বিদেশ

Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি

হাবিবুর রহমান, ঢাকা: হতবাক বাংলাদেশের মানুষ। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ৮ আগস্ট ডঃ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পাকিস্তানের দহরম শুরু হয়। স্বাভাবিকভাবেই পেছনের সারিতে সরে যেতে হয় বিপদের দিনের বন্ধু ...

২৯ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র
বিদেশ

Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের পদ্মা পাড়ের উত্তরের জেলা পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে...

২৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 1 মিনিট
Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ?
বিদেশ

Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির...

শুধু নিরাপত্তা নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতেও শেখ হাসিনা সরকারের সময়ে একাধিক প্রকল্প এগিয়ে যায়। এর মধ্যে আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ, খুলনা-মোংলা রেললাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৪:৪৪ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.