JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৬ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

সোশ্যাল মিডিয়ায় আক্রমণ নেটিজেনদের, ইন্সটাগ্রাম ছাড়লেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মেয়ে

সোশ্যাল মিডিয়ায় আক্রমণ নেটিজেনদের, ইন্সটাগ্রাম ছাড়লেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মেয়ে

প্রতিনিয়ত প্রতিযোগিতা মূলক প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ উঠছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। রীতিমতো তোলপাড় গোটা দেশ। ‌ প্রতিবাদের এই আবহে নতুন করে বিতরকের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম। এবার বাবার কারণে সেই বিতর্কে মুখে পড়তে হল মেয়ে নৈমিষা প্রধানকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং ও কটূক্তির মুখে পড়ে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন বলে জানা গিয়েছে।

বিগত এক মাস ধরে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করা হচ্ছে দিল্লিতে। ‌ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ নৈমিষা প্রধানের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে বের করে সেখানে একের পর এক কটূক্তিমূলক মন্তব্য করতে শুরু করেন। তাঁর বিভিন্ন পোস্টের মন্তব্য বিভাগে ক্ষোভ উগরে দেন বহু মানুষ। ট্রোলিংয়ের মূল ইস্যু ছিল নৈমিষার বিদেশে উচ্চশিক্ষা। 

নৈমিষা প্রধান ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল থেকে এলএলএম সম্পন্ন করেন। বর্তমানে তিনি ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামে কর্মরত। তাতেই সমালোচকদের প্রশ্ন, দেশের শিক্ষামন্ত্রীর নিজের সন্তান যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান, তবে দেশের শিক্ষা ব্যবস্থার উপর সরকারের আস্থা কোথায়। বিতর্ক শুধু তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই সীমাবদ্ধ থাকেনি। টাফটস ইউনিভার্সিটির সরকারি সোশ্যাল মিডিয়া পেজেও নৈমিষাকে নিয়ে একাধিক মন্তব্য পোস্ট করা হয়। আর তাতেই রীতিমতো বিপাকে পড়েন নৈমিষা।

তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মতভেদও স্পষ্ট। একাংশ শিক্ষামন্ত্রীর নীতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও, অন্যদিকে বহু মানুষ এই ব্যক্তিগত আক্রমণের তীব্র সমালোচনা করেছেন। অনেকেই বলেছেন, নৈমিষা প্রধান কোনও সরকারি পদে নেই বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। ফলে তার বাবার রাজনৈতিক দায়িত্বের জবাবদিহি তার উপর চাপানো উচিত নয়। সাইবার বিশেষজ্ঞ ও ডিজিটাল অধিকারকর্মীদের একাংশ এই ঘটনাকে 'টার্গেটেড অনলাইন হ্যারাসমেন্ট'-এর উদাহরণ হিসেবে দেখছেন।

নৈমিষা প্রধানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বর্তমানে আর সক্রিয় নয়। এদিকে বিরোধী দলগুলি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন জারি রেখেছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে এই ইসুকে ব্যবহার করছে। তবে নৈমিষা প্রধানের এই কটাক্ষ কে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

22 Views 0 Likes 0 Comments

Related News

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?
দেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

জানা গিয়েছে,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে ভারত-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে
দেশ

প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে

নিউজ ডেস্ক: ফের সিকিমে ভয়াবহ ভূমিধস। শনিবার, সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে নেমে আসে বিশাল ভূমিধস। যার জেরে রিম্বি-ইউকসম প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।পাহাড়ের ঢাল থেকে নেমে ...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?
দেশ

মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চিন সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফেরানোকে বারবার অগ্রাধিকার দিয়েছে নয়াদিল্লি।

১৩ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন
দেশ

মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও এ...

শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছন চিনের প্রেসিডেন্ট। এরপর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দীর্ঘ সময়ের ব্যস্ততার পর বিশ্রামের প্রয়োজন থাকায় জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

১৩ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.