JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০১:৫৯ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

বিক্ষোভ-সমালোচনার মাঝেই শোকাহত পরিবারের পাশে বিধায়িকা চন্দনা বাউরী

বিক্ষোভ-সমালোচনার মাঝেই শোকাহত পরিবারের পাশে বিধায়িকা চন্দনা বাউরী

আশা কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তাল বাঁকুড়া। দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে বিধায়িকা চন্দনা বাউরির বিরুদ্ধে বারংবার ক্ষোভ প্রকাশ করছে আশাকর্মীরা। ‌এমত অবস্থায় বাঁকুড়ায় মৃত আশাকর্মীর বাড়িতে গিয়ে তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী। পরিবারের পাশে থাকার আস্বাস দেন বিধায়িকা। বিধায়কাকে সামনে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন পরিবারের সদস্যরা। ‌

প্রসঙ্গত, বাঁকুড়ার অমরকানন গ্রামীণ হাসপাতালে এক আশাকর্মী রুম্পা মন্ডলের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতদেহ আটকে রেখে চলে বিক্ষোভ। অতিরিক্ত কাজের চাপে এই পরিণতি হয়েছে বলে অভিযোগ করেন অন্যান্য আশা কর্মীরা। এরই পাশাপাশি অভিযোগের আঙুল ওঠে বিধায়িকা চন্দনা বাউরির দিকে। কারণ সম্প্রতি একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় বিধায়িকা চন্দনা বাউরী নিজের গাড়িতে বসে আশা কর্মীদের সঙ্গে চড়া গলায় কথা বলছেন। যদিও এর নেপথ্যে যথাযোগ্য যুক্তি দিয়েছেন বিধায়িকা। 

বিভিন্ন জায়গাতেই বিক্ষোভ হতে দেখা যায় এই ঘটনাটি কেন্দ্র করে। কোচবিহার সিএমওএইচ দপ্তরে ডেপুটেশনও জমা দেন আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি ছিল, মৃত আশাকর্মীর পরিবারের একজনের চাকরি ও ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের। এরই সঙ্গে নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি তোলেন তারা। 

আর এই পরিস্থিতির মাঝেই মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমস্ত দিক থেকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বিধায়িকা।

89 Views 0 Likes 0 Comments

Related News

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত
রাজ্য

মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত

বহরমপুর: সকালেই ঘোষণা করেছিলেন, ভোটে লড়বেন না। মনোনয়ন প্রত্যাহারের জন্য বহরমপুরের প্রশাসনিক ভবনের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা বলার পর সিদ্ধান্ত বদল করলেন রেজি...

১৯ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 3 মিনিট
টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া
রাজ্য

টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া

পুরুলিয়া, নিউজ ডেস্ক: কয়েক ঘন্টা আগে টিউশনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ভোরের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবারের লোকজনও ভাবেনি এই বেরিয়ে যাওয়াই শেষ দেখা হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পর বাড়ির পিছনের একটি ঘর ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৭ পিএম · 2 মিনিট
জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের
রাজ্য

জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: চোখের সামনে বদলে গিয়েছে রাস্তার ধারের একটি অংশ। যে জায়গায় কয়েক মাস আগেও দেখা গিয়েছে জল ও সবুজের উপস্থিতি, সেখানে এখন দেখা মিলছে নতুন করে নির্মাণের চিহ্ন। কিন্তু এই বদলটা শুধুমাত্র জমির চ...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৪ পিএম · 2 মিনিট
রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য
রাজ্য

রাস্তার ধারের কাঠামোতেই লুকনো বন্দুক, জীবনতলায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: রাতে নিস্তব্ধতায় এলাকায় ঘোরাফেরা করছিল এক ব্যক্তি। পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল একটি সূত্র, কিন্তু সেই সূত্র ধরে তদন্ত যত এগোয়, ততই যেন ঘনীভূত হতে থাকে রহস্য। রাস্তার ধারে থাকা একটি সাধারণ ক...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.