JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

‘১০০% পেট্রল ব্যবহার করলে করুন, তবে বেশি খরচ হবে’, স্পষ্ট বার্তা গড়করীর

‘১০০% পেট্রল ব্যবহার করলে করুন, তবে বেশি খরচ হবে’, স্পষ্ট বার্তা গড়করীর

দেশে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়ানোর কেন্দ্রীয় উদ্যোগ ঘিরে চলা বিতর্কের মধ্যেই ফের স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করী। ই২০ জ্বালানি (২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল) ব্যবহারে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে বলে যে প্রচার চলছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইথানল ব্যবসায় তাঁর পরিবারের অংশীদারিত্ব নিয়ে ওঠা অভিযোগেরও জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এক সাক্ষাৎকারে গড়করী বলেন, ই২০ জ্বালানিকে ঘিরে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। তাঁর বক্তব্য, ইথানল মিশ্রিত পেট্রল শুধু পরিবেশবান্ধবই নয়, এটি তুলনামূলকভাবে কম খরচের জ্বালানিও। তবে যাঁদের এই জ্বালানির উপর আস্থা নেই, তাঁরা চাইলে ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল ব্যবহার করতে পারেন। যদিও সেই ক্ষেত্রে বেশি দাম গুনতে হবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

ইথানল ব্যবসা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে গড়করী জানান, তাঁর ছেলেরা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তার মধ্যে ইথানল ব্যবসার অংশ খুবই সীমিত। তিনি বলেন, ই২০ প্রকল্প বা ইথানল মিশ্রণের নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং জ্বালানির মূল্য নির্ধারণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে এই সিদ্ধান্তের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা পারিবারিক ব্যবসার কোনও সম্পর্ক নেই।

মন্ত্রী আরও দাবি করেন, তাঁর ছেলেদের মোট ব্যবসার মাত্র ১০ শতাংশ ইথানল-সংক্রান্ত। দেশের সামগ্রিক ইথানল শিল্পে তাদের অংশীদারিত্ব মাত্র ০.৫ শতাংশ। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রায় ১,৬০০ কোটি টাকার ঋণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, তথ্য বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এদিকে, ই২০ জ্বালানি নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো এবং গড়করীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চার জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের বিরুদ্ধে নাগপুর সাইবার পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইউটিউবার তথা জন সুরাজ পার্টির নেতা মণীশ কশ্যপ। স্থানীয় বিজেপি নেতা শিশির ত্রিপাঠীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, কেন্দ্রের ইথানল ব্লেন্ডিং কর্মসূচির আওতায় বর্তমানে পেট্রলে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যেই ভবিষ্যতে পেট্রলে ৩০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সেই ব্যবস্থা এখনও কার্যকর হয়নি।

এরই মধ্যে ই২০ জ্বালানি ব্যবহার করে গাড়ির মাইলেজ কমে যাওয়ার অভিযোগও উঠেছে। এই প্রসঙ্গে গড়করীর বক্তব্য, সাধারণ চালকের পক্ষে বৈজ্ঞানিকভাবে মাইলেজ পরিমাপ করা সম্ভব নয়। তাই এ বিষয়ে অনুমোদিত সংস্থা বা ডিলারদের পরীক্ষার ফলাফলের উপরই ভরসা করা উচিত। তাঁর দাবি, ই২০ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানোর বদলে তথ্যভিত্তিক আলোচনা হওয়া প্রয়োজন।

39 Views 0 Likes 0 Comments

Related News

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! পর পর দু'মাসে বাড়ল বিমানের জ্বালানির দাম, চিন্তায় যাত্রীরা
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! পর পর দু'মাসে বাড়ল বিমানের জ্বালানির দাম, চিন্তায় যাত...

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এ বার সরাসরি পড়ল বিমানযাত্রায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই দেশে ফের বাড়ল বিমানের জ্বালানি এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম। সূত্রের খবর, ১ সেপ্টেম্বর থেকে জ্...

০১ সেপ্টে ২০২৬, ১০:৫৪ এএম · 2 মিনিট
সবজি থেকে চাল-ডাল, চড়ছে সবকিছুর দাম! পকেট বাঁচাতে ফর্দ ছাঁটছেন ক্রেতারা
অর্থনীতি

সবজি থেকে চাল-ডাল, চড়ছে সবকিছুর দাম! পকেট বাঁচাতে ফর্দ ছাঁটছেন ক্রেতারা

কলকাতা, পিউ নন্দী: অগ্নিমূল্য কলকাতার বাজার। টাস্ক ফোর্সের নজরদারির পরেও লাগামছাড়া মূল্যবৃদ্ধি,নবান্নের নির্দেশে এবার কাটছাঁট মধ্যবিত্তের ফর্দে।বর্ষার কারণেই কি বাড়ছে সবজির দাম ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ। কারণ...

২১ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট
৩৫-এই সাবধান! মধ্যবিত্তকে বড় সতর্কবার্তা বিনিয়োগ বিশেষজ্ঞের
অর্থনীতি

৩৫-এই সাবধান! মধ্যবিত্তকে বড় সতর্কবার্তা বিনিয়োগ বিশেষজ্ঞের

বিশেষজ্ঞদের বক্তব্য, অবসরের পরিকল্পনা মানে শুধু টাকা জমিয়ে যাওয়া নয়। সেই টাকা অবসরের পর কত দিন চলবে, কী ভাবে নিয়মিত আয় তৈরি হবে এবং চিকিৎসার মতো অনিশ্চিত খরচ কী ভাবে সামলানো হবে, সবটাই পরিকল্পনার অংশ।

১৮ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম · 3 মিনিট
জুলাইয়ে পরিষেবা খাতে ধাক্কা, চার বছরের সর্বনিম্নে ভারতের PMI
অর্থনীতি

জুলাইয়ে পরিষেবা খাতে ধাক্কা, চার বছরের সর্বনিম্নে ভারতের PMI

মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও দেখা গিয়েছে মিশ্র প্রবণতা। সংস্থাগুলির কাঁচামাল ও অন্যান্য ইনপুট খরচের চাপ টানা চতুর্থ মাসে কমেছে। জানুয়ারির পর জুলাইয়েই এই চাপ ছিল সবচেয়ে কম। কিন্তু খরচের চাপের একটি অংশ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়ায় পরিষেবার বিক্রয়মূল্য বৃদ্ধির হার তিন মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

০৫ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.