JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫৩ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! পর পর দু'মাসে বাড়ল বিমানের জ্বালানির দাম, চিন্তায় যাত্রীরা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! পর পর দু'মাসে বাড়ল বিমানের জ্বালানির দাম, চিন্তায় যাত্রীরা

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এ বার সরাসরি পড়ল বিমানযাত্রায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই দেশে ফের বাড়ল বিমানের জ্বালানি এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম। সূত্রের খবর, ১ সেপ্টেম্বর থেকে জ্বালানির দাম লিটার প্রতি ৬.২৮ টাকা অর্থাৎ ৫.৪৬ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে প্রতি লিটার এটিএফের দাম ১১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১২১.২৮ টাকা। এর আগে অগাস্টের শুরুতেও লিটার প্রতি প্রায় ৫ টাকা দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ পর পর দু’মাস জ্বালানির খরচ বাড়ল দেশের বিমান সংস্থাগুলির।

উল্লেখ্য, বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের বড় অংশই জ্বালানির পিছনে যায়। ভারতে সাধারণত এটিএফের খরচ একটি বিমান সংস্থার পরিচালন ব্যয়ের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ। ফলে জ্বালানির দাম বাড়লে স্বাভাবিকভাবেই সংস্থাগুলির খরচের বোঝা বাড়ে। সেই চাপ শেষ পর্যন্ত যাত্রীদের উপর পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখনই যে বিমানের টিকিটের দাম বাড়বেই, এমনটা নয়। যাত্রী চাহিদা, প্রতিযোগিতা, আসনসংখ্যা এবং কোন রুটে কতটা চাপ রয়েছে—এ সব কিছুর উপর নির্ভর করে বিমানভাড়া ঠিক হয়। ফলে এটিএফের দাম বাড়লেও ভাড়ার ক্ষেত্রে তার প্রভাব কতটা পড়বে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ দিকে, এটিএফের দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহণ হয়। ফলে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হতেই তেলের বাজারে তার প্রভাব পড়েছে। সোমবারের লেনদেনে মার্কিন বেঞ্চমার্ক WTI ক্রুডের দাম ২.৮ শতাংশ বেড়ে ব্যারেল-পিছু ৮৬ ডলারের উপরে উঠে যায়। ব্রেন্ট ক্রুডও ঘোরাফেরা করছে ৯০ ডলারের কাছাকাছি।

তবে বিমান সংস্থাগুলির জন্য কিছুটা স্বস্তির জায়গাও রয়েছে। চলতি বছর কেন্দ্র একটি মূল্য-স্থিতিশীলকরণ ব্যবস্থা চালু করেছে। যেখানে স্বেচ্ছায় যোগ দেওয়া বিমান সংস্থাগুলি সর্বোচ্চ ৩ বছরের জন্য এটিএফের দাম নির্দিষ্ট করে রাখতে পারে। সেই ব্যবস্থায় নির্ধারিত দাম বর্তমানে প্রতি লিটার ১১৫ টাকা। যা আগের ১০৪.৯২৭ টাকা থেকে বেশি। ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুরক্ষা পাবে। অন্য দিকে, এই ব্যবস্থার বাইরে থাকা সংস্থাগুলিকে বাজারদরেই জ্বালানি কিনতে হবে। ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লে বিমানভাড়ায় তার আঁচ পড়ার সম্ভাবনাও বাড়বে।

 

 

145 Views 0 Likes 0 Comments

Related News

IPO খোলার আগেই ৬,৭৪৬ কোটি! NSE-তে বড় বাজি LIC-র, আপনার জন্য কবে খুলছে সাবস্ক্রিপশন?
অর্থনীতি

IPO খোলার আগেই ৬,৭৪৬ কোটি! NSE-তে বড় বাজি LIC-র, আপনার জন্য কবে খুলছে সাবস্ক্রিপশ...

NSE IPO-র প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ার ১,৭০০ থেকে ১,৭৮৫ টাকা। পুরো ইস্যুটিই ‘Offer for Sale’ বা OFS-এর মাধ্যমে হচ্ছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:৪২ পিএম · 2 মিনিট
সবজি থেকে চাল-ডাল, চড়ছে সবকিছুর দাম! পকেট বাঁচাতে ফর্দ ছাঁটছেন ক্রেতারা
অর্থনীতি

সবজি থেকে চাল-ডাল, চড়ছে সবকিছুর দাম! পকেট বাঁচাতে ফর্দ ছাঁটছেন ক্রেতারা

কলকাতা, পিউ নন্দী: অগ্নিমূল্য কলকাতার বাজার। টাস্ক ফোর্সের নজরদারির পরেও লাগামছাড়া মূল্যবৃদ্ধি,নবান্নের নির্দেশে এবার কাটছাঁট মধ্যবিত্তের ফর্দে।বর্ষার কারণেই কি বাড়ছে সবজির দাম ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ। কারণ...

২১ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম · 2 মিনিট
৩৫-এই সাবধান! মধ্যবিত্তকে বড় সতর্কবার্তা বিনিয়োগ বিশেষজ্ঞের
অর্থনীতি

৩৫-এই সাবধান! মধ্যবিত্তকে বড় সতর্কবার্তা বিনিয়োগ বিশেষজ্ঞের

বিশেষজ্ঞদের বক্তব্য, অবসরের পরিকল্পনা মানে শুধু টাকা জমিয়ে যাওয়া নয়। সেই টাকা অবসরের পর কত দিন চলবে, কী ভাবে নিয়মিত আয় তৈরি হবে এবং চিকিৎসার মতো অনিশ্চিত খরচ কী ভাবে সামলানো হবে, সবটাই পরিকল্পনার অংশ।

১৮ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম · 3 মিনিট
জুলাইয়ে পরিষেবা খাতে ধাক্কা, চার বছরের সর্বনিম্নে ভারতের PMI
অর্থনীতি

জুলাইয়ে পরিষেবা খাতে ধাক্কা, চার বছরের সর্বনিম্নে ভারতের PMI

মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও দেখা গিয়েছে মিশ্র প্রবণতা। সংস্থাগুলির কাঁচামাল ও অন্যান্য ইনপুট খরচের চাপ টানা চতুর্থ মাসে কমেছে। জানুয়ারির পর জুলাইয়েই এই চাপ ছিল সবচেয়ে কম। কিন্তু খরচের চাপের একটি অংশ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়ায় পরিষেবার বিক্রয়মূল্য বৃদ্ধির হার তিন মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

০৫ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.