নিউজ ডেস্ক: সম্পর্কের টানাপড়েন। আর তার থেকেই এক ভয়ানক পরিণতি। যার হাত ধরে সারাজীবন পার করার স্বপ্ন দেখেছিলেন প্রেমিকা অবশেষে সেই প্রেমিকের হাতেই শেষ হল জীবনের যাত্রা পথ। ভালোবাসার সম্পর্ক মুহূর্তের অশান্তিতে কীভাবে এমন মর্মান্তিক ঘটনায় পরিণত হল, তা নিয়েই এখন প্রশ্নের মুখে দুই পরিবার।
তবে প্রেমিকার উপর হামলা করেই থেমে থাকেনি প্রেমিক। একইসঙ্গে নিজেও চরম সিদ্ধান্ত নিলেন তিনি। ঘটনার পর বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জেলার। বাড়িতে বিয়ে নিয়ে কথাবার্তা চললেও প্রেমিক যুগলের মধ্যে চলছিল তুমুল অশান্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ বছর বয়সি মহালক্ষ্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শ্রীকাকুলামের বাসিন্দা চেন্নাইয়া ওরফে মনকুর। পারিবারিকভাবে চলছিল বিয়ের প্রস্তুতি। তবে গত কয়েক দিন ধরে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
সেই অশান্তির মধ্যেই মহালক্ষ্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন চেন্নাইয়া। গুরুতর জখম হন তরুণী। তাঁর ঘাড়-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, হামলার পর পাশের একটি বাড়ির ছাদে উঠে যান চেন্নাইয়া। সেখান থেকেই ঝাঁপ দেন তিনি। স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও চেন্নাইয়াকে বাঁচানো সম্ভব হয়নি।
অজিত সিংহ নগর থানার সার্কেল ইনস্পেক্টর ডি চন্দ্রশেখর জানিয়েছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল এবং তার আগে দু’জনের মধ্যে কী হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করছেন তদন্তকারীরা।
পুলিশের দাবি, এর আগে দু’পক্ষের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। চেন্নাইয়ার বিরুদ্ধেও অতীতে কোনও ফৌজদারি মামলাও ছিল না। রঙের কাজের সূত্রে তাঁর বিজয়ওয়াড়ায় আসা-যাওয়া ছিল।ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে উদ্বেগের পরিবেশ।