নিউজ ডেস্ক: কোলের একরত্তি সন্তানকে কাপড়ে শক্ত করে বেঁধে নিয়েছেন আর মাথায় তুলে নিচ্ছেন সারি সারি ভারী ইট। এক পা এক পা করে রোদে পুড়ে, মাথায় ইট নিয়ে, একহাতে কোন রকম বাসের অস সুরক্ষিত মন দিয়ে উঠে চলেছেন। শুধু নিজের বেঁচে থাকা নয়, সন্তানের মুখে একমুঠো অন্ন তুলে দিতে এবং পরিবারের পেট চালাতে এক মায়ের এমন হাড়ভাঙা খাটুনির দৃশ্য সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই আবেগঘন হয়ে পড়েন নেটিজেনরা।
https://x.com/shayar00123/status/2102761551383916811?s=20
প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা যাচ্ছে, চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এক তরুণী মা নির্মাণকাজে দিনমজুরের কাজ করছেন। সাধারণত যে শ্রমের ভার বহন করতে গিয়ে প্রাপ্তবয়স্ক পুরুষেরাও হাঁপিয়ে ওঠেন, সেই কঠিন কাজই নিঃশব্দে করে চলেছেন তিনি। সন্তানকে ঘরে বা কারও আশ্রয়ে রেখে আসার কোনো উপায় নেই, তাই নিজের শরীরের সঙ্গেই কাপড়ের আঁচলে পরম স্নেহে জড়িয়ে নিয়েছেন একরত্তিকে।
একদিকে সন্তানের ওজন, অন্যদিকে মাথার ওপর চড়ানো ভারী ইটের স্তূপ দুই একসঙ্গে সামলে নিয়ে ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছেন তিনি। বিপদজনক ভাবেই উঠে চলেছেন বাঁশের অসুরক্ষিত সিঁড়ি দিয়ে দোতলায়।
ভিডিওটি ভাগ করে নিয়ে এক নেটিজেন মর্মস্পর্শী ভাষায় লিখেছেন, পরিস্থিতির কাঠফাটা রোদে যে নারীকে বাইরে থেকে বড় কোমল ও নাজুক মনে হতো, সেই নারীই আজ নিজের সন্তান ও বৃদ্ধা মায়ের পেটের তাগিদে সংসারের চালিকাশক্তি তথা পুরুষ হয়ে উঠেছেন।
কঠিন বাস্তব তাঁকে কোনো দ্বিধার সুযোগ দেয়নি, উল্টে লড়াইয়ের ময়দানে নামিয়ে ইস্পাতকঠিন করে তুলেছে।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই আবেগঘন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। হাজার হাজার নেটিজেন এই দৃশ্য দেখে মন্তব্য করেছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রূপ হল এক লড়াকু মা। পেটের জ্বালা আর সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার তাগিদ যে একজন নারীকে কতটা অপ্রতিরোধ্য করে তুলতে পারে, এই দৃশ্য তারই এক উদাহরণ এই দৃশ্য। নেই কোনো অভিযোগ , নেই কোনো অনুযোগ নেই স্রেফ সন্তানকে বাঁচিয়ে রাখতে রোদে পুড়ে ঘাম ঝরিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এক মা।