JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৩:৫৯ পিএম
Breaking
কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের খাদ্য সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ! কড়া পদক্ষেপ অ্যামাজন-ফ্লিপকার্ট-সহ ৫ সংস্থার বিরুদ্ধে মাঝআকাশে বিকল ব্রিটিশ যুদ্ধবিমান, মুখ থুবড়ে পড়ার ঠিক আগেই ইজেকশন! তারপর... জোর করে চাঁদা আদায়! অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন চালু কলকাতা পুলিশের ২০৩৫-এর মধ্যে রাজ্যে ১ লক্ষ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি গৌতম আদানির কালো মেঘে ঢাকল উপকূল, সুন্দরবনে বাড়ল প্রশাসনের নজরদারি টুলু মণ্ডল কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের জালে সরকারি কর্মীও

চোট নিয়ে নীতীশকে কড়া বার্তা ভিভিএসের, ক্রিকেটারদের দিলেন ফিটনেস মন্ত্রও

চোট নিয়ে নীতীশকে কড়া বার্তা ভিভিএসের, ক্রিকেটারদের দিলেন ফিটনেস মন্ত্রও

চোট যে ক্রিকেটেরই অঙ্গ, তা মেনে নিয়েই নীতীশ কুমার রেড্ডির ওয়ার্কলোড সামলানোর উপর জোর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই জানালেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তথা বেঙ্গালুরুর বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর প্রধান ভিভিএস লক্ষ্মণ। সাম্প্রতিক সময়ে একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় উদ্বেগ বেড়েছে ভারতীয় শিবিরে। সেই পরিস্থিতিতে রবিবার লক্ষ্মণের সঙ্গে বৈঠক করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। পুনর্বাসন এবং চোট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে সেই বৈঠকে।

নীতীশকে নিয়ে প্রশ্ন করা হলে লক্ষ্মণ বলেন, অলরাউন্ডার হিসেবে তাঁর উপর বাড়তি চাপ থাকে। ফলে ম্যাচের মাঝে পাওয়া ছোট ছোট বিরতিকেও কী ভাবে কাজে লাগিয়ে ফিটনেস ধরে রাখা যায়, তা ক্রিকেটারদের শেখানো হচ্ছে। লক্ষ্মণের কথায়, "এখন আর আগের মতো দীর্ঘ ‘অফ-সিজন’ নেই। আইপিএল, রাজ্য দলের ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ম্যাচ, পর পর খেলে যেতে হয় ক্রিকেটারদের। তাই খেলার মধ্যেই শরীরকে কীভাবে প্রস্তুত রাখা যায়, সেটাই গুরুত্বপূর্ণ।" বাঁ উরুর কোয়াড্রিসেপে চোট পাওয়ায় আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং জিম্বাবোয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নীতীশ।

লক্ষ্মণ আরও জানান, চোটের সময়ে ক্রিকেটারদের মানসিক দিকটিও সমান গুরুত্ব দিয়ে দেখা হয় সেন্টার অফ এক্সেলেন্সে। তাঁর মতে, খেলোয়াড়কে বুঝতে হবে নিজের চোটের পরিস্থিতি এবং দ্রুত মাঠে ফিরতে কী কী করতে হবে। নীতীশের ক্ষেত্রেও সেই ভাবেই আলোচনা চলছে। লক্ষ্মণ বলেন, ‘‘চোট খেলারই অঙ্গ।’’ তবে একই সঙ্গে অলরাউন্ডার হিসাবে বাড়তি ওয়ার্কলোড কী ভাবে সামলানো যায়, তা নীতীশকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। শুধু নীতীশ নন, এই প্রক্রিয়া সব ক্রিকেটারের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি।

নতুন মরশুম শুরুর আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার উপরও জোর দিয়েছেন লক্ষ্মণ। চুক্তিবদ্ধ এবং নজরে থাকা ক্রিকেটারদের একাধিক ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেই পরীক্ষায় এ বার যোগ হয়েছে নতুন ‘ব্রঙ্কো টেস্ট’, যা জাতীয় দলের শক্তি ও কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান ল্য রু-র উদ্যোগে চালু হয়েছে। লক্ষ্মণের মতে, মরসুমের শুরুতেই ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার বিভিন্ন দিক পরীক্ষা করে নেওয়া এবং পরে ম্যাচের মধ্যেও ফিটনেস ধরে রাখাই চোটের ঝুঁকি কমানোর অন্যতম পথ।

41 Views 0 Likes 0 Comments

Related News

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের
ময়দান

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের

স্পোর্টস ডেস্ক: নতুন করে ফের প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটের চোট-আঘাত সামলানোর পরিকাঠামো। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক রিপোর্টে। বিশেষ করে দীর্ঘ সময় ধ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ
ময়দান

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার...

স্পোর্টস ডেস্ক: গত ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। বৈভবকে সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত যে তাঁর রাতের ঘুমই কেড়ে নিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজেই জানালেন ভারতের হে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট
টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম
ময়দান

টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম

স্পোর্টস ডেস্ক: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পঞ্চম দিনে সকালেই জোড়া পদকের সুখবর। মহিলাদের ৬০ কেজি উশুতে রুপো জিতলেন ভারতের নাওরেম রোশিবিনা দেবী। চিনের ঝাং শিয়াওইউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে হারলেও টা...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৮ এএম · 2 মিনিট
মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার
ময়দান

মেসির পর এ বার সিআর সেভেন, অবসর নিয়ে বড় বার্তা পর্তুগিজ মহাতারকার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে স্পেনের কাছে হারের পরই কি পর্তুগালের জার্সি তুলে রাখার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুধবার সিআর সেভেন নিজেই স্বীকার করলেন, এমন ভাবনা সত্যিই তাঁর মাথায় এসে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.