JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৯:০৬ পিএম
Breaking
ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ডার্বির উৎসব বদলে গেল শোকে, পথ দুর্ঘটনায় চলে গেলেন বাংলার জনপ্রিয় ফুটবলার ৬০০ বছরের মন্দিরে ১৪ প্রজন্ম ধরে মুসলিম পরিবারের সেবা হেরেও মানেননি হার, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চায়না মাস্টার্স চ্যাম্পিয়ন ভারতীয় জুটি ভুয়ো পরিচয়ে বিয়ের সম্বন্ধ, পাত্রপক্ষকে ঠকানোর ছক! টাকা হাতানোর অভিযোগে পুলিশের জালে দম্পতি ১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি তৃণমূলের সাংসদ পদ ছেড়ে ভোটে জিতে দেখান, DYFI-এর বিক্ষোভে আবু তাহের খান ৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ! পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন বিরোধ ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশ... সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের রান্নাঘরেই রক্তাক্ত পরিণতি! বৌদির গলায় কুড়ুলের কোপ, দেওরের গ্রেফতার ঘিরে চাঞ্চল্য

৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

৬ হাজারের বেশি নর্দমা সাফ, রাজ্যজুড়ে ‘স্বচ্ছতা সংকল্পের’ রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে ডেঙ্গি প্রতিরোধ অভিযান। ইতিমধ্যে, তিন দিনের রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গি প্রতিরোধ অভিযান চালিয়েছে সরকার। রবিবার তারই খতিয়ান পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 'পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের উদ্যোগে তিন দিন ধরে চলা ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’ সম্পন্ন হয়েছে।' মুখ্যমন্ত্রীর দাবি,'রাজ্যের ২২টি জেলার ১২৮টি পুরসভা এবং ১৬০০-র বেশি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়েছে। মূল লক্ষ্য ছিল শহরাঞ্চলের আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি মশার প্রজননস্থল চিহ্নিত করে ডেঙ্গির প্রকোপ রুখতে আগাম ব্যবস্থা নেওয়া।'

কর্মসূচিতে ৬,০৬৫টি অবরুদ্ধ নর্দমা পরিষ্কার করা হয়েছে। ১,৬০৮টি জায়গায় ছড়িয়ে থাকা জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। ৪,৫১১টি রাস্তার ধারে জমে থাকা জঞ্জাল সাফাই করা হয়েছে। ২৭,৩৭৮টি জায়গায় মশার প্রজননস্থল ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা হয়।

বাজার, হাট, স্কুল-কলেজ, সরকারি দফতর ও স্বাস্থ্যকেন্দ্রে মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ১,১০৬টি বাজার ও হাট। ১,৩০৪টি স্কুল ও কলেজ চত্বর। ৫৪৪টি সরকারি দফতর চত্বর। ৩১৫টি হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ৩৫,০০০+আইইসি (IEC) সামগ্রী বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। ১১৮টি NGO ও সিভিল সোসাইটি সংগঠন পরিচ্ছন্নতার এই মহা অভিযানে সক্রিয় অংশগ্রহণ করে।

শুধু পরিষ্কার করার নয়, এখন সময় সম্মিলিত ভাবে নিজেদের পারিপার্শিক এলাকা পরিষ্কার রাখার সংকল্প নেওয়ার। আসুন, নিজেদের সুস্থ্য রাখতে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এই 'স্বচ্ছতা অভিযান'কে সর্বাত্মক জনআন্দোলনে পরিণত করি। প্রতিটি পাড়া, প্রতিটি রাস্তা, প্রতিটি নর্দমা এবং প্রতিটি জনবহুল স্থানকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমরা সকলে কাঁধে তুলে নিই। পরিচ্ছন্ন বাংলা গড়ার এই লড়াইয়ে আমরা প্রত্যেকেই অংশীদার। আমাদের সংকল্প, আবর্জনামুক্ত পশ্চিমবঙ্গ। ডেঙ্গির বিরুদ্ধে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গ। পরিষ্কার থাকুন। সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গের গর্ব বজায় রাখুন। স্বচ্ছতার সংকল্প হোক আমাদের সকলের অঙ্গীকার।

5 Views 0 Likes 0 Comments

Related News

লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক
মহানগর

লুচি-তরকারিতে রবিবাসরীয় সকাল, সজল ঘোষের বাড়িতে শমীকের প্রাতরাশ বৈঠক

সেখানেই আতিথেয়তা গ্রহণ করে প্রাতরাশ সারেন শমীক ভট্টাচার্য। রবিবাসরীয় এই সকালের খাবারের মেনুতে ছিল চেনা বাঙালি পদ গরম লুচি, সাদা আলুর তরকারি, পনির ও ডিমের কারি।

০৬ সেপ্টে ২০২৬, ০৬:২৪ পিএম · 1 মিনিট
সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের
মহানগর

সরকারি বিজ্ঞপ্তি থেকে জনপরিষেবায় বাংলা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বিজ্ঞপ্তি অনুসারে, পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

০৬ সেপ্টে ২০২৬, ০৬:০২ পিএম · 1 মিনিট
আর্থিক তছরুপের অভিযোগ, কাঁকুড়গাছিতে ব্যবসায়ীর বাড়িতে ED হানা
মহানগর

আর্থিক তছরুপের অভিযোগ, কাঁকুড়গাছিতে ব্যবসায়ীর বাড়িতে ED হানা

এদিন প্রথমে তদন্তকারী আধিকারিকরা ফুলবাগান থানায় পৌঁছন। সেখান থেকে পুলিশকে সঙ্গে নিয়ে কাঁকুড়গাছির এক ব্যবসায়ীর বহুতলে অভিযান শুরু করে। ওই ব্যবসায়ীর একাধিক ট্রেডিং সংস্থা রয়েছে। সেই সমস্ত সংস্থার আর্থিক লেনদেনের মাধ্যমেই বিপুল অঙ্কের টাকা তছরুপ করা হয়েছে বলে অভিযোগ।

০৬ সেপ্টে ২০২৬, ০২:৩৪ পিএম · 1 মিনিট
পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক
মহানগর

পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক

এর আগে মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে প্রার্থী বাছাই ও প্রাথমিক প্রস্তুতি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছিল।

০৬ সেপ্টে ২০২৬, ০২:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.