JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০৮:২৫ পিএম
Breaking
InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা... InspirationalStory: খালি পায়ে, শাড়ির আঁচল গুজে একলা লড়াই হোম গার্ডের স্বপ্নের ট্র্যাকে ঝড়... IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের! Durga Puja 2026: নজর কাড়তে এবার পুজোয় বেছে নিন ট্রেন্ডিং কলার ব্লাউজ Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ Eva Marie Saint: অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরির মৃত্যুতে গভীরভাবে শোকাহত চলচ্চিত্র দুনিয়া MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখা...

বিপর্যয় মোকাবিলায় আধুনিক প্রযুক্তিতে জোর রাজ্যের

বিপর্যয় মোকাবিলায় আধুনিক প্রযুক্তিতে জোর রাজ্যের

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: বিপর্যয় মোকাবিলায় আরও দ্রুত ও আধুনিক উদ্ধার ব্যবস্থা গড়ে তুলতে নতুন বাহিনী তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। ‘অর্জুন বাহিনী’ নামে এই বিশেষ বাহিনী আগামী সেপ্টেম্বর থেকেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে শহরাঞ্চলে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনাজনিত বিপর্যয়ের ক্ষেত্রে দ্রুত উদ্ধারকাজ চালানোই এই বাহিনীর অন্যতম লক্ষ্য।

রবিবার মুখ্যমন্ত্রী জানান, কলকাতার মতো বড় শহরে দীর্ঘদিন ধরে বহু বেআইনি নির্মাণ হয়েছে। ফলে বিপর্যয় মোকাবিলার জন্য আরও অত্যাধুনিক পরিকাঠামো প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই ‘অর্জুন বাহিনী’ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে।

তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউন ভেঙে পড়ার ঘটনার পর বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে আসে। ওই ঘটনায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ও লোহার বিম ভেঙে পড়ে বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে যান। এরপর শুরু হয় দীর্ঘ উদ্ধার অভিযান।

ওই ঘটনায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ, ভারতীয় সেনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, পুলিশ এবং দমকল বাহিনী একসঙ্গে উদ্ধারকাজ চালায়। ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে ড্রোন ব্যবহার করা হয়। পাশাপাশি গ্যাস কাটারের সাহায্যে লোহার জট সরানো এবং ভারী কংক্রিটের অংশ সরানোর কাজও করা হয়।

রাজ্য সরকারের দাবি, তারাতলার সেই উদ্ধার অভিযানে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার দেখা গিয়েছিল, সেই অভিজ্ঞতাকেই এবার আরও বড় পরিসরে কাজে লাগানো হবে। কোনও এলাকায় বড়সড় দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে যাতে দ্রুত বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করতে পারে, সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

অগ্নিনির্বাপণ থেকে শুরু করে ধ্বংসস্তূপ সরানো, আটকে পড়া মানুষকে শনাক্ত করা এবং দ্রুত উদ্ধার বিভিন্ন ধরনের পরিস্থিতি সামলানোর জন্য প্রশিক্ষণ ও সরঞ্জাম থাকবে ‘অর্জুন বাহিনীর’ সদস্যদের কাছে। সেপ্টেম্বর থেকে বাহিনী কাজ শুরু করলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থায় নতুন একটি স্তর যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

25 Views 0 Likes 0 Comments

Related News

কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক
মহানগর

কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক

অভুক্ত বাবার পাশে কাঁদতে থাকা শিশুকে দেখে এগিয়ে এলেন এক সহৃদয় নাগরিক, পাশে দাঁড়াল RPF-ও। খাবার ও কম্বল দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ফের মনে করিয়ে দিল—“মানুষ মানুষের জন্য।”

০৭ অক্টো ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট
West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কাজ
মহানগর

West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কা...

কলকাতা: চিকিৎসা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সুবিচারের আশায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দ্বারস্থ হচ্ছেন একের পর এক মানুষ। কিন্তু অভিযোগ জানিয়ে দীর্ঘ অপেক্ষার পরও সমাধান না মেলায় প্রশ্ন উঠছে, রাজ্য মেডিক্যাল কাউন...

০৭ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থেকে ‘স্ক্র্যাপ’ যন্ত্র
মহানগর

SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থে...

কলকাতা: যন্ত্র আছে। দামও কম নয়—প্রায় ৮০ লক্ষ টাকা। এমন যন্ত্র, যা শরীরের কোনও অঙ্গ শুধু দেখতে নয়, সেই অঙ্গ কতটা কাজ করছে, তারও হদিস দিতে পারে। কিন্তু সেই যন্ত্র চালানোর মতো প্রশিক্ষিত কর্মী নেই। এক বছর-দু’বছর নয়, টানা ১৮...

০৭ অক্টো ২০২৬, ১২:৩০ পিএম · 4 মিনিট
RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
মহানগর

RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

এসএসকেএমের এমএস পড়ুয়াদের তালিকা থেকে অভিক দে-র নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

০৭ অক্টো ২০২৬, ১১:০৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.