রাজ্যে পালা বদলের পর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে একের পর এক বিধায়ক থেকে মন্ত্রীর। এবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তথা রানীবাধের বিধায়ক ক্ষুদিরাম টুডুর। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। মন্ত্রী জানায় তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে টাকা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তিনি সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। অনুরোধ করেছেন যেন কোনও অবস্থাতেই টাকা পয়সা লেনদেন না করেন কেউ।
সমাজ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, তার ৯৪৭৪৭৭৮৮৯৮ নম্বরটি হ্যাক হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তার এই নাম্বার থেকে আশা কোন বার্তা বা কিউআর কোডের মাধ্যমে যেন কেউ টাকা না পাঠান। তার whatsapp একাউন্টে বহিরাগত প্রবেশের পর প্রতারকরা সেটি ব্যবহার করে পরিচিতদের কাছে অর্থ দাবি করছে। তাই তিনি আবেদন করেন যদি কারো কাছে এরকম কোন বার্তা যায়, কেউ যেন সেটিকে বিশ্বাস না করেন।
তিনি দাবি করেন, যিনি এই কাজ করছেন তার নাম অভিজিৎ। যদিও এই দাবির নিশ্চিতকরণ এখনো মেলেনি। মন্ত্রী আরো জানান, বিষয়টি প্রশাসন কে জানানো হয়েছে। প্রশাসন সমস্যার সমাধানে যথাযজ্ঞ পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার তদন্ত চলছে। হ্যাক হওয়া একাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।
এই ঘটনার সাদৃশ্যে সাধারণ মানুষকে সাইবার প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী ক্ষুদিরাম টুডু। যে কোনো রকম আর্থিক লেনদেনের আগে ব্যক্তির পরিচয় অবশ্যই যাচাই করা উচিত। সন্দেহজনক যেকোনো কিছু সংশ্লিষ্ট সাইবার কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে তিনি এই সতর্কবার্তাটিকে অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন।