JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৮:৫৫ পিএম
Breaking
SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায... Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনে...

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবকের নজরদারি

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবকের নজরদারি
কিশোরদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে কিশোর কিশোরীদের ব্যবহারের ধরন নিয়ে এবার থেকে পরিবারের ভূমিকাও আরও বাড়াতে চলেছে। তবে, ব্যক্তিগত চ্যাট বা ফোন কলের উপর সরাসরি নজরদারির সুযোগ নয়, বরং কে যোগাযোগ করতে পারবে বা কোন গ্রুপে যোগ দেওয়া যাবে বা কি ধরনের কনটেন্ট দেখা যাবে, এমন একাধিক বিষয়ে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের নতুন এই প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালুর কথা জানিয়েছে মেটা মালিকাধীন  হোয়াটসঅ্যাপ।

নতুন ব্যবস্থাটি মূলত টিনেজ অ্যাকাউন্টের জন্য তৈরি করা হয়েছে। whatsapp এর তরফে জানানো হয়েছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা ঐচ্ছিক। অর্থাৎ পরিবারগুলি নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সেটিংস বেছে নিতে পারবেন। কিশোর বা কিশোরীর প্রোফাইল ছবি কারা দেখতে পারবে কিংবা তাঁদের কোন কোন গ্রুপে যুক্ত করা যাবে, সেই সংক্রান্ত গোপনীয়তা সেটিংস নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা। শুধুমাত্র তাই নয়, কোনও কিশোর-কিশোরী নতুন গ্রুপে যোগ দিলে অথবা কোনও গ্রুপ থেকে বেরিয়ে গেলে অভিভাবকদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এমনকি, সেই গ্রুপে নতুন কোনও সদস্য যুক্ত হলেও অভিভাবকদের জানানোর বিকল্প থাকবে। পাশাপাশি, চ্যানেল ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ন্ত্রণ আরোপ করা যাবে।

এছাড়াও স্ট্যাটাস আপডেট এর মধ্যেও নতুন ব্যবস্থা থাকছে। কোনও কিশোর বা কিশোরী কার স্ট্যাটাস দেখতে পারবে এবং তাঁর নিজের স্ট্যাটাস কারা দেখতে পারবে, সেটিও নির্ধারণ করার সুযোগ পাবেন অভিভাবকেরা। এই সেটিংস পরিবর্তন করতে গেলে কিশোর বা কিশোরীদের অভিভাবকদের কাছ থেকে নির্ধারিত একটি পিনের মাধ্যমে অনুমোদন নিতে হবে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা মেটা এআইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। অভিভাবকরা ডিফল্ট ১৩+ সেটিংস ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, আরও কড়া 'লিমিটেড কনটেন্ট' বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পরিবারের প্রয়োজন এবং অভিজ্ঞতার ভিত্তিতেই ধাপে ধাপে এই নিয়ন্ত্রণ গুলি তৈরি করা হয়েছে।

তবে, এই প্যারেন্টাল কন্ট্রোল চালু হলেও কিশোর কিশোরীদের ব্যক্তিগত মেসেজ ও কলের গোপনীয়তা পরিবর্তন করা হচ্ছে না বলে সংস্থার দাবি। এন্ড টু এন্ড এনক্রিপশন আগের মতই থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত কল ও চ্যাট এর বিষয়বস্তু অভিভাবক বা হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে সরাসরি দেখা যাবে না। এর আগে চলতি বছরের মার্চে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অভিভাবক পরিচালিত অ্যাকাউন্ট চালু করেছিল হোয়াটসঅ্যাপ। সেই ব্যবস্থাই ব্যবহারকারীদের বয়স এবং অভিভাবকদের বয়স সংক্রান্ত নির্দিষ্ট শর্ত রয়েছে। আইফোন ও অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই এবার টিনেজ অ্যাকাউন্টের জন্য আরও নিয়ন্ত্রণের ব্যবস্থা আনল সংস্থাটি।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
11 Views 0 Likes 0 Comments

Related News

সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX
প্রযুক্তি

সফটওয়্যার ত্রুটিতে ভারতের ৯৬টি Boeing 737 MAX

নিউজ ডেস্ক: আকাশপথে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও Boeing 737 MAX বিমানকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিমান নির্মাতা সংস্থা Boeing জানিয়েছে, 737 MAX-এর automated flight guidance system-এ একটি software সমস্যা ধরা পড়েছে। ন...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 3 মিনিট
iPhone 18 Pro কিনেছেন? Face ID চালু করলেই ফোন হ্যাং, নিজে থেকেই হচ্ছে রিবুট!
প্রযুক্তি

iPhone 18 Pro কিনেছেন? Face ID চালু করলেই ফোন হ্যাং, নিজে থেকেই হচ্ছে রিবুট!

নিউজ ডেস্ক: নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ব্যবহারকারীদের একাংশের জন্য সামনে এসেছে অস্বস্তিকর সমস্যা। রিপোর্ট অনুযায়ী, Face ID দিয়ে ফোন আনলক করতে বা কোনও অ্যাপ খুলতে গেলে ডিভাইস হ্যাং হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আব...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৫ পিএম · 2 মিনিট
ChatGPT-তে একটা ইমেল লিখলেই খরচ হয় এক বোতল জল?
প্রযুক্তি

ChatGPT-তে একটা ইমেল লিখলেই খরচ হয় এক বোতল জল?

নিউজ ডেস্ক: ChatGPT-তে প্রশ্ন করা, ইমেল লেখা কিংবা কোনও তথ্য জানতে চাওয়া এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। কিন্তু এই প্রযুক্তির পিছনে রয়েছে এমন এক পরিবেশগত খরচ, যা অনেকেরই জানা নেই। AI পরিষেবা চালাতে বিপুল পরিমাণ কম্পিউ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:২৯ পিএম · 2 মিনিট
ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয়
প্রযুক্তি

ছুরি-কাঁচির বদলে যন্ত্রের হাত, রোগীর শরীরে আসলে কী হয়

নয়াদিল্লি: অপারেশন থিয়েটারে ঢুকেছেন রোগী। সামনে বিশাল এক যন্ত্র, তার কয়েকটি হাত ছড়িয়ে রয়েছে শরীরের চার পাশে। কোথাও ক্যামেরা, কোথাও সূক্ষ্ম অস্ত্র। দূরে বসে চিকিৎসক তাকিয়ে রয়েছেন একটি স্ক্রিনের দিকে। দেখে মনে হতে পারে, এ...

২১ সেপ্টে ২০২৬, ০৮:০২ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.