JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:০৬ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

মাদক পাচারে 'জিরো টলারেন্স', উদ্ধার ৩২২ কেজি গাঁজা

মাদক পাচারে 'জিরো টলারেন্স', উদ্ধার ৩২২ কেজি গাঁজা

মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর তারপর থেকেই একেবারে অ্যাকশন মুডে পুলিশ প্রশাসন। পুরুলিয়াতে এবার আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ। পুরুলিয়া-বোকারো জাতীয় সড়কে বেলকুড়ি টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে একটি ট্রাক ও দু’টি চারচাকার গাড়ি আটক করে প্রায় ৩২২ কেজি গাঁজা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশ। যৌথ ভাবে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে দীর্ঘ তিন দিন যাবত ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোমবার গভীর রাতে ঝাড়খন্ডগামী একটি ট্রাককে বেলকুড়ি টোল প্লাজার কাছে আটকানো হয়। সেখানেই তল্লাশি চালিয়ে ট্রাক চালকের আসনে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয়। এছাড়াও আরো দুটি চারচাকা গাড়িকে আটকানো হয়। ওই গাড়ি দুটি  প্রাপ্তিকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল। ‌ গোটা অভিযানের মোট তিনটি গাড়ি ও ১০-টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে সাত জন।

অভিযুক্তরা হলেন, রাজু পাল, উত্তমকুমার সিংহ, কালিয়া লঙ্কা, জীবন দে, দীপককুমার সিংহ, রঞ্জিত প্রসাদ এবং অজিতকুমার সিংহ। ধৃতদের মধ্যে তিন জন পশ্চিমবঙ্গ, তিন জন বিহার এবং একজন ওড়িশার বাসিন্দা। মঙ্গলবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

পুরুলিয়ায় পুলিশের এই সাফল্যের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। তিনি  সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং যুবসমাজ ও সমাজের নিরাপত্তার স্বার্থে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর  অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।  অপরাধ দমনে পুলিশের ভূমিকার যথেষ্ট প্রশংসা করেন তিনি।

এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, সকলের যৌথভাবে প্রচেষ্টার ফল মিলেছে। গোপন সূত্রে তারা খবর পেয়েছিলেন আগেই। তাই পর পর তিনদিন ধরে তারা নজর রাখছিলেন। ‌ শেষ পর্যন্ত আন্তর্য মাদক পাচার চক্রের প্রচেষ্টা তারা ভেস্তে দিতে পেরেছেন। আগামী দিনেও এই ভাবেই তারা অপরাধ দমনের দিকে এগিয়ে থাকবেন। ‌

যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে তৎপর রাজ্য সরকার,পুলিশ ও প্রশাসন। তাই ধারাবাহিকভাবে রাজ্য জুড়ে এই অভিযান আগামী দিনেও চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

45 Views 0 Likes 0 Comments

Related News

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক হোমে
রাজ্য

প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক...

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। অভিযোগ, ওই দিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে কয়েকজন ছাত্র পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

১২ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা
রাজ্য

'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা

রেখার অভিযোগ, বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের একাংশ নিয়মিত তাঁকে ‘মিসগাইড’ করে। কোনও কর্মসূচি, বৈঠক কিংবা সাংগঠনিক অনুষ্ঠানের বিষয়ে তাঁকে সঠিক তথ্য জানানো হয় না।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.