JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম
Breaking
Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ... CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Scholarship Protest : বকেয়া স্কলারশিপের দাবিতে রাস্তায় আদিবাসী পড়ুয়ারা Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ম... Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ... CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি

Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি

Gyanesh Kumar: ‘ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্র খুন হচ্ছে!’ দিল্লির রাস্তায় বার্কের হুঁশিয়ারি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলনের আঁচ আরও বাড়ল রাজধানীতে। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে INDIA ব্লকের মিছিল পুলিশ আটকে দিলে দিল্লির রাস্তাতেই ধর্নায় বসেন বিরোধী সাংসদরা। সেই বিক্ষোভ থেকেই সরব হলেন সমাজবাদী পার্টির সাংসদ জিয়া-উর-রহমান বার্ক।

বিক্ষোভের মাঝেই বার্কের অভিযোগ, “ভোট লুঠ হচ্ছে, গণতন্ত্রকে খুন করা হচ্ছে।” তাঁর দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ করতে হবে এবং দেশের মানুষকে ন্যায়বিচার দিতে হবে। বার্ক আরও বলেন, এদিন সংসদ থেকে যে মিছিল শুরু হয়েছে, তা ভবিষ্যতে আরও বড় আন্দোলনের রূপ নিতে পারে। এমনকি তাঁর দাবি, প্রয়োজনে গোটা দেশের মানুষ রাস্তায় নেমে আসবেন।

মূলত ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR প্রক্রিয়া এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিরোধীদের অভিযোগের জেরেই এই আন্দোলন। বিরোধী শিবিরের দাবি, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে হবে।

এদিন মিছিল শুরু হয়েছিল সংসদের মকর দ্বার থেকে। নির্বাচন সদনের দিকে এগোতেই নীতি আয়োগের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এরপর রাস্তায় বসে পড়েন সাংসদরা। রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যারিকেডের উপর উঠতেও দেখা যায়। পরে একাধিক বিরোধী নেতাকে আটক করে বাসে করে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

এই মিছিলে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, অখিলেশ যাদব-সহ INDIA ব্লকের একাধিক নেতা। বিক্ষোভকারীদের স্লোগানে উঠে আসে ‘Vote Chor, Gaddi Chhod’ এবং ‘Democracy Not for Sale’।

অন্যদিকে, নির্বাচন কমিশন ও বিজেপি বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে। SIR এবং ভোটার তালিকা নিয়ে চলা এই রাজনৈতিক সংঘাতের মধ্যেই সুপ্রিম কোর্টও বিষয়টির আইনি দিক খতিয়ে দেখছে। ফলে মঙ্গলবারের দিল্লির মিছিলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল।

42 Views 0 Likes 0 Comments

Related News

Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ বিরোধীদের
দেশ

Opposition Protest: আকাশবাণী দফতরে অবস্থানে প্রিয়াঙ্কা-রাহুল, কাঁধে কাঁধ মিলিয়ে প...

এই মিছিলে কাতারে, কাতারে মানুষের ভিড় দেখা যায়। বিরোধী সাংসদদের হাতে দেখা যায় জ্ঞানেশ কুমারের কাটআউট। কোথাও তাঁকে আরএসএসের উর্দি পরানো ছবি, কোথাও আবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পোস্টার।

০৬ অক্টো ২০২৬, ০২:৫৩ পিএম · 2 মিনিট
CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযোগ
দেশ

CJP: ১০ অক্টোবর দিল্লি আন্দোলনের আগে পুলিশের নোটিস! CJP নেতা দীপকের বিস্ফোরক অভিযো...

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের আবহে নতুন করে চাঞ্চল্য তৈরি করলেন Cockroach Janta Party (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মঙ্গলবার তাঁর অভিযোগ, ১০ অক্টোবর দিল্লিতে প্রস্তাবিত ...

০৬ অক্টো ২০২৬, ০২:২১ পিএম · 2 মিনিট
Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের
দেশ

Amit Shah: দিল্লিতে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস সাংসদের

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে INDIA ব্লকের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। এরপর সেখ...

০৬ অক্টো ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
Gyanesh Kumar: দিল্লির রাস্তায় জোথিমণির হুঙ্কার, নিশানায় CEC জ্ঞানেশ
দেশ

Gyanesh Kumar: দিল্লির রাস্তায় জোথিমণির হুঙ্কার, নিশানায় CEC জ্ঞানেশ

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে পথে নামল INDIA ব্লক। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল শুরু করেন বিরোধী সাংসদরা। কিন্তু মিছিল এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়...

০৬ অক্টো ২০২৬, ০২:১৭ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.