
FarmersProtest: কাসারা ঘাটে লাল মিছিল, বকেয়া আদায়ে মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর বাসভব...
আহমেদনগর জেলার আকোলে থেকে শুরু হওয়া অল ইন্ডিয়া কিষাণ সভার ডাকা ‘ভেহিকল লং মার্চ’ দ্বিতীয় দিনে পৌঁছতেই গতি ও শক্তি দুই-ই বাড়ল বহুগুণ। নাসিক পেরিয়ে মুম্বইয়ের দিকে এগোতে থাকা এই বিশাল কনভয়ে শামিল হয়েছেন রাজ্যের কুড়িটিরও বেশি জেলার প্রায় বারো হাজার কৃষক ও খেতমজুর। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ‘বর্ষা বাংলো’ ঘেরাও করে সরকারের চোখে চোখ রেখে দাবি আদায় করাই এখন তাঁদের লক্ষ্য।
২৭ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট










