JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

আগে পড়ুয়া, তারপর ভোট! ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী

আগে পড়ুয়া, তারপর ভোট! ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে ছাত্রভোট কবে হবে, সেই প্রশ্নও জোরালো হয়েছে। তবে এই ইস্যুতে এবার স্পষ্ট অবস্থান জানালেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, সরকারের প্রথম লক্ষ্য ছাত্রভোট নয়, সরকারি ও সরকার-পোষিত কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ফিরিয়ে আনা। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি স্বাভাবিক হলেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উচ্চশিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকারের অগ্রাধিকার এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার করা। তাঁর দাবি, গত ১৫ বছরে সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে। বহু ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠান বা ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রথম কাজ হল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি পড়ুয়াদের আস্থা ফিরিয়ে আনা। তাঁর কথায়, “ছাত্রভোট তখনই হবে, যখন কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী থাকবে। আগে ক্যাম্পাসে পড়ুয়া ফিরুক, তারপর ছাত্রভোটের প্রশ্ন আসবে।”

মন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও, ছাত্রভোটের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তাঁর দাবি, গত ১৫ বছরে সরকারি শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছে, যার প্রভাব পড়েছে কলেজ ক্যাম্পাসে। তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে কলকাতার স্নাতক স্তরে প্রায় ৯৩ হাজার আসনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩৩ হাজারে ভর্তি হয়েছে। অর্থাৎ প্রায় ৬০ হাজার আসন এখনও ফাঁকা। তবে তাঁর মতে, ছাত্রভোট শুধুমাত্র নির্বাচন নয়, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার বিষয়টিকে ছাত্রভোট পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে দেখা উচিত নয়।

অন্যদিকে, এবিভিপির নেতা শুভব্রত অধিকারীও ছাত্রভোটের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। একইসঙ্গে তিনি দাবি করেন, লিংডো কমিশনের সুপারিশ মেনে স্বচ্ছ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। তাঁর অভিযোগ, অতীতেও সরকার ছাত্রভোটের বিষয়ে ইতিবাচক বার্তা দিলেও তা বাস্তবায়িত হয়নি।

এ প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা তথা ঋতব্রতপন্থী তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদারও ছাত্রভোটের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, তৃণমূল ছাত্র পরিষদে থাকার সময় তাঁরাও বারবার ছাত্রভোটের দাবি তুলেছিলেন। প্রতি বছর ২৮ অগস্ট ছাত্রভোটের আশ্বাস মিললেও তা কার্যকর হয়নি। তবে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ছাত্রভোট করবে বলেই তাঁর বিশ্বাস। পাশাপাশি তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন হলে কোন ছাত্র সংগঠন প্রকৃত সমর্থন পায়, সেটাই প্রমাণিত হবে।

74 Views 0 Likes 0 Comments

Related News

পরীক্ষায় ব্যর্থ হলেও ‘ফেল’ নয়, অভিনব সিদ্ধান্ত নীতিশ সরকারের!
শিক্ষা

পরীক্ষায় ব্যর্থ হলেও ‘ফেল’ নয়, অভিনব সিদ্ধান্ত নীতিশ সরকারের!

নিউজ ডেস্ক: মার্কশিট থেকে মুছে যাচ্ছে ‘ফেল’ শব্দ, অভিনব সিদ্ধান্ত নীতীশ সরকারের। পরীক্ষায় আশানুরূপ ফল না হলে মার্কশিটে জ্বলজ্বল করত ‘ফেল’ শব্দটি। সেই গ্লানি ও মানসিক অবসাদের দিন এবার শেষ হতে চলেছে। পড়ুয়াদের মনস্তাত্ত্বিক...

২৯ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম · 2 মিনিট
আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আমেরিকার মাটিতে আইআইটি খড়গপুরের AI কেন্দ্র
শিক্ষা

আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আমেরিকার মাটিতে আইআইটি খড়গপুরের AI কেন্দ্র

আমেরিকা, পিউ নন্দী: আমেরিকার হিউস্টনে আইআইটি খড়গপুরের নতুন এআই লার্নিং সেন্টার, ভারত-মার্কিন প্রযুক্তি সম্পর্কের নতুন দিগন্ত।কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিক্ষা ও গবেষণাকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে আমেরিকার টেক্সাসে যাত্...

২৩ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
মেডিক্যালে ভর্তির কাউন্টডাউন শুরু, ৫ অগস্ট থেকেই রেজিস্ট্রেশন
শিক্ষা

মেডিক্যালে ভর্তির কাউন্টডাউন শুরু, ৫ অগস্ট থেকেই রেজিস্ট্রেশন

NEET-UG 2026 পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের জন্য বড় খবর। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, NEET UG Counselling 2026-এর রেজিস্ট্রেশন শুরু হবে ৫ অগস্ট ২০২৬ থেকে। MBBS ও BDS-সহ বিভিন্ন আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল ও ডেন্টাল...

০৪ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম · 2 মিনিট
তৃতীয় ভাষায় পাশ না করলে মিলবে না সার্টিফিকেট, বড় ঘোষণা CBSE-র
শিক্ষা

তৃতীয় ভাষায় পাশ না করলে মিলবে না সার্টিফিকেট, বড় ঘোষণা CBSE-র

জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ বাস্তবায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বোর্ড স্পষ্ট জানিয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তব...

১৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.