JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৪ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

মেডিক্যালে ভর্তির কাউন্টডাউন শুরু, ৫ অগস্ট থেকেই রেজিস্ট্রেশন

মেডিক্যালে ভর্তির কাউন্টডাউন শুরু, ৫ অগস্ট থেকেই রেজিস্ট্রেশন

NEET-UG 2026 পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের জন্য বড় খবর। মেডিক্যাল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, NEET UG Counselling 2026-এর রেজিস্ট্রেশন শুরু হবে ৫ অগস্ট ২০২৬ থেকে। MBBS ও BDS-সহ বিভিন্ন আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য এই কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

MCC-এর তরফে ইতিমধ্যেই UG Information Bulletin 2026, UG AIQ Counselling Schedule 2026 এবং AIQ ও State Counselling Schedule 2026 প্রকাশ করা হয়েছে। ফলে NEET UG 2026-এ যোগ্যতা অর্জনকারী পড়ুয়ারা এবার কাউন্সেলিংয়ের প্রস্তুতি শুরু করতে পারবেন। 

কারা অংশ নিতে পারবেন?

NEET UG 2026-এ যোগ্যতা অর্জনকারী পরীক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন। MCC-এর মাধ্যমে মূলত All India Quota (AIQ)-র আসন এবং নির্দিষ্ট কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও বিশেষ ক্যাটেগরির আসনের কাউন্সেলিং পরিচালিত হয়। MCC-এর তথ্য অনুযায়ী, UG মেডিক্যাল কাউন্সেলিংয়ে ১৫ শতাংশ All India Quota (AIQ) আসন অন্তর্ভুক্ত থাকে। 

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

NEET UG Counselling 2026-এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। 

১. MCC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২. UG Medical Counselling-এর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. NEET UG 2026-এর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

৪. ব্যক্তিগত তথ্য, যোগাযোগের তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ যাচাই করতে হবে।

৫. নির্ধারিত কাউন্সেলিং ফি জমা দিতে হবে।

৬. রেজিস্ট্রেশনের পরে পছন্দের মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এবং কোর্সের Choice Filling করতে হবে।

৭. নির্ধারিত সময়ের মধ্যে Choice Lock করতে হবে।

৮. এরপর মেধাক্রম, পছন্দ, আসনের প্রাপ্যতা এবং সংরক্ষণ নীতির ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

কাউন্সেলিংয়ের ধাপ কী কী?

NEET UG Counselling সাধারণত একাধিক ধাপে সম্পন্ন হয়। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর Choice Filling ও Choice Locking, এরপর Seat Allotment Result প্রকাশ করা হয়। আসন পেলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রিপোর্ট করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়।

প্রথম রাউন্ডে পছন্দের কলেজ না পেলে বা বরাদ্দ আসন গ্রহণ না করে নিয়ম অনুযায়ী পরবর্তী রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ থাকতে পারে। পরবর্তী রাউন্ডগুলিতে নতুন করে আসন পছন্দ ও আপগ্রেডেশনের সুযোগ সংক্রান্ত নিয়ম MCC-এর প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী চলবে।

47 Views 0 Likes 0 Comments

Related News

পরীক্ষায় ব্যর্থ হলেও ‘ফেল’ নয়, অভিনব সিদ্ধান্ত নীতিশ সরকারের!
শিক্ষা

পরীক্ষায় ব্যর্থ হলেও ‘ফেল’ নয়, অভিনব সিদ্ধান্ত নীতিশ সরকারের!

নিউজ ডেস্ক: মার্কশিট থেকে মুছে যাচ্ছে ‘ফেল’ শব্দ, অভিনব সিদ্ধান্ত নীতীশ সরকারের। পরীক্ষায় আশানুরূপ ফল না হলে মার্কশিটে জ্বলজ্বল করত ‘ফেল’ শব্দটি। সেই গ্লানি ও মানসিক অবসাদের দিন এবার শেষ হতে চলেছে। পড়ুয়াদের মনস্তাত্ত্বিক...

২৯ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম · 2 মিনিট
আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আমেরিকার মাটিতে আইআইটি খড়গপুরের AI কেন্দ্র
শিক্ষা

আইআইটি খড়গপুরের মুকুটে নতুন পালক, আমেরিকার মাটিতে আইআইটি খড়গপুরের AI কেন্দ্র

আমেরিকা, পিউ নন্দী: আমেরিকার হিউস্টনে আইআইটি খড়গপুরের নতুন এআই লার্নিং সেন্টার, ভারত-মার্কিন প্রযুক্তি সম্পর্কের নতুন দিগন্ত।কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিক্ষা ও গবেষণাকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে আমেরিকার টেক্সাসে যাত্...

২৩ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম · 2 মিনিট
আগে পড়ুয়া, তারপর ভোট! ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী
শিক্ষা

আগে পড়ুয়া, তারপর ভোট! ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে ছাত্রভোট কবে হবে, সেই প্রশ্নও জোরালো হয়েছে। তবে এই ইস্যুতে এবার স্পষ্ট অবস্থান ...

১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম · 2 মিনিট
তৃতীয় ভাষায় পাশ না করলে মিলবে না সার্টিফিকেট, বড় ঘোষণা CBSE-র
শিক্ষা

তৃতীয় ভাষায় পাশ না করলে মিলবে না সার্টিফিকেট, বড় ঘোষণা CBSE-র

জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ বাস্তবায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বোর্ড স্পষ্ট জানিয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় তৃতীয় ভাষার কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তব...

১৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.