JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

মানুষের জীবন নিয়ে ছেলেখেলা নয়, বাতিল স্যালাইন কান্ডে কড়া বার্তা বিধায়িকার

মানুষের জীবন নিয়ে ছেলেখেলা নয়, বাতিল স্যালাইন কান্ডে কড়া বার্তা বিধায়িকার

প্রশ্নের মুখে দাঁড়ালো সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা। ঘটনাকে ঘিরে তোলপাড় বাঁকুড়ার শালতোড়া গ্রামীন হাসপাতাল। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিধায়িকা চন্দনা বাউরী। বাঁকুড়ার শালতোড়া গ্রামীণ হাসপাতালে রোগীদের ব্যবহারের অনুপযুক্ত বা বাতিল স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ঘটনায় সরব হয়েছেন শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা বাউরী। তিনি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

 

বিধায়িকার অভিযোগ, দীর্ঘদিন থেকেই শালতোড়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। রোগী ও তাদের পরিবারের সদস্যদের একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সেগুলিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। তার দাবি, হাসপাতালের গুদামে পর্যাপ্ত পরিমাণে নতুন স্যালাইন মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের বিতর্কিত বা ব্যবহারের অনুপযুক্ত স্যালাইন দেওয়া হচ্ছে। কেন এইভাবে চিকিৎসা পরিষেবায় গাফিলতি দেখা যাচ্ছে।

 

 

এ বিষয়ে বিধায়িকা চন্দনা বাউরীর স্পষ্ট বার্তা, মানুষের জীবন নিয়ে কোনওরকম পরীক্ষানিরীক্ষা করা যায় না। যে সমস্ত স্যালাইন ব্যবহারের অনুপযুক্ত বা বাতিল বলে চিহ্নিত হয়েছে, সেগুলি রোগীদের শরীরে প্রবেশ করলে তার মারাত্মক প্রভাব পড়তে পারে। তাই এই ঘটনা কোনভাবেই বরদাস্ত করা যাবে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিধায়িকা। 

 

শুধু তাই নয় এরই পাশাপাশি, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বার্তা দিয়েছেন বিধায়িকা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ ও দরিদ্র মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনওরকম গাফিলতি মেনে নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। 

 

সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর আস্থা করে বহু মানুষ চিকিৎসা করাতে আসেন প্রতিনিয়ত। সেখানে দাঁড়িয়ে সেই সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েই উঠছে প্রশ্ন। ‌শালতোড়া গ্রামীণ হাসপাতালের স্যালাইন বিতর্ক রীতিমতো সরকারি চিকিৎসা পরিষেবার দিকে আঙুল তুলছে। প্রশাসন আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে জঙ্গলমহলের একাংশ মানুষ।

19 Views 0 Likes 0 Comments

Related News

কনডম ব্যবহারে কোন ভুলগুলি সবচেয়ে বেশি হয়? জানুন নিরাপদ যৌনসম্পর্কের গুরুত্বপূর্ণ নিয়ম
স্বাস্থ্য

কনডম ব্যবহারে কোন ভুলগুলি সবচেয়ে বেশি হয়? জানুন নিরাপদ যৌনসম্পর্কের গুরুত্বপূর্ণ ন...

নিউজ ডেস্ক: কনডম যৌনবাহিত সংক্রমণ (STI) এবং অনিচ্ছাকৃত গর্ভধারণের ঝুঁকি কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায়। কিন্তু শুধু কনডম ব্যবহার করলেই হবে না, সঠিকভাবে ব্যবহার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবহারের সময় কিছু সাধারণ ভুল...

১২ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
মদে ছুঁয়েও দেখেননি, তবু লিভার নষ্ট ! নেপথ্যে কোন ‘নীরব’ শত্রু?
স্বাস্থ্য

মদে ছুঁয়েও দেখেননি, তবু লিভার নষ্ট ! নেপথ্যে কোন ‘নীরব’ শত্রু?

লিভারের ক্ষতি অনেকটা এগিয়ে যাওয়ার আগে শরীর অনেক সময় কোনও স্পষ্ট সংকেতই দেয় না। ফলে রোগী যখন বুঝতে পারেন, তখন ইতিমধ্যেই লিভারে fibrosis বা cirrhosis-এর মতো জটিলতা তৈরি হয়ে যেতে পারে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৫৩ পিএম · 5 মিনিট
অনুমোদনের কয়েক দিনের মধ্যেই পরীক্ষায় ধাক্কা, স্তন ক্যানসারের নতুন ওষুধ নিয়ে প্রশ্ন
স্বাস্থ্য

অনুমোদনের কয়েক দিনের মধ্যেই পরীক্ষায় ধাক্কা, স্তন ক্যানসারের নতুন ওষুধ নিয়ে প্রশ্ন

এই পরীক্ষায় ক্যামিজেস্ট্র্যান্টকে palbociclib (Ibrance)-এর সঙ্গে দেওয়া হয়। অন্য দিকে তুলনামূলক গোষ্ঠীকে দেওয়া হয় palbociclib-এর সঙ্গে প্রচলিত হরমোন-নিয়ন্ত্রণকারী ওষুধ anastrozole।

১২ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 3 মিনিট
ক্যাভিটি নেই, তবু দাঁতে অসহ্য ব্যথা! দাঁতের ‘দোষ’ না-ও হতে পারে, ৮ কারণ জানলে চমকে যাবেন
স্বাস্থ্য

ক্যাভিটি নেই, তবু দাঁতে অসহ্য ব্যথা! দাঁতের ‘দোষ’ না-ও হতে পারে, ৮ কারণ জানলে চমকে...

দাঁত দেখতে একেবারে স্বাভাবিক হলেও মাড়ির সমস্যা থেকে ব্যথা হতে পারে। মাড়ি সরে গেলে দাঁতের এমন অংশ বেরিয়ে আসে, যা সাধারণত মাড়ির আড়ালে ঢাকা থাকে।

০৯ সেপ্টে ২০২৬, ০১:১৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.