JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৭:০২ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

মায়ানমারে সেনাবাহিনীর বিমানহানা, হামলায় নিহত ১৪জন

মায়ানমারে সেনাবাহিনীর বিমানহানা, হামলায় নিহত ১৪জন

মায়ানমার, অঙ্কন দাস: হৃদয়বিদারক ঘটনা ঘটল মায়ানমারে।ঘটনাস্থল মায়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠ। শুক্রবার সেখানেই মায়ানমারের সেনাবাহিনীর বিমান হামলায় হয়। এই হামলায় ১৪জন নিহত হন। সেখানে তাঁরা এক সপ্তাহের একটি 'ধ্যান কর্মসূচি'তে অংশ গ্রহন করেছিলেন। এই খবর সেখানকার একটি বিরোধী গোষ্ঠীর সদস্য এবং  স্থানীয় এক বাসিন্দা জানান। মায়ানমারে গণতন্ত্রপন্থী সশস্ত্র বাহিনী ও জাতিগত সশস্ত্র জঙ্গিগোষ্ঠী গুলোকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক ও প্রাণঘাতী বিমান হামলা গুলির সর্বশেষ ঘটনা। এই ধরনের হামলায় প্রায়ই বেসামরিক মানুষ হতাহত হন, এমনটাই মত বিশেষজ্ঞদের।

'সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অফ মিয়াউং টাউনশিপ’ (সিডিএসওএম)-র মুখপাত্র নওয়ে উ'র বক্তব্য,'শুক্রবার সকাল ৯টার দিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) পশ্চিমে মিয়াউং টাউনশিপের সোয়েল-লে-ওহ্  গ্রামে এই হামলার ঘটনা ঘটে।' নওয়ে উ আরও জানান, ‘একটি যুদ্ধবিমান গ্রামের মঠের প্রাঙ্গণে বোমা ফেলে। তিনজন নারীসহ ১৪ জন নিহত হন। আরও ২০ জন আহত হন।’

নাম প্রকাশ না করে গ্রামবাসী সাংবাদিকদের কাছে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই গ্রামবাসী বলে, 'যুদ্ধবিমানটি ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা ফেলেছিল। এর মধ্যে দ্বিতীয় বোমাটি মঠের কাছে একটি বাড়িতে আঘাত হানে। বৌদ্ধদের ধর্মীয় উপবাস বা 'লেন্ট' (Lent) চলাকালীন এক সপ্তাহব্যাপী আধ্যাত্মিক সাধনায় অংশ নিতে সেখানে শতাধিক মানুষ অবস্থান করছিলেন।' বিমান হামলায় আত্মীয় হারিয়েছেন ওই গ্রামবাসী। তিনি আরও জানান, 'নিহতদের মরদেহ সৎকার করার পর লোকজন পালিয়ে নিকটবর্তী একটি লোকালয়ে আশ্রয় নেয়।' সব মিলিয়ে এখনও থমথমে পরিবেশ সাগাইংয়ে।

38 Views 0 Likes 0 Comments

Related News

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ
বিদেশ

Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

সামাজিক মাধ্যম এক্স-এ দুবাইয়ের যুবরাজ লেখেন, 'ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করলাম৷ ফ্লাইদুবাইয়ের বিমানচালক ক্যাপ্টেন স্মিত মচ্ছর সাহস, দায়িত্ববোধ ও মানবজীবনের প্রতি দরদের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন।

০৩ অক্টো ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা, সঙ্গে আর্থিক সাশ্রয়ও
বিদেশ

Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তি...

হাবিবুর রহমান, ঢাকা: ঢাকা-কলকাতা রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে পদ্মা সেতু। দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর প্রস্তাব নিয়ে সম্প্রতি...

০৩ অক্টো ২০২৬, ১০:২৭ পিএম · 3 মিনিট
Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী
বিদেশ

Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী

হাবিবুর রহমান, ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার  দুর্বার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট পাড়ি জমান ভারতে। এদিন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে শনিবার ঢাক...

০৩ অক্টো ২০২৬, ০৬:৩২ পিএম · 4 মিনিট
বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি
বিদেশ

বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা ন...

 ফ্লাইদুবাইয়ের বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলট হামাম আলহামামিকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা...

০৩ অক্টো ২০২৬, ০৯:৩২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.