JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৯ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ...

বঙ্গোপসাগরে জালে আটকা পড়েছে বিশালাকার দাতিনা মাছ, বিক্রি হয়েছে ৩ লাখ ৫৫ হাজার টাকা

বঙ্গোপসাগরে জালে আটকা পড়েছে বিশালাকার দাতিনা মাছ, বিক্রি হয়েছে ৩ লাখ ৫৫ হাজার টাকা

বঙ্গোপসাগরে জেলের জালে আটকা পড়েছে ২২ কেজি ওজনের একটি দাতিনা ভোল মাছ। মাছটি কেজিপ্রতি ১৬ হাজার ১৩৬ টাকা ধরে মোট ৩ লাখ ৫৫ হাজার টাকায় বাগেরহাটে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে বিক্রি হওয়া এ মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী হারুন মীর। ১১ আগস্ট মাছটি ধরা পড়ে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের ট্রলারে।

ইলিশ মাছ ধরা ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় দাতিনা ভোল মাছটি পাওয়ায় খুশি হয়েছি। এই মাছটির দাম অনেক। 

ভোল মাছ ক্রেতা হারুন মীর বলেন, দাতিনা ভোল মাছের মণ ৬ লাখ টাকা। সেই হিসাবে ২২ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ৩ লাখ ৫৫ হাজার টাকায়। এখন এই মাছটি বরফ দিয়ে বড় মোকামে নেওয়া হবে, সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি ৫০ হাজার টাকা লাভ করতে পারব। 

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ছোট ছোট জাল সাগরে নিয়ে যাওয়ার কারণে এই মাছ ছোট থাকতেই ধরা পড়ে। অনেক বছর পরে ২২ কেজির দাতিনা ভোল ধরা পড়েছে। এটি প্রায় সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। অনেক দিন পর এই মাছ পাওয়ায় আমরা খুবই আনন্দিত।

মাছ ব্যবসায়ীরা জানান, চীন, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মাছের পটকার ব্যাপক চাহিদা রয়েছে। মাছটি বিশাল অঙ্কে বিক্রি হওয়ায় স্থানীয় জেলেদের মুখে ফুটেছে আনন্দের হাসি। স্থানীয়দের মতে, বঙ্গোপসাগর ও উপকূলীয় নদীগুলোতে মাঝেমধ্যেই এমন দু-একটি বিরল মাছ জেলেদের জালে ধরা পড়ে, যা এক রাতেই তাদের ভাগ্য বদলে দেয়। মাছের পটকা ওষুধ প্রস্তুতি, বিশেষ করে চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত বিশেষ সুতা এবং প্রসাধনী তৈরিতে আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয়।

20 Views 2 Likes 0 Comments

Related News

নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০
বিদেশ

নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০

কাঠমান্ডু: পাহাড়ে তখনও সতর্কতার আবহ। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে পর্বতারোহী ও দড়ি বসানোর দলগুলির একটি বড় অংশ নেমে এসেছিল নিরাপদ নীচু এলাকায়। কিন্তু হিমলুং হিমালের বেস ক্যাম্পে থেকে গিয়েছিলেন কয়েক জন। রবিবার সকালে আচমকাই ন...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট
ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন
বিদেশ

ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন

ঢাকা: বাংলাদেশের ময়মনসিংহে একটি জলাশয় থেকে ড্রামের ভিতরে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং একটি সোনার দোকানের যৌথ মালিক ছিলেন বলে ...

২৭ সেপ্টে ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে জয়শঙ্করের কড়া বার্তা, আত্মরক্ষার অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান ভারতের
বিদেশ

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে জয়শঙ্করের কড়া বার্তা, আত্মরক্ষার অধিকার নিয়ে স্পষ্ট অবস্থান...

নিউইয়র্ক: সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ফের কড়া অবস্থান জানাল ভারত। ৮১তম রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সাধারণ বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অ...

২৭ সেপ্টে ২০২৬, ১২:৩০ পিএম · 2 মিনিট
ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১
বিদেশ

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফাইজি জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই দারাজিন্দা স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। আহত হওয়া ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

২৬ সেপ্টে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.