JAZZBAAT 24 BANGLA
১২ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম
Breaking
উদ্ধার ছিনতাই হওয়া অস্ত্র ও গোলাবারুদ, মাওবাদীদের ডেরা থেকে আর কী পেল যৌথ বাহিনী ওড়িশার জঙ্গলে ৫ ওরাংওটাং! কালো গাড়ির রহস্যে দিঘায় আটক তিন, সামনে আসছে কি পাচারচক্র? ফ্রান্সের সঙ্গে মউ স্বাক্ষর পশ্চিমবঙ্গ সরকারের ৯/১১-এর তিন বছর আগেই কি সতর্কবার্তা এসেছিল কলকাতা থেকে? চমকে দেবে ১৯৯৮-এর সেই খবর উইক এন্ডের চমক, আরও দাম কমল সোনায় মোদীর বৈঠকের পরই ভারতের দিকে নজর দুই দেশের! প্রতিরক্ষা থেকে সেমিকন্ডাক্টর, BRICS-এ বড় বার... মধ্যরাতে নন্দ নগরীতে গুলি-পাথর! একসঙ্গে একাধিক বাড়িতে হামলা, ভাঙচুরে আতঙ্ক দিল্লিতে মতপার্থক্য থাকবেই, তবু সম্পর্ক সামলাবে ভারত-চিন! বৈঠকের আগেই বেজিংয়ের বড় বার্তা উদ্ধার ছিনতাই হওয়া অস্ত্র ও গোলাবারুদ, মাওবাদীদের ডেরা থেকে আর কী পেল যৌথ বাহিনী ওড়িশার জঙ্গলে ৫ ওরাংওটাং! কালো গাড়ির রহস্যে দিঘায় আটক তিন, সামনে আসছে কি পাচারচক্র? ফ্রান্সের সঙ্গে মউ স্বাক্ষর পশ্চিমবঙ্গ সরকারের ৯/১১-এর তিন বছর আগেই কি সতর্কবার্তা এসেছিল কলকাতা থেকে? চমকে দেবে ১৯৯৮-এর সেই খবর উইক এন্ডের চমক, আরও দাম কমল সোনায় মোদীর বৈঠকের পরই ভারতের দিকে নজর দুই দেশের! প্রতিরক্ষা থেকে সেমিকন্ডাক্টর, BRICS-এ বড় বার... মধ্যরাতে নন্দ নগরীতে গুলি-পাথর! একসঙ্গে একাধিক বাড়িতে হামলা, ভাঙচুরে আতঙ্ক দিল্লিতে মতপার্থক্য থাকবেই, তবু সম্পর্ক সামলাবে ভারত-চিন! বৈঠকের আগেই বেজিংয়ের বড় বার্তা

আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন

আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন
ছবি: নিজস্ব ছবি

এন্টারটেনমেন্ট ডেস্ক: আসতে চলেছে তার অভিনীত নতুন ছবি 'বেগনি রংয়ের আলো।' তবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আনতে চলেছেন 'নতুন এক প্রাণ।' এই মুহূর্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তিনি অভিনেত্রী সোহিনী সরকার। সম্প্রতি তার আসন্ন ছবি উপলক্ষে এক প্রচারে এসে তার এই নতুন ইনিংসের কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার স্বামী বিখ্যাত গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।

নিজের গর্ভাবস্থার গল্পের সাথে মিলিয়ে দিয়েছেন বলিউডের বিখ্যাত সিনেমা সালাম নামাস্তে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন ‘প্রীতি জিন্টা আর সইফ আলি খানের সেই সিনেমাটার কথা মনে আছে? সালাম নমস্তে! ওখানে অন্তঃসত্ত্বা প্রীতির ঘন ঘন বেলজিয়াম ডার্ক চকোলেট খাওয়ার তীব্র বাসনা হতো। ভেবেছিলাম আমার ক্ষেত্রেও বোধহয় ওরকম ক্রেভিংস হবে! কিন্তু বাস্তবে দেখছি উল্টো পুরাণ। আমার বদলে সব ক্রেভিংস হচ্ছে শোভনের । কে যে আসল প্রেগন্যান্ট, তা বোঝা দায়! আমার বাহানা করে ঘরে নানান খাবার আনছে, জিজ্ঞেস করছে আইসক্রিম খাব কি না; আর আমাকে অল্প একটু গালমন্দ বুঝিয়ে বাকিটা নিজেই সাবাড় করে দিচ্ছে!’

নিজের সন্তানের নাম নিয়েও তিনি যথেষ্টই মজা করেছেন। এই সম্পর্কে তিনি বলেছেন শোভন  বাচ্চার নাম প্রস্তাব করেছে টুল! এই প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী তথা বিখ্যাত গায়ক শোভন বলেন 'টুলের ওপর দাঁড়ালে তো মানুষ উঁচুতে উঠতে পারে!' শোভনের কথার উত্তরে সোহিনী বলেন 'উঁচুতে উঠতে গেলে তো সিঁড়ি বা মই-ও ব্যবহার করা যায়!' মিষ্টি খুনসুটির সাক্ষী ছিলেন আরেক অভিনেত্রী মানসী সিনহা। তিনি বলেন 'এর চেয়ে ছোট আর কোনও নাম খুঁজে পাওয়া সম্ভব ছিল না বোধহয়।' মানুষের কথার উত্তরে সোহিনী হাসি সহ জবাব মেয়ে হলে শেষমেশ হয়তো টুলি হবে। আর ছেলে হলে টুল!'

তবে এই আনন্দের মধ্যেও সামান্য একটু কাঁটা রয়ে গেছে। শোভনের ঠাকুমা অর্থাৎ সোহিনীর দিদিশাশুড়ি আগত সন্তানকে নিয়ে এত আনন্দ মাতামাতি পছন্দ করছেন না! তবে তা সত্ত্বেও বেজায় খুশিতে আছেন এই তারকা দম্পতি। কেননা পুজোর বোধনের আগেই আসতে চলেছে তাদের খুশির আলো- সন্তান।

তবে সন্তান আসার অপেক্ষার পাশাপাশি নিজেদের নতুন জীবনের জন্যও ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন সোহিনী ও শোভন। কাজের ব্যস্ততার মধ্যেও এখন তাঁদের কথাবার্তার বড় একটা অংশ জুড়ে থাকছে আসন্ন সদস্যকে ঘিরে নানা পরিকল্পনা। সন্তানের সঙ্গে প্রথম দেখা, তাকে ঘিরে নতুন অভিজ্ঞতা—সবকিছু নিয়েই যে তাঁদের মধ্যে যথেষ্ট উত্তেজনা কাজ করছে, তা তাঁদের কথাতেই স্পষ্ট।

পর্দার গল্পের বাইরে এবার তাঁদের নিজেদের জীবনেই তৈরি হচ্ছে এক নতুন গল্প। ভালোবাসা, খুনসুটি আর একরাশ অপেক্ষার মধ্যেই বদলে যাচ্ছে তারকা দম্পতির প্রতিদিনের জীবন। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগিরই তাঁদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। ফলে আসন্ন ছবির প্রচারের পাশাপাশি সোহিনী-শোভনের জীবনের এই নতুন অধ্যায়ই এখন হয়ে উঠেছে তাঁদের অনুরাগীদের আগ্রহের অন্যতম কেন্দ্র।

12 Views 0 Likes 0 Comments

Related News

অবসর নিতে চলেছেন বিগ বি, কেবিসি শো ঘিরে অনুরাগীদের জল্পনা
বিনোদন

অবসর নিতে চলেছেন বিগ বি, কেবিসি শো ঘিরে অনুরাগীদের জল্পনা

এন্টারটেনমেন্ট ডেস্ক: তার অভিনয় এবং বিখ্যাত ব্যারিটোন সমৃদ্ধ গলায় মুগ্ধ হয়েছে আট থেকে আশি। তাঁর অভিনয় সম্পর্কে বলা মানে ধৃষ্টতা। একইসঙ্গে পরিচালনা করেছেন রিয়ালিটি শো। জনপ্রিয় ক্যুইজ শো পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন তি...

১০ সেপ্টে ২০২৬, ০৬:০৬ পিএম · 2 মিনিট
বিগ বস এর সেটে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী
বিনোদন

বিগ বস এর সেটে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী

এন্টারটেনমেন্ট ডেস্ক: নাটকের পর নাটক, চরম নাটক। এমনটাই ঘটেছে বিগবস এর সেটে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া রাজবীর তার গেম প্ল্যান দিয়ে বদলে দিলেন খেলার মোড়! রাজবীরের গেম প্ল্যানের শিকার হলেন তনুশ্রী। আর এই ঘটনায় শুধুমা...

১০ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট
বিনোদন

বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট

এন্টারটেনমেন্ট ডেস্ক: সুদূর কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গের মাটি। বিপরীত পরিবেশের এই দুই ভূমিকে মিলিয়েছে সঙ্গীত। আরো ভালো করে বলতে গেলে, একটি গানের রিয়ালিটি শো। রিয়েলিটি শো'টির নাম 'ফ্রেম গুরুকুল'। আর সেই ফ্রেম গুরুকুলের এক...

০৯ সেপ্টে ২০২৬, ০৯:৩১ পিএম · 1 মিনিট
ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের
বিনোদন

ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের

এন্টারটেনমেন্ট ডেস্ক: চেক বাউন্স মামলায় তাঁকে যেতে হয়েছিল হাজতে। এবার সেই মামলার পিছন পিছন এলো বকেয়া টাকা শোধ না করার জন্য, ফের কারাদণ্ডভোগের সমন। এই সমন যার নামে এসেছে, তিনি বলিউডের প্রখ্যাত অভিনেতা রাজপাল যাদব। বলিউ...

০৯ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.