কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে বলে আদালতে জানান অভিষেকের আইনজীবী। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী অয়ন ভট্টাচার্য।
আদালতে অভিষেকের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী কারণে ফ্রিজ় করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও স্পষ্ট তথ্য জানানো হয়নি। পাশাপাশি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা অনুসরণ না করে কী ভাবে অ্যাকাউন্ট ফ্রিজ় করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অয়ন আদালতে জানান, সংশ্লিষ্ট ধারার আওতায় কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করতে হলে পুলিশকে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে হয়। কিন্তু অভিষেকের ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ তাঁর। চিকিৎসার প্রয়োজনে খুব শীঘ্রই অভিষেকের বিদেশে যাওয়ার কথা রয়েছে। সেই কারণেই মামলাটির দ্রুত শুনানি প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করেন তাঁর আইনজীবী।
অভিষেকের আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি কৃষ্ণ রাও। শুনানির সময় বিচারপতি জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে কোনও তদন্ত চলছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেক সংশ্লিষ্ট তদন্তে সহযোগিতা করছেন। তাঁর বক্তব্য, চলমান তদন্তের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার বিষয়টির কোনও সম্পর্ক নেই।
এর পর মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষগুলিকে নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
এর আগে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। কলকাতা হাই কোর্টে করা সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ৭ অগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। পরে শীর্ষ আদালত তাঁকে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন অভিষেক। তাঁর বিদেশযাত্রায় কোনও ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে বিদেশ সফরের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার অভিযোগ ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হল।
বিদেশযাত্রার আগে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, তড়িঘড়ি হাই কোর্টে অভিষেক!
Related News
SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...
ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।
০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...
বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।
০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...
০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।
০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিটTop Comments (0)
No approved comments yet.