কলকাতা, পিউ নন্দী : বিয়ে নিয়ে হয়েছিল তবুও চর্চা, সমালোচনা ঝড় উঠেছিল সামাজিক মাধ্যমে, এবার বাবা হলেন তিনি। ছেলে হলো না মেয়ে হল সংগীত শিল্পীর! জল্পনা ছিলই। তবে সুখবর আসার আগে পর্যন্ত তা নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। পরিবারের নতুন সদস্যের আগমনের পর সেই সুখবর একসঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান তারকা দম্পতি।
সংগীত জগতে অত্যন্ত জনপ্রিয় শিল্পী অনুপম রায়। ২০১৫ সালে পিয়া চক্রবর্তী সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়েছিল সংগীত শিল্পী অনুপম রায়ের। পিয়া চক্রবর্তী সঙ্গে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের পর ২০২৪ সালে অনুপম রায়ের সঙ্গে বিবাহ হয় প্রস্মিতা পালের। প্রাক্তন স্ত্রী পিয়া সঙ্গে বিবাহ বাধনের আবদ্ধ হন পরমব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জীবনের নতুন ইনিংস শুরু করেন অনুপম রায়। বর্তমান স্ত্রী প্রস্মিতা ও তিনি দুজনেই সংগীত জগতের মানুষ হওয়ায় তাদের মধ্যে বহুদিনের জানাশোনা ছিল। বন্ধুত্বের সম্পর্ক থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। ২০২৪ সালের মার্চ মাসেই আইনি বিয়ে সারেন অনুপম রায় এবং প্রস্মিতা পাল। অনুপম এবং প্রস্মিতার বিয়েতে কাছের আত্মীয়-পরিজন এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে রিসেপশনে বসেছিল চাঁদের হাট। টলিউডের একাধিক চেনা মুখ হাজির ছিলেন সেদিনের সন্ধ্যায়। তাদের বিয়ে ঘিরে শুরু হয়েছিল তুমুল চর্চা। এবার তৃতীয় বিয়ে থেকে বাবা হলেন অনুপম রায়। আর বিয়ের ২ বছর পর সংসারে এল ফুট ফুটে সন্তান।
তারকা দম্পতি নিজেরাই সমাজের মাধ্যমে ঘোষণা করেছেন তাদের পরিবারের নতুন সদস্য আগমনের কথা। প্রশ্মিতার সঙ্গে যৌথভাবে একটি কার্ড শেয়ার করে শিল্পী লেখেন, ‘আমরা আনন্দিত এই ঘোষণা করতে পেরে যে আমাদের একটি ছেলে হয়েছে’। সোমবার দুপুরে অনুপম ও প্রস্মিতার কোল আলো করে আসে পুত্রসন্তান৷ নতুন অতিথি আসায় স্বাভাবিকভাবেই আনন্দিত তারকা দম্পতি৷
ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছিল যে অনুপমের স্ত্রী গর্ভবতী কিন্তু তারকা দম্পতির কাছ থেকে কোন নিশ্চিত খবর পাওয়া যায়নি। কাজের বাইরে খুব বেশি ক্যামেরার সামনে থাকেন না গায়িকা প্রস্মিতা আর অনুপম রায়ও নিজের ব্যক্তিগত জীবন জনসমক্ষে খুব একটা আনতে পছন্দ করেন না। তাই মা হওয়ার খবর সকলের থেকে আড়ালেই রেখেছিলেন দম্পতি। ঠিক যেন মাতৃত্বকে সযত্নে লালন করেছেন প্রস্মিতা। আচমকাই নতুন অতিথি আসার খবরেও বিস্মিত তাঁর অনুরাগীদের একাংশ। সুখবর সামনে আসতেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরা।