JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:২৪ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

বিদ্যুৎ দপ্তরে নতুন করে নিয়োগের ঘোষণা, বিদ্যুৎ প্রহরি অ্যাপের উদ্বোধন!

বিদ্যুৎ দপ্তরে নতুন করে নিয়োগের ঘোষণা, বিদ্যুৎ প্রহরি অ্যাপের উদ্বোধন!

বিদ্যুৎ চুরি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের। প্রযুক্তিকে হাতিয়ার করে এবার মাঠে নামছে বিদ্যুৎ বিভাগ। ‌ মঙ্গলবার বিদ্যুৎ ভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিদ্যুৎ প্রহরী নামে একটি বিশেষ মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন, পাশাপাশি অভিযোগের অগ্রগতিও রিয়েল-টাইমে জানতে পারবেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবনের বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করা হবে। অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া রয়েছে। রাজনৈতিক পরিচয় দেখে কোনো ছাড় দেওয়া হবে না। তবে গৃহস্থ গ্রাহকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, পূর্বের রেকর্ড বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন তিনি। 

 

অ্যাপ উদ্বোধনের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরে নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কোনো রাজনৈতিক সুপারিশে নয়, সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। সেই লক্ষ্যেই ভবিষ্যতে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে বলে ঘোষণা করেন তিনি। 

জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল প্লে স্টোর এর মাধ্যমে বিদ্যুৎ প্রহরী অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ চুরি, হুকিং-সহ বিভিন্ন বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও মতামত জানানো যাবে। অভিযোগকারী সমস্ত তথ্য গোপন রাখা হয় যাতে সে কোনো সমস্যায় না পড়ে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বিদ্যুৎ চুরি রোধের পাশাপাশি বিদ্যুৎ পরিষেবাকে আরও স্বচ্ছ ও দ্রুত করে তুলবে বলে মনে করছে রাজ্য সরকার। ‌

5 Views 0 Likes 0 Comments

Related News

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক হোমে
রাজ্য

প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক...

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। অভিযোগ, ওই দিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে কয়েকজন ছাত্র পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

১২ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা
রাজ্য

'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা

রেখার অভিযোগ, বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের একাংশ নিয়মিত তাঁকে ‘মিসগাইড’ করে। কোনও কর্মসূচি, বৈঠক কিংবা সাংগঠনিক অনুষ্ঠানের বিষয়ে তাঁকে সঠিক তথ্য জানানো হয় না।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.