JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ১০:৩০ এএম
Breaking
নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা? আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীকের আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা? আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! DESU 7: প্রসেনজিতের হাতে লেখা চিঠিতে শুভেচ্ছাবার্তা পেলেন পরিচালক দেব ক্ষমতায় আসতেই ‘বিচ্যুতি’! তোলাবাজি-টেন্ডার সিন্ডিকেটে দলের একাংশ, কড়া বার্তা শমীকের আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়! Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি...

ইরান-আমেরিকা সংঘাতের মাঝে তেহরানে আসিম মুনির

ইরান-আমেরিকা সংঘাতের মাঝে তেহরানে আসিম মুনির

কেয়া মণ্ডল:মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনায় ফের গতি বড় পদক্ষেপ পাকিস্তানের। এবার তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ইরানের বিদেশ মন্ত্রকের তরফে তাঁর সফরের কথা নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

এই সফর ঘিরে সবচেয়ে বেশি জল্পনা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সেই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের অবস্থান তেহরানের কাছে পৌঁছে দেওয়া এবং একইসঙ্গে ইরানের বক্তব্য মার্কিন নেতৃত্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে মুনির মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। 

গত জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। সেই চুক্তির আওতায় ৬০ দিনের মধ্যে সংঘাতের অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনও চূড়ান্ত সমাধান হয়নি। বরং হরমুজ প্রণালী, নিষেধাজ্ঞা এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মতবিরোধ আরও বেড়েছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তান যে ‘আন্তরিক প্রচেষ্টা’ চালিয়ে আসছে, তেহরান তা গুরুত্বের সঙ্গে দেখছে। আসিম মুনিরের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়বে বলে আশা করছে ইরান।

অন্যদিকে তেহরান জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের নত করা যাবে না। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনার ক্ষেত্রে সম্মানজনক ও ন্যায্য সমাধানের পক্ষে সওয়াল করেছেন। 

এদিকে হরমুজ প্রণালী ঘিরেও উদ্বেগ বাড়ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথগুলির অন্যতম এই জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেল সরবরাহ এবং বাজারে। ফলে মুনিরের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি হরমুজ পরিস্থিতিও গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। 

সব মিলিয়ে, আসিম মুনিরের তেহরান সফরকে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের বার্তা, ইরানের অবস্থান এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা শান্তি প্রক্রিয়ার মধ্যে কোনও সমঝোতার রাস্তা বের হয় কি না, এখন সেদিকেই নজর।

34 Views 0 Likes 0 Comments

Related News

আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়!
বিদেশ

আমেরিকায় গ্রিন কার্ডের পথে বাধা, কোপ টাটা-ইনফোসিস-এইচসিএলের মতো সংস্থায়!

ওয়াশিংটন: আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন যে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা, তাঁদের সামনে নতুন অনিশ্চয়তা। কর্মীদের গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি থেকে একাধিক বড় প্রযুক্তি সংস্থাকে সাম...

০৯ অক্টো ২০২৬, ০৯:৪০ এএম · 3 মিনিট
Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ
বিদেশ

Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্র...

হাবিবুর রহমান, ঢাকা : ঢাকাসহ সারা বাংলাদেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজোমণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। আর মৃৎশিল্পীদের কর্মশালায় দিনরাত চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। কোথাও চলছে মাটির কাজ, কোথাও ...

০৮ অক্টো ২০২৬, ০৯:০১ পিএম · 2 মিনিট
Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ্ডপ
বিদেশ

Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,...

হাবিবুর রহমান, ঢাকা: আবহমান কাল ধরেই দুর্গাপুজো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। পুজো উপলক্ষে পক্ষকাল ধরে উন্মাতাল হয়ে যায় বাঙালি হিন্দু সম্প্রদায়। সে আনন্দে ভাগ নেয় মুসলিম ধর্মাবল্মীরাও।  পরিবারের সদস্যদের নিয়ে ছ...

০৭ অক্টো ২০২৬, ০৯:৪৩ পিএম · 2 মিনিট
Paris Protest : শিক্ষক-পরিকাঠামো সংকটে উত্তাল ফ্রান্স
বিদেশ

Paris Protest : শিক্ষক-পরিকাঠামো সংকটে উত্তাল ফ্রান্স

কলকাতা, নিউজ ডেস্ক : ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত প্যারিসের রাজপথ। শিক্ষা ব্যবস্থা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে ক্ষোভ। কোথাও স্লোগান, কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ। ফ্রান্সের শিক্ষাব্যবস্থা নিয়ে ক্ষোভে উত্তাল রাজধানী। ...

০৭ অক্টো ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.