JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ১২:২৮ পিএম
Breaking
Droupadi Murmu: রাষ্ট্রপতির কাছে মমতার আর্জি! SIR নিয়ে কী আশ্বাস পেল বিরোধীরা? CJP Protest: সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তর! মাঝপথেই আটক আইনজীবীরা, দিল্লিতে বাড়ল উত্তেজন... CJP Protest: দিল্লি বিমানবন্দরে আটক, তারপর কোথায় উধাও CJP-র তিন নেতা? ঘিরে বাড়ছে রহস্য! CJP Protest: দিল্লিতে CJP-র আন্দোলন ঘিরে ধরপাকড়! আটক পিনারাই বিজয়ন, বৃন্দা কারাট ও জন ব্র... CJPProtest: ধৌলা কুয়ায় বিক্ষোভের আগেই ধরপাকড়, মহিলা কন্টেন্ট ক্রিয়েটরদের বাসে তুলল পুল... CJP Protest: দিল্লিতে প্রতিবাদের আগেই নেতৃত্বকে আটক! অভিজিৎ দীপকে-সহ তিন নেতার মুক্তির দাব... Ayush Badoni: দিল্লির অধিনায়ক হয়েই বাড়ল দায়িত্ব! আয়ুষ বাদোনিকে কড়া বার্তা কোচের, ব্য... Samik Bhattacharya: দিল্লির প্রতিবাদ ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের Droupadi Murmu: রাষ্ট্রপতির কাছে মমতার আর্জি! SIR নিয়ে কী আশ্বাস পেল বিরোধীরা? CJP Protest: সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তর! মাঝপথেই আটক আইনজীবীরা, দিল্লিতে বাড়ল উত্তেজন... CJP Protest: দিল্লি বিমানবন্দরে আটক, তারপর কোথায় উধাও CJP-র তিন নেতা? ঘিরে বাড়ছে রহস্য! CJP Protest: দিল্লিতে CJP-র আন্দোলন ঘিরে ধরপাকড়! আটক পিনারাই বিজয়ন, বৃন্দা কারাট ও জন ব্র... CJPProtest: ধৌলা কুয়ায় বিক্ষোভের আগেই ধরপাকড়, মহিলা কন্টেন্ট ক্রিয়েটরদের বাসে তুলল পুল... CJP Protest: দিল্লিতে প্রতিবাদের আগেই নেতৃত্বকে আটক! অভিজিৎ দীপকে-সহ তিন নেতার মুক্তির দাব... Ayush Badoni: দিল্লির অধিনায়ক হয়েই বাড়ল দায়িত্ব! আয়ুষ বাদোনিকে কড়া বার্তা কোচের, ব্য... Samik Bhattacharya: দিল্লির প্রতিবাদ ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা?

নন্দীগ্রাম-রেজিনগরে পদ্মঝড়! গণনার শুরুতেই বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কারা?
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের নজর কাড়ছে নন্দীগ্রাম ও রেজিনগর। দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হতেই এগিয়ে গিয়েছে বিজেপি। শুক্রবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গণনা। প্রাথমিক প্রবণতায় দুই কেন্দ্রেই বিরোধীদের পিছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন পদ্মশিবিরের প্রার্থীরা। তবে গণনার সব রাউন্ড শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে।

নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানি রথ প্রথম রাউন্ডের গণনা শেষে ৯,৬০০ ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে বাম এবং সিপিআই প্রার্থীরা। শুভেন্দু অধিকারীর ছেড়ে দেওয়া এই কেন্দ্রে বিজেপির এই প্রাথমিক ব্যবধান রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি করেছে। উল্লেখ্য, হাসিরানি রথ হলেন শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা।

অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগরেও বিজেপি প্রার্থী শাখারভ সরকারের দাপট দেখা যাচ্ছে প্রাথমিক গণনায়। দ্বিতীয় রাউন্ড শেষে তিনি পেয়েছেন ১১,৬১৪টি ভোট। সেখানে কংগ্রেসের ঝুলিতে ৫৮১, আম জনতা উন্নয়ন পার্টির ৪৪৬, সিপিএমের ১৯৯, মমতা তৃণমূলের ৮৪ এবং গণতান্ত্রিক তৃণমূলের ৪৬টি ভোট এসেছে। এই পরিসংখ্যান অনুযায়ী, রেজিনগরে বিজেপির ব্যবধান বেশ বড়।

তবে গণনাকে ঘিরে বিতর্কও রয়েছে। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকারের বিরুদ্ধে বুথে ঢুকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থীর দাবি, ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। দুই কেন্দ্রেই ভোটে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা। বিজেপি অবশ্য সেই অভিযোগ খারিজ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুই কেন্দ্রেই মোট ১৫ রাউন্ডে গণনা হওয়ার কথা। ফলে প্রাথমিক প্রবণতা শেষ পর্যন্ত একই থাকে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

54 Views 0 Likes 0 Comments

Related News

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের
রাজ্য

Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের

রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জর্জ কোর্টের বিচারক রোহন সিনহা দীর্ঘ ৩০ বছর পর এই মামলায় অভিযুক্ত সৌমেন ঘোষকে দোষী সাব্যস্ত করল রায়গঞ্জ আদালত।

০৯ অক্টো ২০২৬, ০৭:২৮ পিএম · 2 মিনিট
Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা
রাজ্য

Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা

রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো যাবে না।

০৯ অক্টো ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.