এন্টারটেনমেন্ট ডেস্ক: তার অভিনয় এবং বিখ্যাত ব্যারিটোন সমৃদ্ধ গলায় মুগ্ধ হয়েছে আট থেকে আশি। তাঁর অভিনয় সম্পর্কে বলা মানে ধৃষ্টতা। একইসঙ্গে পরিচালনা করেছেন রিয়ালিটি শো। জনপ্রিয় ক্যুইজ শো পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন তিনি। ঠিকই ধরেছেন- যার কথা বলতে যাচ্ছি, তিনি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ২০০০ সালে শুরু হয়েছিল ভারতের সবথেকে বড় এবং জনপ্রিয় ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি।' এই মুহূর্তে চলছে 'কৌন বনেগা ক্রোড়পতি'র ১৮তম সিজন।একমাত্র তৃতীয় সিজন বাদ দিলে, কেবিসির প্রত্যেকটি সিজনের সঞ্চালক ছিলেন অমিতাভ বচ্চন।
কিন্তু এই মুহূর্তে মন খারাপের বার্তা ছড়িয়ে পড়েছে তার অনুরাগীদের মধ্যে। অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়াতে করা একটি পোস্টে অনুরাগীরা যথেষ্টই দুঃখ পেয়েছেন। তবে এই সিদ্ধান্তে এখনো কোনো সিলমোহর পড়েনি। বিগ বি'র এই পোস্টে' কেবিসি ছাড়ছেন কিনা' এই বিষয়ে তার অনুরাগীরা কোথাও গিয়ে দ্বিধাগ্রস্ত!
একদিকে,বলিউডের শাহেনশা'র এই ব্লগ যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছেন নেটিজেন এবং ভক্তরা। অন্যদিকে, তার ব্লক সৃষ্টি করেছে সকলের মধ্যে জল্পনা। ওই পোস্টে বিগ বি লিখেছেন- ‘কিছু প্রতিযোগীর জীবনে এমন কিছু মর্মান্তিক গল্প থাকে যা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। নিজের অনুভূতি সামলানো মুশকিল হয়ে পড়ে। এর ফলে সঞ্চালক হিসাবে জার্নি চালিয়ে যাওয়া কার্যত কঠিন হয়ে যাচ্ছে। এবিষয়ে খুব বেশি কিছু বলব না। কারণ এর ফলে চ্যানেলের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। তবে এই অভিজ্ঞতা সত্যিই হৃদয়বিদারক। তাই অবসর নিতে চাই। অনেক রাত হয়েছে, আরও রাত ডাকছে। সকলকে ভালোবাসা।’
এর আগেও ২০২৫ সালে কানাঘুষো শোনা গেছিল কেবিসি থেকে অবসর নিতে পারেন বিগ বি। একইসঙ্গে আরেকটি তথ্য উঠে আসছে, অমিতাভ বচ্চনের ছেড়ে যাওয়া আসনে এন্ট্রি নিতে পারেন বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খান। তবে এই পোস্ট কতখানি সত্য, সে দিকেই তাকিয়ে থাকবে আপামর কেবিসি দর্শকরা।