JAZZBAAT 24 BANGLA
৩১ অক্টো ২০২৬, ০৫:২৯ এএম
Breaking
OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?

ভীতি প্রদর্শন সিজেপি প্রতিষ্ঠাতাকে? প্রতিবাদে সরব অভিজিৎ দীপকে

ভীতি প্রদর্শন সিজেপি প্রতিষ্ঠাতাকে? প্রতিবাদে সরব অভিজিৎ দীপকে

বিজেপিতে যোগ দিতে বাধ্য করার জন্য ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে একটি ভিডিওর মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল বলে মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁর মা অনিতা দীপকে। সম্প্রতি একটি মারাঠি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই হুমকির ভয়েই তাঁদের নিজস্ব ঘরবাড়ি ছেড়ে সুদূর কোঙ্কন অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে ১৬ দিন আত্মগোপন করে থাকতে হয়েছিল।অভিজিৎ সম্প্রতি নয়াদিল্লি থেকে বাড়ি ফেরার পথেই তাঁর পরিবারের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অনিতাদেবী জানান, ছেলে প্রথমে পরিবারের কাছে এই হুমকির বিষয়টি চেপে রাখার চেষ্টা করেছিল এবং একটি বিশেষ ভিডিও বার্তা তাঁকে দেখতে নিষেধ করেছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, বিজেপিতে যোগ না দিলে অভিজিতের বাবা-মায়ের বিরুদ্ধে মারাত্মক ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো হয়েছিল ওই ভিডিওটিতে।

উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সুপ্রিম কোর্টের কিছু মন্তব্যকে ভিত্তি করে গত ১৬ মে অভিজিৎ ‘সিজেপি’নামে অনলাইনের মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক আন্দোলনের সূচনা করেন। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে ছিলেন। আন্দোলনকে কেবল সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ না রেখে রাজপথের রাজনৈতিক শক্তিতে রূপ দিতেই তিনি ভারতে ফিরে আসেন।এব্যাপারে তিনি মুখ খেলেছেন সংবাদমাধ্যমের কাছে। সাংবাদিকদের করা প্রশ্ন--'আপনি কি বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন?' জবাবে তিনি বলেন--'আমি বিজেপিতে যোগ দেব কেন? বিজেপি আমাকে ভয় দেখাচ্ছে। আমি প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রীর নাতির বয়েসি। আমাকে এবং পরিবারকে হুমকি দিচ্ছে।কী লাভ এতে? এতবড় মন্ত্রী হয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন? আমি লজ্জিত।' 

কোথাও গিয়ে প্রশ্ন উঠছে ভবিষ্যত প্রজন্ম বনাম সাম্প্রদায়িক রাজনীতির?

75 Views 0 Likes 0 Comments

Related News

Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা!
দেশ

Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা!

কখনও কালো মেঘে ঢেকে যায় আকাশ, কখনও আবার অদ্ভুত আলোয় বদলে যায় চারপাশের পরিবেশ। সম্প্রতি, এমনই এক দৃশ্য দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যেন পৃথিবী নয়, অন্য কোনও গ্রহের ছবি।

৩০ অক্টো ২০২৬, ১০:১৩ পিএম · 2 মিনিট
Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট
দেশ

Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়...

দেশজুড়ে এমন প্রতারণার বাড়বাড়ন্তে এবার ব্যাংক গুলির দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

৩০ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?
দেশ

বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?

নিউজ ডেস্ক: বিমানযাত্রার খরচ আরও বাড়তে পারে ভারতে। জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের জেরে বাড়তি আর্থিক চাপের মুখে দেশের অন্যতম বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। সেই চাপ সামাল দিতে বিমান ভাড়াও বাড়ানোর পথে হাঁটতে পারে সংস্থ...

৩০ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের
দেশ

ফুল তুলতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের ! ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা ও ছেলের

পুজোর ফুল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়। ২৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল বাবা ও ১১ বছরের ছেলের। ছেলেকে বাঁচাতে গিয়েই প্রাণ হারালেন বাবা। শুক্রবার ভোরের এই ঘটনায় শোকের ছায়া আবাসনে।

৩০ অক্টো ২০২৬, ০৪:৩৪ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.