আবারও ট্রাফিক ব্লক। আর তার জেরে হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে দু’দিনে মোট ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর।
কবে কোন ট্রেন বাতিল
* হাওড়া থেকে বাতিল ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ নম্বর ট্রেন।
* বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ নম্বর ট্রেন।
* শিয়ালদহ থেকে বাতিল ৩২৪১৩ নম্বর ট্রেন।
* মসাগ্রাম থেকে বাতিল ৩৬০৮৮ নম্বর ট্রেন।
* বর্ধমান থেকে বাতিল ৩৬৮৬০ নম্বর ট্রেন।
২ অগস্ট বাতিল ট্রেন
* হাওড়া থেকে বাতিল ৩৬৮১১ নম্বর ট্রেন।
* বর্ধমান থেকে বাতিল ৩৬৮১২ নম্বর ট্রেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে একাধিক লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হবে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।