JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ১২:৪৬ পিএম
Breaking
এক পড়ুয়ার জন্য প্রতিদিন ৫ কিলোমিটার জঙ্গলপথ পেরিয়ে স্কুলে যান শিক্ষক, বন্যপশুর ভয় উপেক্ষা... "দেশ আপনার পাশে", প্রধানমন্ত্রীর জন্মদিনে হিমন্তের শুভেচ্ছা ১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক! চুরির চেষ্টায় তালাবদ্ধ বাড়ির গ্রিলে আটকে যুবক, সুরাটের ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং? অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান এক পড়ুয়ার জন্য প্রতিদিন ৫ কিলোমিটার জঙ্গলপথ পেরিয়ে স্কুলে যান শিক্ষক, বন্যপশুর ভয় উপেক্ষা... "দেশ আপনার পাশে", প্রধানমন্ত্রীর জন্মদিনে হিমন্তের শুভেচ্ছা ১৮ বছর পর নিউ ইয়র্কে সব্যসাচীর প্রত্যাবর্তন, বদলে গেল চেনা ফ্যাশনের ছক! চুরির চেষ্টায় তালাবদ্ধ বাড়ির গ্রিলে আটকে যুবক, সুরাটের ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং? অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান

চুরির চেষ্টায় তালাবদ্ধ বাড়ির গ্রিলে আটকে যুবক, সুরাটের ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল

চুরির চেষ্টায় তালাবদ্ধ বাড়ির গ্রিলে আটকে যুবক, সুরাটের ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

সুরাট, নিউজ ডেস্ক: প্রথমে যেন বোঝার উপায় ছিল না ঠিক কি ঘটেছিল সেখানে। একটি বাড়ির সামনে হঠাৎ মানুষের ভিড়, আর সকলের নজর আটকে রয়েছে একটি অস্বাভাবিক দৃশ্যে। কেউ বিষয়টি বোঝার চেষ্টা করেছেন, আবার কেউ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। পরে, জানা গেল কয়েক মুহূর্ত আগেই ওই জায়গায় ঘটে গিয়েছে এমন এক ঘটনা, যা দেখে উপস্থিত অনেকেই হতবাক।

দেখুন: https://x.com/NEWSPOPFFF/status/2100432196825964701

ঘটনাটি গুজরাটের সুরাটের নানা ভারছা এলাকার। সেখানে একটি তালাবদ্ধ বাড়ির নিরাপত্তা গ্রিলে আটকে পড়েন এক ব্যক্তি। অভিযোগ, ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করার সময়ই বিপাকে পড়েন তিনি। বাড়িটি এক অনাবাসী ভারতীয়র বলে জানা গিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বাড়িটির গ্রিলের মধ্যে ওই ব্যক্তি এমন ভাবে আটকে রয়েছেন যে নিজের থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাঁকে ঘিরে বাড়িটির বাইরে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পরে নেটদুনিয়ায়।

ভিডিওটি ছড়িয়ে পড়তে এই ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কিভাবে ওই ব্যক্তি সেখানে পৌঁছলেন, কেন তিনি গ্রিলের মধ্যে ঢুকে ছিলেন এবং তাঁর উদ্দেশ্য কি ছিল, এইসব প্রশ্নই ঘুরছে নেটিজেনদের মধ্যে। তবে, ঘটনার সময় নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পুলিশ। পুলিশের মতে ঘটনাটি প্রায় দশ দিন আগে ঘটেছিল। কিন্তু, সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে। তবে, সেই সময় ঘটনাটি নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। ফলে, বিষয়টি নিয়ে পুলিশের কাছে বিস্তারিত তথ্যও সীমিত ছিল।

তবে, সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নতুন করে নজরে আসে। এরপর ওই ব্যক্তির পরিচয় এবং তিনি কেন ওই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, তা তদন্ত করছে পুলিশ। পাশাপাশি, বাড়িটি তালাবদ্ধ থাকার বিষয়টিও তদন্তের আওতায় থাকছে পুলিশের। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আসেনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতিমধ্যেই ঘটনাটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তালাবদ্ধ বাড়ি, নিরাপত্তা গ্রিল এবং তারমধ্যে আটকে পড়া এক ব্যক্তি ,পুরো ঘটনাটাই যেন তৈরি করেছে এক অদ্ভুত পরিস্থিতি। এখন ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানতে পুলিশের তদন্তের দিকেই নজর।

51 Views 0 Likes 0 Comments

Related News

এক পড়ুয়ার জন্য প্রতিদিন ৫ কিলোমিটার জঙ্গলপথ পেরিয়ে স্কুলে যান শিক্ষক, বন্যপশুর ভয় উপেক্ষা করেই চলছে এই লড়াই
দেশ

এক পড়ুয়ার জন্য প্রতিদিন ৫ কিলোমিটার জঙ্গলপথ পেরিয়ে স্কুলে যান শিক্ষক, বন্যপশুর ভয়...

নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের কোলহাপুরের প্রত্যন্ত এক পাহাড়ি জঙ্গল। নেই বিদ্যুৎ, নেই যাতায়াতের উপযুক্ত রাস্তা, নেই কোনও যানবাহনের সুবিধা। অথচ প্রতিদিন ঠিক সময়েই সেখানে পৌঁছে যান ৫৫ বছর বয়সী শিক্ষক জীবন মিথারি। কারণ, তার অপেক...

১৭ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 3 মিনিট
"দেশ আপনার পাশে", প্রধানমন্ত্রীর জন্মদিনে হিমন্তের শুভেচ্ছা
দেশ

"দেশ আপনার পাশে", প্রধানমন্ত্রীর জন্মদিনে হিমন্তের শুভেচ্ছা

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন নরেন্দ্র মোদী। জন্মদিন উপলক্ষ্যে দেশে এবং বিদেশে শুভেচ্ছায় ভাসছেন ভারতীয় প্রধানমন্ত্রী। একদিকে যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে দুবাইয়ের বিখ্য...

১৭ সেপ্টে ২০২৬, ১২:০৭ পিএম · 2 মিনিট
নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং?
দেশ

নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং?

নিউজ ডেস্ক: ওড়িশার নন্দনকাননে নতুন ঘরের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে বালাসোরের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ৫ বিরল প্রজাতির ওরাংওটাং শাবক। নতুন পরিবেশে মা-হারা পাঁচ শাবকগুলিকে প্রথমদিকে বেশ অস্থিরই দেখাচ্ছিল। একে অন্যকে আঁকড়ে ...

১৭ সেপ্টে ২০২৬, ১০:৪৪ এএম · 2 মিনিট
প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল
দেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল

নিউজ ডেস্ক: ৭৬ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আলোয় সেজে উঠল দুবাইয়ের আকাশ। ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান, বন্ধুত্ব এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বার্তা দিতে বিশ্বের সর্ব...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.