JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:২৩ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

নিউজ ডেস্ক: মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। আর তাতেই জল্পনা বাড়ছে ভূ-রাজনৈতিক সমীকরণের। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ বা পারস্পরিক সামরিক সুরক্ষা জোটে যোগ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে বাংলাদেশ।

মধ্যপ্রাচ্যের পবিত্র নগরী মক্কায় গঠিত এই তিন দেশীয় প্রতিরক্ষা বলয়ে যুক্ত হওয়ার জন্য ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব এসেছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, মুসলিম দেশগুলোর মধ্যকার নিরাপত্তা বিষয়ক কোনো উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টি অস্বাভাবিক নয় এবং ঢাকা বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছে। তিনি আরও জানান, বর্তমান নেতৃত্বকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে এই জোটে শামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

ন্যাটোর অনুকরণে তৈরি এই চুক্তির মূল ভিত্তি হল, সদস্যভুক্ত যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা জোটের সব দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্থিরতা ও উত্তেজনার পটভূমিতে শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব, সামরিক দিক থেকে শক্তিশালী তুরস্ক এবং পরমাণু শক্তিধর পাকিস্তানের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে অন্যান্য দেশের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ যদি কোনো আনুষ্ঠানিক সামরিক ব্লকে যোগ দেয়, তবে তা দেশটির দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ ও জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্ত বাড়তি জটিলতা সৃষ্টি করতে পারে।

সীমান্ত পরিস্থিতি এবং ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে সম্প্রতি শীতল সম্পর্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের উপস্থিতি থাকা একটি সামরিক জোটে ঢাকার যুক্ত হওয়াকে নয়াদিল্লি ইতিবাচকভাবে নেবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় বাজার পশ্চিমা দেশগুলো, অন্যদিকে প্রবাসী আয়ের সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। ফলে কোনো নির্দিষ্ট সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে জড়ালে ভারত ছাড়াও চীন, রাশিয়া, ইরান কিংবা যুক্তরাষ্ট্রের মতো অংশীদারদের সঙ্গে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদের অভিমত, এমন কোনো জোটে যোগ দেওয়ার আগে বাংলাদেশের উচিত হবে সম্ভাব্য কূটনৈতিক প্রতিক্রিয়া এবং এর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা।

27 Views 0 Likes 0 Comments

Related News

Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬
বিদেশ

Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬

নিউজ ডেস্ক: জীবিকার তাগিদে অনিশ্চিত সমুদ্রযাত্রাই কাল হলো শতাধিক মানুষের। জিবুতি থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উদ্দেশে পাড়ি দিতে গিয়ে লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবির শিকার হয়েছেন আফ্রিকান অভিবাসীরা। আন্তর্জাতিক অভিবাসন সং...

১১ অক্টো ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট
Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের
বিদেশ

Donald Trump: ভোটের আগে জ্বালানির দাম কমাতে পুতিনের সঙ্গে সমঝোতা ট্রাম্পের

ওয়াশিংটন: এক দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ, অন্য দিকে জ্বালানির ক্রমবর্ধমান দাম। এই দুইয়ের চাপে বিশ্ববাজারে স্বস্তি ফেরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতার কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ...

১০ অক্টো ২০২৬, ১১:৪৫ এএম · 5 মিনিট
‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের
বিদেশ

‘প্রিয় প্রধানমন্ত্রী...' লাইসেন্স বিতর্কে মুকেশকে নিশানা মাস্কের

নিউজ ডেস্ক: এবার সরাসরি রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানীকে নিশানা করলেন ধনকুবের ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় আম্বানিদের নিশানা করে বলেন, 'এতদিন বুঝতে পারিনি ভারতের আসল ‘বস’ কে।এক্স পোস্টে মাস্ক লিখেছেন, ‘স্টারলিঙ্...

১০ অক্টো ২০২৬, ১০:০৮ এএম · 2 মিনিট
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্বজুড়ে অনুপ্রেরণা
বিদেশ

দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম...

বিশেষ প্রতিবেদন: ছোটবেলায় বই, সংবাদপত্র কিংবা রেডিও, কোনওটাই ছিল না বাড়িতে। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সমাজব্যবস্থায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়ে ওঠা এক কৃষ্ণাঙ্গ মেয়ে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক বিচারব্...

০৯ অক্টো ২০২৬, ১১:০২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.