JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০২:৩১ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

পর্দার 'বিগ পুসি' চিরঘুমে, কাঁদছে অনুরাগীরা!

পর্দার 'বিগ পুসি' চিরঘুমে, কাঁদছে অনুরাগীরা!

বিনোদন জগতে আবার নেমে এলো শোকের ছায়া একের পর এক তারা খোসার মাঝেই না ফেরার দেশে পা দিলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা ভিন্সেন্ট পোস্টার। হলিউড সুপারস্টারের বয়স প্রায় ৮০ পেরিয়েছিল। 'দ্য সোপ্রানোস' ধারাবাহিকে সালভাতোরে "বিগ পুসি" বোনপেনসিয়েরোর অবিস্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।

যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অভিনেতার ম্যানেজার রবার্ট অ্যাটারম্যান এএফপি-কে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হলিউডের বিনোদন মাধ্যম দাবি করেন, নিউইয়র্কের ব্রঙ্কসে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় পাস্টোরকে। তাঁর চলে যাওয়ায় শোকস্তব্ধ সহকর্মী থেকে অনুরাগী সকলেই।

১৯৪৬ সালের জন্ম হয়েছিল অভিনেতা ভিনসেন্ট পাস্টোরের। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি মার্কিন নৌবাহিনীতে কর্মরত ছিলেন। পরে নাটকে উচ্চশিক্ষা নিয়ে অভিনয় জগতে  আসা তার। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে পর্দায় বারবার জীবন্ত করে তুলেছেন নিউইয়র্কের মাফিয়া জগতের নানা চরিত্র।

মার্টিন স্করসেসির প্রশংসিত চলচ্চিত্র Goodfellas এবং ব্রায়ান ডি পালমার Carlito's Way-এ তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল। কিন্তু প্রকৃত জনপ্রিয়তা আসে এইচবিও-র কিংবদন্তি সিরিজ The Sopranos-এ "বিগ পুসি" চরিত্রে অভিনয়ের মাধ্যমে। টনি সোপ্রানোর ঘনিষ্ঠ বন্ধু থেকে এফবিআই-এর তথ্যদাতা হয়ে ওঠা তাঁর নাটকীয় চরিত্র আজও অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত।  মৃত্যু ঘটেছিল চরিত্রটির কিন্তু তিনি সিরিজের ছয়টি সিজনেই বিভিন্নভাবে উপস্থিত ছিলেন। ২০০০ সালে 'দ্য সোপ্রানোস'-এর কলাকুশলীদের সঙ্গে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জেতেন পাস্টোর। এছাড়া জনপ্রিয় টেলিভিশন সিরিজেও অভিনয় করেছিলেন তিনি।

ম্যানেজার রবার্ট অ্যাটারম্যানের প্রিয় বন্ধু ছিলেন তিনি। সেই প্রিয় বন্ধুকে হারিয়ে আবেগঘন বার্তায় তিনি বলেন, “বিশ্বের কাছে তিনি চিরকাল 'বিগ পুসি' হিসেবেই স্মরণীয় থাকবেন। কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ।”

তিনি আরও বলেন, অভিনয় ছিল তাঁর ভালোবাসা।তিনি সবসময়ই তরুণ অভিনেতাদের পাশে দাঁড়াতেন। তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। অনুরাগীরা একজন বড় অভিনেতাকে হারালেও, আমি হারালাম একজন বিশ্বস্ত বন্ধু, রসবোধে ভরপুর এবং বড় হৃদয়ের মানুষকে। তাঁর অভাব কখনও পূরণ হবে না।

"বিগ পুসি" চরিত্রটি তার জীবন বদলে দিয়েছিল, কিন্তু চরিত্রের নেপথ্যে থাকা মানুষটি আজ আর নেই। তবে ভিনসেন্ট পাস্টোরের অভিনয়, তাঁর ব্যক্তিত্ব এবং পর্দায় রেখে যাওয়া অসংখ্য স্মরণীয় মুহূর্ত চিরকাল বেঁচে থাকবে দর্শকদের হৃদয়ে।

17 Views 0 Likes 0 Comments

Related News

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা
বিনোদন

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়...

লন্ডন: ক্রিকেটের মাঠে বলিউডের শুটিং। আর তার জেরেই এবার বড় শাস্তির মুখে ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং হয়েছিল লেস্টারশায়ারের গ্রেস রোডে। সেই শুটিংয়ের কয়েকদিন পরই গ্ল্যামরগনের বির...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের
বিনোদন

পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

নিউজ ডেস্ক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা 'বহুরূপী'র সুবাদে ফিরিয়ে এনেছিলেন বাংলার এই অঞ্চলিক শিল্প। ননিচোরা দাস বাউলের গাওয়া 'ময়দামুখো' গানটি বাংলার গণ্ডি পেরিয়ে খ্যাতি অর্জন কর...

১৭ সেপ্টে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টলিপাড়ায় চর্চা
বিনোদন

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে...

প্রসেনজিৎ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশসেবার কাজে তাঁর সুস্বাস্থ্য ও অফুরন্ত শক্তির জন্য প্রার্থনা করেন। অভিনেতার এই বার্তা প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি
বিনোদন

‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল...

লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের নির্দিষ্ট নিয়ম মেনে বল সংগ্রহ করতে বলা হয়েছিল। অভিযোগ, খেলায় সোনামণি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের তুলনায় বেশি বল সংগ্রহ করেন।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.