JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ১১:০৫ পিএম
Breaking
Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের

জমি বিবাদে চরম পরিণতি! নিউটাউনে একই পরিবারে ৩ জনকে কুপিয়ে খুনের অভিযোগ

জমি বিবাদে চরম পরিণতি! নিউটাউনে একই পরিবারে ৩ জনকে কুপিয়ে খুনের অভিযোগ

জমি-বিবাদের জের! একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। মঙ্গলবার, দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের নতুনপুকুর-ছাপনা এলাকায়। 

ইতিমধ্যে, ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে টেকনোসিটি থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মোজাফফর মিস্ত্রি ওরফে মনা (৫৫) এবং তাঁর 

স্ত্রী হোসেনারা বিবি,ছেলে বাপি মিস্ত্রি (২৬)। মৃত বাপি মিস্ত্রির কাকার দুই ছেলে মিন্টু মিস্ত্রি ও চন্টু মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাবা মাতব্বর মিস্ত্রি এখনও পলাতক। মূল অভিযুক্ত মাতব্বর মিস্ত্রির খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। ঘটনায় বাপি মিস্ত্রি,মোজাফফর মিস্ত্রি এবং হোসেনারা বিবিকে কুপিয়ে জখম করা হয়। প্রথমে বাপি মিস্ত্রির ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় মোজাফফর মিস্ত্রি ও হোসেনারা বিবিকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

অভিযোগ, মলায় অভিযুক্তরা সকলেই মৃত বাপি মিস্ত্রির কাকাতো ভাই। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। টেকনোসিটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জমি সংক্রান্ত বিবাদ ছাড়াও ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, কয়েক ঘণ্টা আগেই নিউটাউনের চন্ডীবেরিয়ায় এক ফ্ল্যাট থেকে ২৫ বছরের তৃষা সাহা নামের এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। ঘর থেকে উদ্ধার হয় তাঁর লিভ ইন সঙ্গীর রক্তাক্ত দেহ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবক। লিভ ইন সম্পর্কে অশান্তির কারণেই এই মর্মান্তিক পরিণতি বলে ধারণা পুলিশের।

12 Views 0 Likes 0 Comments

Related News

Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের
রাজ্য

Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের

কুনাল ঘোষের দাবি, SIR প্রক্রিয়ায় বহু মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে এবার শুরু হয়েছে SSR।

০৩ নভে ২০২৬, ১০:১৭ পিএম · 2 মিনিট
Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর বাজিয়ে আনন্দে মাতলেন বিধায়কও
রাজ্য

Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা...

নিউজ ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকরের প্রক্রিয়ায় প্রশাসনিক তৎপরতা বাড়াতে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মোট ১২ জন IAS আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর সামনে আসতেই মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে খু...

০৩ নভে ২০২৬, ০৮:২৪ পিএম · 2 মিনিট
Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ব্লক অফিস
রাজ্য

Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্ত...

বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে NCPI-এর ১৮ জন সদস্য অফিসে প্রবেশ করতেই বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতি ও লাঠালাঠির চেহারা নেয়।

০৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন!
রাজ্য

Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন!

অভিযান চলাকালীন কোথাও ফ্রিজের ভিতরে পাওয়া যায় ছত্রাক ধরা চিকেন, কোথাও আবার পনিরের গায়ে জন্মেছে ফাঙ্গাস। শুধু তাই নয় বহুদিন ধরে সংরক্ষণ করে রাখা বাসি ভাত, তরকা, চানা মশলা এবং বিভিন্ন ধরনের পুরনো মসলাও উদ্ধার করেন আধিকারিকরা।

০৩ নভে ২০২৬, ০৫:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.