JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৩:১২ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

দেরিতে আসার ‘অপরাধে’ কর্মীকে ছাঁটাই লুনার, সান ফ্রান্সিসকোয় নজিরবিহীন কাণ্ড

দেরিতে আসার ‘অপরাধে’ কর্মীকে ছাঁটাই লুনার, সান ফ্রান্সিসকোয় নজিরবিহীন কাণ্ড

মার্কিন যুক্তরাষ্ট্র, পিউ নন্দী: কাজে গাফিলতির জেরে সান ফ্রান্সিসকোয় মানব কর্মীকে বরখাস্ত করল এআই বস ‘লুনা’।

এতদিন মানুষই নির্দেশ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে কাজ করাত কিন্তু এবার চাকা ঘুরল ঠিক উল্টো দিকে। মানুষের অধীনে এআই নয় বরং এআইয়ের নির্দেশ অমান্য করায় চাকরি খোয়াতে হল এক রক্তমাংসের কর্মীকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ঘটেছে এমনই এক নজিরবিহীন ঘটনা

সেখানকার একটি পরীক্ষামূলক খুচরো বিক্রির দোকানে কর্তব্যরত এক মানব কর্মীকে সরাসরি বরখাস্ত করেছে স্বয়ংক্রিয় এআই বস। বিশ্বে সম্ভবত এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে কোনও মানুষকে চাকরি থেকে ছাঁটাই হতে হল।

জানা গিয়েছে, সান ফ্রান্সিসকো ভিত্তিক সংস্থা ‘অ্যান্ডন ল্যাবস’ কর্মক্ষেত্রে মানবসম্পদ পরিচালনায় এআইয়ের কার্যকারিতা খতিয়ে দেখতে গত এপ্রিল মাসে ‘অ্যান্ডন মার্কেট’ নামের একটি রিটেল আউটলেট চালু করে। আগামী তিন বছরের জন্য এই স্টোর পরিচালনার যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয় অ্যানথ্রোপিকের শক্তিশালী ‘ক্লড’ মডেল নির্ভর একটি এআই সিস্টেমের হাতে, যার নাম রাখা হয় ‘লুনা’।

স্টোরটি সাফল্যের সঙ্গে চালানোর জন্য এআই ম্যানেজার লুনাকে দেওয়া হয়েছিল এক লক্ষ মার্কিন ডলারের বাজেট, নির্দিষ্ট ক্রেডিট কার্ড, ইন্টারনেটের অবাধ স্বাধীনতা এবং পুরো দোকানের নিরাপত্তা ক্যামেরার অ্যাক্সেস। স্টোরে বই, মোমবাতি ও খেলনার মতো নানা পণ্য নির্বাচন, দরদাম ঠিক করা, কাজের শিফট তৈরি থেকে শুরু করে কর্মী নিয়োগ সব দায়িত্বই সামলাচ্ছিল লুনা।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই স্টোরের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কর্মীদের নিয়মানুবর্তিতার দিকে নজর রাখছিল এই এআই বস। দোকানের তথ্য ও নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখে লুনা লক্ষ্য করে, কর্মরত এক কর্মী তাঁর মোট ২৩টি কাজের শিফটের মধ্যে ১৭টিতেই নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে দোকানে এসেছেন। টানা এক মাস ধরে ওই কর্মীর কার্যকলাপে নজর রাখা হয়। প্রাথমিকভাবে এআইয়ের কার্যকারী স্মৃতির সীমাবদ্ধতার জন্য নিজের তৈরি ‘এমপ্লয়ি হ্যান্ডবুক’ মিলিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা হলেও, সংস্থার মানব গবেষকেরা লুনাকে অভ্যন্তরীণ নীতি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরই নিয়মের সার্বিক মূল্যায়ন করে ওই কর্মীকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় লুনা।

অ্যান্ডন ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা লুকাস পিটারসনের মতে, কোনও সাধারণ মানুষ এই পদে বস হিসেবে থাকলে এত দীর্ঘ গাফিলতির জেরে ওই কর্মীকে আরও আগেই ছাঁটাই করতেন। এআই ম্যানেজার অত্যন্ত নিরপেক্ষ ও সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে এই ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে কর্মসংস্থান মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি এভাবে মানুষের কর্মজীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে শুরু করে, তবে অদূর ভবিষ্যতে সাধারণ কর্মীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।

28 Views 0 Likes 0 Comments

Related News

Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন কাগান ও সোয়াই
প্রযুক্তি

Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোব...

অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিল রহস্য উন্মোচনের স্বীকৃতি পেলেন দুই বিজ্ঞানী হেনরি কাগান ও কেনসো সোয়াই। অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও অটোক্যাটালাইসিসের যুগান্তকারী গবেষণার জন্য তাঁদের হাতে উঠল ২০২৬-এর রসায়নে নোবেল।

০৮ অক্টো ২০২৬, ১২:০৭ এএম · 2 মিনিট
Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি
প্রযুক্তি

Google Gemini: ওয়েবসাইট থেকে টিকিট বুকিং, রেস্তরাঁয় সংরক্ষণ! নিজেই কাজ করবে জেমিনি

নিউজ ডেস্ক: গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল গুগল। এবার শুধু প্রশ্নের উত্তর দেওয়া নয়, ব্যবহারকারীর হয়ে ওয়েবসাইটে ঢুকে একাধিক ধাপের কাজও করতে পারবে জেমিনি। ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রোমে জেমি...

০৭ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল
প্রযুক্তি

Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগে...

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য ২০২৬ সালের শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। তাঁদের গবেষণার ফলে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ আলো ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট
WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবকের নজরদারি
প্রযুক্তি

WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল...

নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে কিশোর কিশোরীদের ব্যবহারের ধরন নিয়ে এবার থেকে পরিবারের ভূমিকাও আরও বাড়াতে চলেছে। তবে, ব্যক্তিগত চ্যাট বা ফোন কলের উপর সরাসরি নজরদারির সুযোগ নয়, বরং কে যোগাযোগ করতে পারবে বা কোন গ্রুপে যোগ দেওয...

০১ অক্টো ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.