JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ১১:৫৯ পিএম
Breaking
Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ...

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের

Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের
পাহাড়-জঙ্গল বাঁচানোর বার্তা ছবি: নিজস্ব ছবি

পুরুলিয়া, নিউজ ডেস্ক: পাহাড়-জঙ্গলের মোড়া পুরুলিয়া জেলা। এই জেলার ঐতিহ্য পাহাড় ও জঙ্গল। প্রাকৃতিক এই সৌন্দর্যের টানেই দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় নামে জঙ্গলমহলের এই জেলাতে। কিন্তু প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রকৃতি। সরকারি নির্দেশিকাকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে  পাহাড় ধ্বংস করা হচ্ছে। 

পুরুলিয়ার পাহাড়-জঙ্গল বাঁচানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে স্পষ্ট নির্দেশ ছিল পাহাড় হোক বা অরণ্য, প্রকৃতির গায়ে আর কেউ হাত দিতে পারবে না। কিন্তু সেই নির্দেশের পরেও নাকি থামেনি পাহাড় কাটা। রঘুনাথপুর থানার বেড়ো এলাকার চণ্ডী পাহাড়ে ফের অবাধে গ্রানাইট উত্তোলনের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বারংবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও  পরিবর্তন হয়নি কোনও কিছুই। 

রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করেছে স্থানীয় মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন পাহাড় কেটে পাথর তোলার কাজ চলছে। প্রশাসনের কড়া নির্দেশের পরও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। পাহাড় রক্ষার দাবিতে ‘পাহাড় বাঁচাও কমিটি’র ব্যানারে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।

রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলও বিষয়টি নিয়ে সরব হয়েছেন।‌ তিনি স্পষ্ট বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এইভাবে পাহাড় কাটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলারও আশ্বাস দেন তিনি। এরই পাশাপাশি তিনি গ্রামবাসীদের বিক্ষোভ না করার জন্য অনুরোধ করেন। 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তারপরও কীভাবে পাহাড় কাটা চলছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জ্যোতির্ময় সিং মাহাতোর কড়া বার্তা, “দু-তিন ঘণ্টার মধ্যেই অ্যাকশন শুরু হবে।” তাঁর কথায়, যে সংস্থাকে পাহাড় থেকে পাথর উত্তোলনের লাইসেন্স দেওয়া হয়েছে, প্রয়োজনে সেই লাইসেন্সও বাতিল করা হবে। পাহাড় ও গাছ ধ্বংসের ক্ষেত্রে কোনও রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যটনের ক্ষেত্রে পুরুলিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। একইসঙ্গে পাহাড় ও অরণ্য রক্ষার বিষয়ে তাঁর স্পষ্ট বার্তা ছিল “কোনও পাহাড়ে, কোনও অরণ্যে আজ থেকে আর কেউ হাত দেবে না।” 

এই বার্তার পরেও অবাধে চলছে পাহাড় কাটা। আর তাতেই রীতিমত ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। এবার সাংসদের হুঁশিয়ারির পর প্রশাসন আদৌ কোন পদক্ষেপ গ্ৰহন করে কিনা সেদিকেই তাকিয়ে বেড়ো এলাকার বাসিন্দারা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা
রাজ্য

Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা

রায়গঞ্জ থানার সামনেই আইনজীবীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত সহ রায়গঞ্জ শহরের রাজপথ।

০৭ অক্টো ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্রধানের!
রাজ্য

Nandigram Bypoll: নন্দীগ্রামে ভোটের আগে গ্রেফতার, সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলন প্র...

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে রাজ্য সরকারকে ফের কলকাত...

০৭ অক্টো ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলেজ
রাজ্য

Krishnanagar College: অধ্যক্ষের ঘর ও সার্ভার রুমে সিল, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল...

ঘটনার জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজ। কলেজের প্রাক্তন অধ্যক্ষ বাণীব্রত গোস্বামীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, টেন্ডার দুর্নীতি, তহবিল তছরূপ, এবং অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ উঠেছিল। গত ৫ জুন গভর্নিং বডি ও অধ্যাপকদের উদ্যোগে তাঁর অফিস ঘর এবং সার্ভার রুমে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল

০৭ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস স্কুল ইন্সপেক্টরের
রাজ্য

MidDayMeal: নেই প্রধান শিক্ষক, একই সঙ্গে বন্ধ পড়ুয়াদের মিড ডে মিল, পরিস্থিতি খতি...

দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রায় দেড় লক্ষ টাকা বকেয়া রয়েছে। তাঁদের কাছ থেকেই স্কুলে সবজি, মশলা-সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নেওয়া হত। কিন্তু দীর্ঘদিন টাকা না পাওয়ায় ব্যবসায়ীরা আর ধারে সামগ্রী দিতে রাজি হচ্ছেন না। ফলে রান্নার প্রয়োজনীয় উপকরণ না থাকায় বন্ধ রাখতে হয়েছে মিড-ডে মিল।

০৭ অক্টো ২০২৬, ০৬:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.