JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম
Breaking
Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’ ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের

ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা

ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা
সমুদ্র পথের নিরাপত্তা ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: সমুদ্র পথের নিরাপত্তা থেকে শুরু করে পরিকাঠামো, ভারত মহাসাগরকে আগামী দিনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আঞ্চলিক দেশগুলির সঙ্গে নতুন সমীকরণ তৈরি করে সেখানে নিজেদের প্রভাব আরও বাড়াতে চাইছে দুই দেশ। শুধুমাত্র বন্দর নির্মাণ নয়, যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তার মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তৈরি হতে পারে নতুন অংশীদারিত্ব। এর নেপথ্যে রয়েছে আরও বড় কৌশলগত লক্ষ।

ভারত ও আমেরিকা ভারত মহাসাগরীয় অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নিয়েছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাসের মতো দেশগুলোতে বন্দর ও টেলিযোগাযোগ পরিকাঠামো তৈরির পাশাপাশি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগটি 'ইন্ডিয়ান ওসেন স্ট্র্যাটেজিক ভেঞ্চার' বা IOSV-এর আওতায় বাস্তবায়িত হতে পারে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের সময় এই উদ্যোগের সূচনা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই পরিকাঠামোকেই এবার আরও বিস্তৃত করার পরিকল্পনা চলছে।

মার্কিন বিদেশ দফতরের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, ভারত বন্দর নির্মাণে যথেষ্ট দক্ষ এবং আমেরিকার কাছে রয়েছে প্রকল্পগুলিতে বিনিয়োগ করার মতো পর্যাপ্ত অর্থ। ফলে, দুই দেশের দক্ষতা ও সম্পদকে একত্রিত করে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরীয় দেশগুলিতে পরিকাঠামো গড়ে তোলার বিষয়টি আলোচনায় রয়েছে। বন্দর ছাড়াও ডিজিটাল পরিকাঠামো এবং ভবিষ্যতের 6G প্রযুক্তি মান নির্ধারণের ক্ষেত্রেও যৌথভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে। তবে, পরিকাঠামোর গুরুত্ব শুধু উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। অবৈধ মাছ ধরা, মানব পাচার এবং মাদক পাচারের মতো সামুদ্রিক অপরাধ মোকাবিলায় আঞ্চলিক দেশগুলিকে আরও সক্ষম গড়ে তোলার লক্ষ্য রয়েছে। বিদেশি জাহাজের গতিবিধির উপর নজরদারি এবং নিজেদের জলসীমা সম্পর্কে আঞ্চলিক দেশগুলির সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

চীনের রাষ্ট্র-সমর্থিত সংস্থাগুলির পরিকাঠামো বিনিয়োগের বিকল্প তৈরি করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির প্রেক্ষাপটে এই সহযোগিতাকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত-মার্কিন কর্মকর্তাদের মধ্যে IOSV নিয়ে একাধিক দফায় আলোচনা হয়েছে। অক্টোবরের শেষ দিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর ভারত সফরের সম্ভাবনার মধ্যেই এই বিষয়টি আরও গুরুত্ব পেতে পারে বলে মনে করা হয়েছে। ফলে, ভারত মহাসাগর ঘিরে দিল্লি ও ওয়াশিংটনের এই নতুন পরিকল্পনা আগামীদিনে আঞ্চলিক ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
94 Views 0 Likes 0 Comments

Related News

Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’
দেশ

Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং...

বর্তমানে বিশ্বের ৫২টি দেশে ভারতের এই ধরনের প্রতিরক্ষা কাঠামো সক্রিয় রয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই সংখ্যা গিয়ে পৌঁছাবে ৭২-এ। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে দুটি পৃথক ধাপে।

০৫ অক্টো ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট
দেশ

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট

তবে জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আর্জি স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণ, 'শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদনের উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। ফলে সাসপেন্ড করার কোনও যুক্তি নেই।

০৫ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিকায় বিতর্ক
দেশ

PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশ...

নিউজ ডেস্ক: যন্তর মন্তরে বিক্ষোভ সামলাতে পুলিশের পোশাকে নেই নেমপ্লেট। কারণ ঘিরে বিতর্ক তুঙ্গে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে জলঘোলা শুর...

০৫ অক্টো ২০২৬, ১১:০৭ এএম · 2 মিনিট
Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ
দেশ

Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর মুখেই জ্বালানির জ্বালা,পেট্রোল-ডিজেলের দাম একলাফে বাড়াল নায়ারা, সিঁদুরে মেঘ আমজনতার চোখে। শরতের আকাশে পেঁজা তুলোর মেঘ, আর শহরের অলিগলিতে উৎসবের প্রস্তুতি। দুর্গাপুজো আসতে আর হাতে গোনা কয়েকটা দিন...

০৪ অক্টো ২০২৬, ১১:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.