JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০৪:৪৮ পিএম
Breaking
চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের Arsenal: চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে ইতিহাস চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের, হতাশ আর্তেতা Kylian Mbappe: মাও জে দংকে নিয়ে বিতর্কিত মন্তব্য Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন Sujeet Kalkal: বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর স্বপ্ন, টানা ১৯ জয়ের আত্মবিশ্বাসে সুজিতের সামনে... Arsenal: চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের কাছে হার আর্সেনালের, ‘দুঃখের দিন’ বলছেন আর্তেতা 7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা! Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপাড়ায় চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের Arsenal: চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে ইতিহাস চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের, হতাশ আর্তেতা Kylian Mbappe: মাও জে দংকে নিয়ে বিতর্কিত মন্তব্য Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন Sujeet Kalkal: বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর স্বপ্ন, টানা ১৯ জয়ের আত্মবিশ্বাসে সুজিতের সামনে... Arsenal: চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের কাছে হার আর্সেনালের, ‘দুঃখের দিন’ বলছেন আর্তেতা 7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা! Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপাড়ায়

১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি

১০ ছাত্রীর অভিযোগে তোলপাড় জেএনইউ, তদন্তে অভ্যন্তরীণ কমিটি

নিউজ ডেস্ক: ক্লাসরুম থেকে শুরু করে ক্যাম্পাসের আবাসন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন অন্তত দশ জন ছাত্রী। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভ্যন্তরীণ অভিযোগ কমিটি  ইতিমধ্যেই তদন্তের প্রক্রিয়া শুরু করেছে।

মাসখানেক আগেই কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন ভুক্তভোগী ছাত্রীরা। তাঁদের দাবি, ক্যাম্পাসের ভেতরের কোয়ার্টারে পড়ুয়াদের ডেকে এনে আপত্তিকর আচরণ করতেন ওই অধ্যাপক।

ব্যক্তিগত সেই সমস্ত আলোচনা বা আড্ডার সুযোগ নিয়ে অবাঞ্ছিত শারীরিক ঘনিষ্ঠতার চেষ্টা চালাতেন তিনি। শুধু তা-ই নয়, শ্রেণিকক্ষে পাঠদানের সময়ও ছাত্রীদের উদ্দেশে তিনি কুরুচিকর ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন বলে নালিশ জানানো হয়েছে। এই অভিযোগ সামনে আসার পরপরই ক্যাম্পাসের বেশ কয়েকজন সিনিয়র পড়ুয়াও সরব হন এবং তাঁরাও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের আচরণের দাবি তোলেন।

গোটা ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ স্তরে তৎপরতা শুরু হলেও জেএনইউ প্রশাসন বা উপাচার্যের দফতরের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পরিস্থিতি ব্যাখ্যা করে আগামীকালই একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ।

অন্যদিকে, তীব্র আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা এফআইআর জমা পড়েনি বলে ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন। আপাতত ক্যাম্পাসের আইসিসি-র মাধ্যমেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

491 Views 0 Likes 0 Comments

Related News

7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা!
দেশ

7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা!

মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে DA-এর হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হবে। একই হারে বাড়ছে, পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও (DA)।

২৮ অক্টো ২০২৬, ০৪:২৮ পিএম · 1 মিনিট
Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপাড়ায়
দেশ

Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপ...

নিউজ ডেস্ক: এবার চর্চায় ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস, নয় বছর আগে মডেলিংয়ের কাজের জন্য ফ্লিপকার্টের কাছে আবেদন! আজ সেই পুরনো পোস্ট ঘিরেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাঁর ২০১৭ সালের একটি পোস্ট সোশ্যাল মিডিয়া...

২৮ অক্টো ২০২৬, ০৪:২৪ পিএম · 2 মিনিট
Bengaluru Metro: গোপনে রেকর্ড করার অভিযোগ! বেঙ্গালুরু মেট্রোর ঘটনায় আতঙ্কিত তরুণী
দেশ

Bengaluru Metro: গোপনে রেকর্ড করার অভিযোগ! বেঙ্গালুরু মেট্রোর ঘটনায় আতঙ্কিত তরুণী

নিউজ ডেস্ক: বেঙ্গালুরু মেট্রোয় গোপনে এক তরুণীর ভিডিও করার অভিযোগ, বুঝতে পারার পর আতঙ্কিত তরুণী।অভিযোগ উঠেছে এক পুরুষ সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই তরুণীর শেয়ার করা একটি ভিডিয়ো।...

২৮ অক্টো ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট
Crime: গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড, মা-বাবা ও ঠাকুরদা-ঠাকুমাকে হারিয়ে অনাথ দুই শিশু
দেশ

Crime: গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড, মা-বাবা ও ঠাকুরদা-ঠাকুমাকে হারিয়ে অনাথ দুই শি...

পাশেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে তার দেড় বছরের ছোট ভাই। তারা এখনও জানে না, যারা ঘুমিয়ে আছেন, তারা আর কোনো দিনও চোখ মেলবেন না, কোনো দিন আর তাদের কোলে তুলে নেবেন না। গুয়াহাটির একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ গুলিকাণ্ডে এভাবেই চোখের সামনে মা-বাবা ও গুরুজনদের হারিয়ে রাতারাতি অভিভাবকহীন হয়ে পড়ল দুই নিষ্পাপ শিশু।

২৮ অক্টো ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.