JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৩৮ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

মহাকালের দ্বারে সস্ত্রীক জিৎ, শুরু নতুন ছবির কাউন্টডাউন!

মহাকালের দ্বারে সস্ত্রীক জিৎ, শুরু নতুন ছবির কাউন্টডাউন!

নাইনটিস কিডসদের ক্রাশ সুপারস্টার জিৎ। তাই বরাবরই দেখা যায় জিৎ-র সিনেমা মানেই হাউসফুল। শুধু চলচ্চিত্র জগতেই নয় বাস্তব জীবনেও বরাবরই চর্চাতে থাকেন জিৎ। ‌ এবার শ্রাবণের দ্বিতীয় সোমবারে সস্ত্রীক উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা গেল জিৎ ও মোহনাকে। ‌লাল পোশাক ও গলায় ‘মহাকাল’ লেখা উত্তরীয় পরে ভক্তিভরে শিবের আরাধনা করেন তিনি। অন্যদিকে, হলুদ শাড়িতে ধরা দেন মোহনা। দু'জনের কপালেই ছিল ‘মহাকাল’ লেখা হলুদ তিলক। কোনও বিশেষ ভিআইপি ব্যবস্থা নয়, সাধারণ ভক্তদের সঙ্গে একসঙ্গে পুজো দেন জিৎ-মোহনা। যা অনুরাগীদের মন জয় করেছে। 

অভিনেতার আধ্যাত্মিক বিষয়ে বরাবরই আগ্রহ দেখা গিয়েছে। বাড়িতে নিয়মিত নবরাত্রি পুজো ও কুমারী ভোজনের আয়োজন করে থাকেন জিৎ। সামনেই জিৎ এর বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ মুক্তি পেতে চলেছে। আগামী ১৪ ই আগস্ট রয়েছে ছবি মুক্তির দিন। ‌অর্থাৎ স্বাধীনতা দিবস-কে কেন্দ্র করেই ছবি মুক্তি হতে চলেছে।

এই ছবিতে জিৎ-র নতুন লুক প্রকাশ্যে এসেছে। এই লুক তৈরি করেছেন শিল্পী সোমনাথ কুন্ডু। আগামী ২-রা আগস্ট ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে জিৎকে বিভিন্ন লোকের দেখতে পাওয়া যাবে। দীর্ঘ বিরতির পর বড়পর্দায় অভিনেতাকে দেখতে পাওয়ার আনন্দে উৎসাহিত ফ্যানেরা। 

বরাবরই নিজের শান্ত স্বভাব ও অনুরাগীদের প্রতি আন্তরিক ব্যবহারের জন্য চর্চাতে থাকেন জিৎ। তাই দীর্ঘদিন পর প্রিয় অভিনেতার সিনেমা মুক্তি পাওয়াকে কেন্দ্র করে এখন থেকেই অনুরাগীদের মধ্যে উচ্ছাস দেখতে পাওয়া যাচ্ছে। সোমবারের সস্ত্রীক জিৎ-এর এই লুক ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে।

53 Views 0 Likes 0 Comments

Related News

‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?
বিনোদন

‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?

ঠিক এমন পরিস্থিতিতেই ঘরে প্রবেশ করছেন জীতু কমল। ফলে তাঁর উপস্থিতি প্রতিযোগীদের বর্তমান সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন দর্শকদের একাংশ।

১২ সেপ্টে ২০২৬, ০৫:৫৪ পিএম · 2 মিনিট
আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা
বিনোদন

আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা

অভিযোগ উঠেছে আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড়ো চুরির ঘটনায়। চুরি হয়েছে তার ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার গয়না। ওই গয়নাটি ছিল সোনা এবং হীরে মেলানো।

১২ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট
টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী
বিনোদন

টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী

জানা গিয়েছে অভিনেত্রীর মন চুরি করেছেন এক নৌ-সেনা অফিসার। নৌ-সেনায় কর্মরত ওই পাত্রের নাম সিদ্ধার্থ। এটাই লক্ষ্যনীয় যে, বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে যার জীবন জুড়তে চলেছে তিনি অভিনয় জগতের কেউ নন।

১২ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন
বিনোদন

আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন

এন্টারটেনমেন্ট ডেস্ক: আসতে চলেছে তার অভিনীত নতুন ছবি 'বেগনি রংয়ের আলো।' তবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আনতে চলেছেন 'নতুন এক প্রাণ।' এই মুহূর্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তিনি অভিনেত্রী সোহিনী সরকার। স...

১০ সেপ্টে ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.