JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৫:৩৯ পিএম
Breaking
বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের
হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ফ্রিজ হয়ে থাকা দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। প্রতীক ফ্রিজ হলেও তিনটি অ্যাকাউন্ট ব্যবহারে বাধা নেই। স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে পারবে দল।

দলের নাম এবং নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশের পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়টি সামনে আসে। সেই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের মমতা শিবির। মামলার শুনানিতে জানানো হয়, দলীয় কাজকর্ম এবং প্রয়োজনীয় খরচ চালানোর জন্য অ্যাকাউন্টগুলিতে থাকা অর্থ ব্যবহারের প্রয়োজন রয়েছে। সেই মামলাতেই এবার অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি থেকে টাকা ব্যবহারের সুযোগ থাকবে। অর্থাৎ, দলের সাংগঠনিক এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে ফ্রিজ থাকা অ্যাকাউন্টের অর্থ ব্যবহার করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। মমতা শিবিরের অনুমোদিত ব্যক্তিদের মধ্যে যে কোনও দু’জন অ্যাকাউন্টের চেকে সই করতে পারবেন। আদালতের নিযুক্ত বিশেষ অফিসার সেই চেকগুলিতে চূড়ান্ত স্বাক্ষর করার পর ব্যাঙ্ক থেকে অর্থ তোলা সম্ভব হবে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ভাঙন ধরেছে তৃণমূলে। দুই ভাগে ভাগ হয়ে গেছে দল। এমন পরিস্থিতিতে এক তৃণমূল বিধায়কের অভিযোগের উপর নির্ভর করে তৃণমূলেরই তিনটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা শিবির। সেই সময় সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, আপাতত এই ৩ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়। এবার সেই ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

অন্যদিকে সদ্য দলের নাম-প্রতীক হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুই শিবিরের লড়াইয়ের ফলে নির্বাচন কমিশন আপাতত তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করে দিল। দলের নাম ও প্রতীক নিয়ে  নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরেও তৃণমূলের দুই শিবিরের মধ্যে আইনি লড়াই চলছে। সেই প্রেক্ষাপটে হাই কোর্টের এই নির্দেশ মমতা শিবিরের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।

13 Views 0 Likes 0 Comments

Related News

যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ
মহানগর

যাদবপুরে কার্যালয় ভাঙচুরে বিস্ফোরক দিলীপ

কলকাতা, নিউজ ডেস্ক: যাদবপুরে কালীঘাট-তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর! রবিবার রাতে কার্যালয়ের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আসবাবপত্র ও অন্যান্য জিনিস লণ্ডভণ্ড করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিজেপি...

২১ সেপ্টে ২০২৬, ০২:৫৯ পিএম · 2 মিনিট
CAG রিপোর্টে কলকাতা পুরসভার 'কর-ফাঁকি' নিয়ে চাঞ্চল্যকর তথ্য
মহানগর

CAG রিপোর্টে কলকাতা পুরসভার 'কর-ফাঁকি' নিয়ে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা: যে পুরসভা শহরের বাড়ি-বাড়ি সম্পত্তি কর আদায় করে, সেই কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই বকেয়া পড়ে রয়েছে কোটি কোটি টাকা! ক্যাগের রিপোর্টে উঠে এসেছে, পুরসভার সদর দফতর-সহ বিভিন্ন বরো অফিসের সম্পত্তি কর বাবদ প্রায় 83...

২১ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 3 মিনিট
প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও
মহানগর

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও

কলকাতা: একটি ফুলের নকশা। সেই নকশা থেকেই তৈরি হয়েছিল বাংলার রাজনীতির অন্যতম পরিচিত নির্বাচনী প্রতীক—ঘাসের উপর জোড়া ফুল। প্রায় 28 বছর পর সেই প্রতীকের নেপথ্যে নিজের ভূমিকার দাবি তুলে নতুন বিতর্ক উস্কে দিলেন শিল্পী সোমনাথ চ...

২০ সেপ্টে ২০২৬, ০৮:০১ পিএম · 3 মিনিট
পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান
মহানগর

পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান

নিউজ ডেস্ক: ফের কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর শহরে পা রাখার কথা তাঁর। এবার কলকাতায় তাঁর উপস্থিতিকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক আয়োজন হল ‘শিকল ভাঙার গল্প’। মহাজাতি সদনে এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তু...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.