JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম
Breaking
দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম জামিনের শর্ত লঙ্ঘন! পার্থর বিরুদ্ধে অভিযোগ বিশেষ CBI আদালতে ব্যাগ খুলতেই বেরোল রেলের চাদর, শিশুকে কোলে নিয়েই কর্মীর সঙ্গে তর্ক দম্পতির আমিনিয়ায় মেয়াদ উত্তীর্ণ ফিরনি, দুধের প্যাকেটে মরা আরশোলা, গোলপার্কে হানা খাদ্য সুরক্ষা দফত... ১.৫৩ কোটি টাকার লেনদেন, মুখোমুখি সুদীপ্ত রায়-শান্তনু সেন লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম জামিনের শর্ত লঙ্ঘন! পার্থর বিরুদ্ধে অভিযোগ বিশেষ CBI আদালতে ব্যাগ খুলতেই বেরোল রেলের চাদর, শিশুকে কোলে নিয়েই কর্মীর সঙ্গে তর্ক দম্পতির আমিনিয়ায় মেয়াদ উত্তীর্ণ ফিরনি, দুধের প্যাকেটে মরা আরশোলা, গোলপার্কে হানা খাদ্য সুরক্ষা দফত... ১.৫৩ কোটি টাকার লেনদেন, মুখোমুখি সুদীপ্ত রায়-শান্তনু সেন লোহিত সাগরের পথে হুথি অভিযানে ঘরছাড়া ১ লক্ষেরও বেশি মানুষ পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে! কাদা-ধ্বংসস্তূপ পেরিয়ে সুড়ঙ্গে উদ্ধার ৫ দেহ, গভীরে পৌঁছেও মিলল না প্রাণের সন্ধান

দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম

দীর্ঘ দিনের লুকোচুরির অবসান, পুলিশের জালে মাওবাদী নেতা অসীম
Maoist-leader-asim-mondal-arrested-by-police ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

পূর্ব মেদিনীপুর, নিউজ ডেস্ক: এলাকার মানুষ তখনও ঘুমের ঘোরে। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। আচমকায় কয়েকটি গাড়ি এসে থামে একটি বাড়ির আশেপাশে। এবং মুহূর্তের মধ্যেই চারিদিক ঘিরে ফেলে পুলিশকর্মীরা। এরপর বাড়িটির ভিতর থেকে যাকে বের করে আনা হল, তাঁর পরিচয় জানার পর বদলে গেল গোটা ঘটনার গুরুত্ব। বহু বছর ধরে জঙ্গল ও সীমান্ত এলাকায় আত্মগোপনে থাকা এক ব্যক্তির খোঁজ শেষপর্যন্ত লোকালয়ের একটি বাড়িতে মিলল। আর তারপরেই সামনে এল বহু বছরের পুরনো এক কাহিনী।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মনিনাথপুরে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে শীর্ষ মাওবাদী নেতা অসীম মন্ডলকে ওরফে 'আকাশ'কে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার ভোরে এই গ্রেফতারি হয় বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি। সূত্রের খবর, সম্প্রতি মাওবাদী সংগঠনের একাধিক ঘাঁটিতে অভিযানের পর আকাশের পরিস্থিতি কঠিন হয়ে পড়েছিল। তাঁর দলের কয়েকজন সদস্য ধরা পড়েন এবং দলের সঙ্গে থাকা অর্থ পুলিশের হেফাজতে চলে যায়। কার্যত অর্থসংকটে পড়ে তিনি কিছু টাকার ব্যবস্থা করতে পটাশপুরে নিজের শ্বশুর বাড়িতে এসেছিলেন বলে অনুমান করা হয়। আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি ছিলেন না বলেও জানা গিয়েছে।

পুলিশের নজর অবশ্য আগের থেকেই ছিল ওই বাড়ির উপরে। আকাশ সেখানে পৌঁছনোর খবর পাওয়ার পরে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তাঁর কাছ থেকে মাওবাদী সংগঠনের বেশ কিছু বই এবং নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অসীম মন্ডলের মাওবাদী রাজনীতিতে প্রবেশ অবশ্য বহু পুরনো। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ফুলচক গ্রামের বাসিন্দা তিনি। আশির দশকে কলেজ জীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি বলে। পরবর্তীকালে বাঁকুড়া, পুরুলিয়া এবং জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় সংগঠনের কাজে যুক্ত হন। ২০০৪ সালে সিপিআই তৈরি হওয়ার পর পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

লালগড় আন্দোলনের সময়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা গিয়েছে। ২০১০ সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন তিনি। ২০১১ সালে কিষেনজির মৃত্যুর পর রাজ্যে মাওবাদী সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তাঁর ভূমিকা আরও বেড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে পুলিশের তালিকায় থাকা এই নেতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও ওড়িশায় প্রায় ৫৫ টি গুরুতর মামলা রয়েছে বলে সূত্রে খবর। এমনকি, তাঁর সন্ধান দিতে ঝাড়খন্ডে এক কোটি এবং ওড়িশায় এক কোটি ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করাও হয়েছিল। দীর্ঘ বছরের আত্মগোপনের পর এবার সেই মাওবাদী নেতা পুলিশের হাতে। পটাশপুরের একটি বাড়িতে ভোরের অভিযানে শেষ হল এত বছরের লুকোচুরি খেলা। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া নথি এবং সামগ্রী ঘিরে নতুন কি তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

14 Views 0 Likes 0 Comments

Related News

পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে!
রাজ্য

পুকুরের জলে বিশালাকার কুমির, আতঙ্ক সুন্দরবন সংলগ্ন কুলতলীতে!

সুন্দরবন, নিউজ ডেস্ক: পুকুরের জল তখন শান্ত। হঠাৎ জলের ওপর ভেসে উঠল অস্বাভাবিক কিছু। ঢেউ নেই, শব্দ নেই তবুও জলের নিচে যেন কিছু একটা নড়ছে। একবার দেখা গেল আবার মিলিয়ে গেল জলের নিচে। প্রথমে কেউ এগিয়ে যাওয়ার সাহস পেলেন না...

১৭ সেপ্টে ২০২৬, ০৪:১০ পিএম · 2 মিনিট
নাকচোড়ার বাঁধে ভাঙনে নতুন আতঙ্ক, উদ্বেগ রায়দিঘিতে
রাজ্য

নাকচোড়ার বাঁধে ভাঙনে নতুন আতঙ্ক, উদ্বেগ রায়দিঘিতে

রায়দিঘি, নিউজ ডেস্ক: সন্ধ্যা নামার আগে হঠাৎ যেন অস্বস্তি ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। নদীর দিকে তাকিয়ে তখন স্থানীয়দের চোখে-মুখে আতঙ্ক। পরিস্থিতি যে কোনও মুহূর্তে আরও খারাপ হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় শুরু হলো দৌড়ঝা...

১৭ সেপ্টে ২০২৬, ০২:১১ পিএম · 2 মিনিট
প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন
রাজ্য

প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এরই মধ্যে শিলিতগুড়ির একটি স্কুলে দেখা গেল অভিনব ছবি। মোদীর মুখোশ পরে কেক কেটে প্রধানম...

১৭ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া
রাজ্য

গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহু...

নদিয়া, নিউজ ডেস্ক: রাস্তার ধারে তখন শুধু ভিড়। হাতে মোবাইল, মুখে স্লোগান এবং সামনে একটি সাদা গাড়ি। কয়েক মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। আচমকা সেই গাড়িটাকে ঘিরে শুরু হলো ছোড়াছুড়ির অভিযোগ। ক্যামেরাবন্দি সেই মু...

১৬ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.