JAZZBAAT 24 BANGLA
১১ সেপ্টে ২০২৬, ০৩:৩১ পিএম
Breaking
মাহেশে মমতার সভায় আপত্তি ট্রাস্টের, আপাতত স্থগিত জনসভা নেপালের স্মৃতি তাড়া করছে সিকিমকে, ভূমিধসের মুখে ইউকসম-তাশিডিং এলাকা গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা ফারাক এল সোনার দামে, আজকের দর জেনে নিন অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩ সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি? মাহেশে মমতার সভায় আপত্তি ট্রাস্টের, আপাতত স্থগিত জনসভা নেপালের স্মৃতি তাড়া করছে সিকিমকে, ভূমিধসের মুখে ইউকসম-তাশিডিং এলাকা গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা ফারাক এল সোনার দামে, আজকের দর জেনে নিন অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩ সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি?

নেপালের স্মৃতি তাড়া করছে সিকিমকে, ভূমিধসের মুখে ইউকসম-তাশিডিং এলাকা

নেপালের স্মৃতি তাড়া করছে সিকিমকে, ভূমিধসের মুখে ইউকসম-তাশিডিং এলাকা
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: সম্প্রতি দেখা গিয়েছিল নেপালে ভূমিধস।তার ফলে হয়েছিল বিধ্বংসী বন্যা! আর তারই রেশ কাটতে না কাটতেই, এবার ভূমিধসের মুখে পড়ল সিকিম। এর আগেও সিকিমে ভূমিধসের ইতিহাস রয়েছে। আর এ কারণেই সিকিম ভূমিধস নিয়ে যথেষ্টই চিন্তিত পরিবেশবিদ মহল। অন্যদিকে একাধিকবার ধস নামার কারণে সিকিম জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। বিপর্যস্ত হয়েছে জনজীবন। কোথাও গিয়ে, সিকিমের এই ভূমিধস স্থানীয় মানুষদের মনে ফিরিয়ে আনছে নেপাল বিপর্যয়ের স্মৃতি।

সিকিম প্রশাসন জানিয়েছে- 'ইউকসম-তাশিডিং নির্বাচনী এলাকার রিম্বি গ্রামে বিশাল ভূমিধস নেমে। পাহাড় থেকে নেমে আসা পাথর-মাটিতে তলিয়ে রিম্বির সঙ্গে ইউকসম ও খেচুপরি সংযোগকারী প্রধান রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের উপর দিয়ে রীতিমতো কাদার স্রোত বয়ে গিয়েছে। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে। পাহাড়ের একটি বিশাল অংশ ধসে রাস্তার ওপর এসে পড়ায় পুরো এলাকা মাটি, পাথর ও ভারী ধ্বংসস্তূপে ঢেকেছে। ব্যাপক ভূমিধসে রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে গুরুত্বপূর্ণ পথটি দিয়ে হেঁটে যাতায়াত করাও রীতিমতো বিপজ্জনক হয়েছে।'

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন 'পরিস্থিতি উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত পাহাড়ের পাদদেশ ও সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়ি ঝুঁকির মুখে পড়েছে।' জানা গিয়েছে বাসিন্দারা আশঙ্কা করছেন- বৃষ্টি অব্যাহত থাকলে ঘটতে চলেছে আরও ভূমিধসের ঘটনা! এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন- 'বর্ষাতেই এই এলাকায় এমন সমস্যা দেখা দেয়। বৃষ্টি আরও বাড়লে ফের পাহাড় ধসে পড়তে পারে।' তারা আরো বলেন 'বারবার ভূমিধস ঠেকাতে পাহাড়ের ঢাল সুরক্ষিত করা, পাহাড় সংরক্ষণ এবং স্থায়ী নিরাপত্তা পরিকাঠামো তৈরি করা জরুরি।

জেনে রাখা ভাল, 'রিম্বি-ইউকসম' সড়কস্থানীয় বাসিন্দা এবং পর্যটক- সবার জন্যই গুরুত্বপূর্ণ। এটি একটি সংযোগ পথ। এ কারণেই এটি বন্ধ হয়ে যাওয়াতে পর্যটকরা ভোগান্তির শিকার হচ্ছেন। এর মধ্যে সব থেকে বড় উদ্বেগের কারণটি হল, ক্ষতিগ্রস্ত পাহাড়ের ঢাল এখনো স্থিতিশীল হয়নি। এই কারণেই সড়কের কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা বলছেন,তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত! তাঁরা কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন, যেন বিশেষজ্ঞদের দিয়ে ওই ঝুঁকিপূর্ণ ঢালটির দ্রুত পরীক্ষা করানো হয়। এরপর প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা যেন গড়ে তোলা হয়। না হলে, বারবার এই ভূমিধসে সিকিমের যা অবস্থা দাঁড়িয়েছে-তা কিন্তু যথেষ্ট বিপর্যয়ের দিকে চলে যেতে পারে! হয়তবা কোথাও গিয়ে দ্বিতীয় নেপাল বিপর্যয়েরও ভয় করা হচ্ছে।

16 Views 0 Likes 0 Comments

Related News

সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি?
দেশ

সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি?

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ঘিরে কূটনৈতিক মহলের পাশাপাশি নজর রয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রেও। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্...

১১ সেপ্টে ২০২৬, ১১:৪৪ এএম · 2 মিনিট
গালওয়ানের পর এবার মুখোমুখি মোদী-জিনপিং? ব্রিকসের মঞ্চে বড় বার্তার অপেক্ষা
দেশ

গালওয়ানের পর এবার মুখোমুখি মোদী-জিনপিং? ব্রিকসের মঞ্চে বড় বার্তার অপেক্ষা

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর ভারত ও চিনের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছিল। সীমান্তে উত্তেজনা থেকে শুরু করে কূটনৈতিক টানাপোড়েন একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই আবহেই এবার ...

১১ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
১১–১৩ সেপ্টেম্বর দিল্লিতে ঘুরপথে রাজধানী-সম্পূর্ণ ক্রান্তি, দেরিতে ছাড়বে বহু ট্রেন
দেশ

১১–১৩ সেপ্টেম্বর দিল্লিতে ঘুরপথে রাজধানী-সম্পূর্ণ ক্রান্তি, দেরিতে ছাড়বে বহু ট্রে...

নয়াদিল্লি: রাজধানীতে ব্রিকস শীর্ষ সম্মেলন। তার জেরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। আর সেই কড়া নিরাপত্তার প্রভাব এ বার পড়ল রেল পরিষেবাতেও। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে একাধিক ট্রেন বাতি...

১১ সেপ্টে ২০২৬, ১১:১৭ এএম · 3 মিনিট
পুজোর মুখে ব্যাঙ্ক ধর্মঘট,মাথায় হাত সাধারণ মানুষের
দেশ

পুজোর মুখে ব্যাঙ্ক ধর্মঘট,মাথায় হাত সাধারণ মানুষের

কলকাতা,নিউজ ডেস্ক: সাধারণ মানুষের মাথায় হাত! তার কারণ শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘট। সপ্তাহে পাঁচটি কর্মদিবসের দাবি করে  একদিনের ধর্মঘট ডেকেছে 'অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন' (AIBOC)। শুক্রবার ব্যাংক ধর্মঘট এবং ...

১০ সেপ্টে ২০২৬, ১০:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.