JAZZBAAT 24 BANGLA
১১ সেপ্টে ২০২৬, ০২:১১ পিএম
Breaking
গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা ফারাক এল সোনার দামে, আজকের দর জেনে নিন অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩ সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি? গালওয়ানের পর এবার মুখোমুখি মোদী-জিনপিং? ব্রিকসের মঞ্চে বড় বার্তার অপেক্ষা ব্রিকস সামিটে যাচ্ছেন না তারেক রহমান, শেষ মুহূর্তে কেন বদলাল সিদ্ধান্ত? গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা ফারাক এল সোনার দামে, আজকের দর জেনে নিন অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩ সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি? গালওয়ানের পর এবার মুখোমুখি মোদী-জিনপিং? ব্রিকসের মঞ্চে বড় বার্তার অপেক্ষা ব্রিকস সামিটে যাচ্ছেন না তারেক রহমান, শেষ মুহূর্তে কেন বদলাল সিদ্ধান্ত?

গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা

গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা
ছবি: গ্রাফিক্স: এআই

নিউজ ডেস্ক: সরকার বদলালে গণেশের উচ্চতাও বাড়বে। গতবছর রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে কথা দিয়েছিলেন উত্তর শহরতলি জেলার বিজেপি নেতা সুজিত বড়ুয়া। প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এবার প্রতিশ্রুতি রাখতে গণেশ পুজোয় বড় চমক আনতে চলেছেন সুজিত। ১২ বছরে পা দেওয়া গণেশ পুজোয় ৫০ ফুটের মূর্তি তৈরি করিয়ে পুজো করছেন তিনি।

জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে ঘোলার সি ব্লক সাহাপাড়ার শ্রীপল্লি অটো স্ট্যান্ডে গণেশ পুজো করছেন বিজেপি নেতা সুজিত বড়ুয়া। বর্তমানে তিনি দলের জেলা মাইনরিটি মোর্চার সভাপতি। ২০২২ থেকে ২০২৫ সালে এই পুজোর উদ্বোধন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর তিনি এখন মুখ্যমন্ত্রী। তাই এবছরের গণেশে উচ্চতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। প্রস্তুতি প্রায় শেষ মুহুর্তে। তাই শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। উদ্যোক্তাদের দাবি, শুধু উত্তর ২৪ পরগনা জেলায় তো বটেই, গোটা রাজ্যের মধ্যেই এত বড় গণেশমূর্তি আগে তৈরি হয়নি। ফলে এবারের পুজোয় নজর কাড়তে চলেছে এই বিশালাকার গণেশ মূর্তি।

শুধু প্রতিমাই নয়, পুজো মণ্ডপ এবং তার আশপাশেও থাকছে বিশেষ আয়োজন। মণ্ডপে সামনে থাকবে বিশাল গণেশ মূর্তি। তাঁর পায়ের কাছে পাহাড়ি ঝর্ণার আদলে জল গড়িয়ে পড়বে। মণ্ডপের অন্দরসজ্জায় থাকছে সবুজ রক্ষার বার্তা।  
দর্শনার্থীদের যাতে প্রতিমা দর্শনে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। পুজোর দিনগুলিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন আয়োজকরা।

প্রতিবছর এলাকার মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকে। এবার সেই ভাবনাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া হয়েছে। ৫০ ফুটের বেশি উচ্চতার গণেশমূর্তি তৈরি করে শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, জেলার বিভিন্ন প্রান্তের মানুষেরও নজর কাড়তে চান উদ্যোক্তারা। পুজোর উদ্যোক্তা সুজিত বড়ুয়া বলেন, ‘হাজারো প্রতিবন্ধকতার মধ্যে গত ১১ বছর ধরে পুজো করেছি। গতবার শুভেন্দুবাবুর সামনে ৫০ ফুটের বেশি গণেশ মূর্তি তৈরি করার কথা দিয়েছিলাম। তাই সেভাবেই মণ্ডপ সাজছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বহু মন্ত্রী ও বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছি।’

গণেশ চতুর্থী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম জনপ্রিয় উৎসব। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় এই উৎসব। ইতিমধ্যেই গণেশ চতুর্থী উপলক্ষে ঘরে ঘরে এবং বিভিন্ন পুজোমণ্ডপে গণপতি বাপ্পাকে বরণ করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যে কোনও শুভ কাজের আগে তাঁর নাম নেওয়ার রীতি রয়েছে। তাই গণেশ চতুর্থীর দিনটিও ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী ১৪ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী।

দেশের বিভিন্ন প্রান্তে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গণেশ চতুর্থী পালিত হয়। বিশেষ করে মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে এই উৎসবের ব্যাপক জাঁকজমক চোখে পড়ে। বিশাল প্যান্ডেল, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজো এবং শোভাযাত্রার মাধ্যমে উৎসব উদযাপন করেন সাধারণ মানুষ।

13 Views 0 Likes 0 Comments

Related News

মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩
মহানগর

মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-স...

কলকাতা, নিউজ ডেস্ক: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্টকে গ্রেফতার করল পুলিশ। একই মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন নয়নাশিস দাস ওরফে জনি এবং স...

১১ সেপ্টে ২০২৬, ১১:৪৬ এএম · 2 মিনিট
দুর্গাপুজোর আমিষ বিতর্কে মুখ খুললেন বাগেশ্বর বাবা
মহানগর

দুর্গাপুজোর আমিষ বিতর্কে মুখ খুললেন বাগেশ্বর বাবা

বাগেশ্বর বাবা আরও বলেন, ধর্মগুরু হিসেবে তিনি হিংসার বিরুদ্ধে কথা বলতে পারেন। তাঁর বক্তব্যকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি তাঁর মূল বক্তব্যের অন্যরকম ব্যাখ্যার ফল বলেই কার্যত ইঙ্গিত করেন তিনি।

১১ সেপ্টে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, শহরজুড়ে বড় কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, শহরজুড়ে বড় কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে  যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উপলক্...

১০ সেপ্টে ২০২৬, ০৬:৫৬ পিএম · 1 মিনিট
অভিন্ন নিয়মের পথে নবান্ন
মহানগর

অভিন্ন নিয়মের পথে নবান্ন

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় এবার অভিন্ন আইনি কাঠামো তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার।ইতিমধ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ...

১০ সেপ্টে ২০২৬, ০৪:৫৫ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.