JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০২:০৩ এএম
Breaking
জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চ... বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চ... বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

ভুয়ো ভিডিও ঘিরে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভুয়ো ভিডিও ঘিরে ক্ষুব্ধ মিমি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর একটি ভুয়া ভিডিওকে ঘিরে তোলপাড় সমাজ মাধ্যম। আর সেই ভিডিও নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।

শনিবার ভাইরাল হওয়া  ভিডিওতে দেখা যায়, এক মহিলাকে গণপ্রহার করতে করতে থানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মিমি চক্রবর্তীর নাম জুড়ে দাবি করা হয়, ওই মহিলাই নাকি অভিনেত্রী। যদিও ভিডিওতে থাকা মহিলার সঙ্গে মিমির কোনও মিল নেই। তবুও মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে বিভিন্ন সমাজমাধ্যমে।

ঘটনাটি নজরে আসতেই কড়া প্রতিক্রিয়া জানান মিমি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। অন্য একটি ভিডিও ও খবর জুড়ে বিভ্রান্তিকর পোস্ট তৈরি করা হয়েছে। তিনি সতর্ক করেন যারা এই ধরনের

মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

সমাজ মাধ্যমে মিমি লেখেন, একজন মহিলা হয়ে অন্য এক মহিলার মার খাওয়ার দৃশ্য উদযাপন করা অত্যন্ত লজ্জাজনক। আমি একজন সেলিব্রেটি হয়ে এমন কি ভাবে করতে পারি! যারা এমন পোস্ট করছেন, তারা আদৌ মহিলাদের সম্মান করেন না। তিনি জানান, ইতিমধ্যেই একজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বাকি অন্যদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হবে।

অভিনেত্রী আরও জানান, এর আগে এক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তার নাম জড়িয়ে ভুয়ো ভিডিও ভাইরাল করা হয়েছিল। যারা এগুলো করছে, অন্যায় করছে। তার অভিযোগ, তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য রটানো হচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই। অনুরাগীদের উদ্দেশে মিমির আবেদন, কোনও ভিডিও বা খবর শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করে নেওয়া উচিত। কারণ, ভুয়ো তথ্য যত বেশি শেয়ার হবে তা আরও দ্রুত ছড়িয়ে পড়বে। এতে যারা এগুলো রটাচ্ছে তারা উৎসাহ পাবে।

যারা এই ধরনের কাজ করছেন তাদের হুশিয়ারি দিয়ে মিমি বলেন - 'আমি চুপ করে আছি মানে আমি দুর্বল এমনটা না ভাবাই ভালো।' এই ধরনের মানহানিকর ভিডিও তৈরি বা প্রচারের সঙ্গে যুক্ত প্রত্যেককেই মুখোমুখি হতে হবে আইনের।

9 Views 0 Likes 0 Comments

Related News

বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বিনোদন

বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্র...

নিউজ ডেস্ক: টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ বলতে সবাই যাকে চেনে, অভিনয়ের দীর্ঘ কেরিয়ারে একের পর এক ছবিতে দর্শকের মন জয় করেছেন যিনি, এবার বাংলার সেই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুকুটে যোগ হল এক নতুন পালক। Central Board of F...

১৬ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট
বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে?
বিনোদন

বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে?

নিউজ ডেস্ক: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’র ঘরে পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখী তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন। বাদশার দিকে নাম না করে মারাত্মক অভিযোগের তির ছুড়লেন ইশা। র‌্যাপ গায়ক বাদশার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বলে তি...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ পিএম · 2 মিনিট
লাল মাটি থেকে ভেনিসের লাল কার্পেট! সেরা এশীয় ছবির পুরস্কার জিতলেন পুরুলিয়ার মেয়ে
বিনোদন

লাল মাটি থেকে ভেনিসের লাল কার্পেট! সেরা এশীয় ছবির পুরস্কার জিতলেন পুরুলিয়ার মেয়ে

নিউজ ডেস্ক: বাংলার ফের জয়জয়কার ভেনিস চলচ্চিত্র উৎসবে। নেটপ্যাক সম্মান পেলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায় 'লাভার্স ইন দ্য ব্লু নাইট' ছবির জন্য । ফের জয়জয়কার ভেনিস চলচ্চিত্র উৎসবে (Venice Film Festival 2026)। পৃথিবীর স্ট...

১৬ সেপ্টে ২০২৬, ০৮:২৪ পিএম · 2 মিনিট
‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর
বিনোদন

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী...

এন্টারটেনমেন্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগকে দেওয়া হবে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। সেপ্টেম্বর গুজরাটের কেভাদিয়ায় ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্...

১৬ সেপ্টে ২০২৬, ০৮:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.