JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ১১:০৩ পিএম
Breaking
জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চ... বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চ... বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ বলতে সবাই যাকে চেনে, অভিনয়ের দীর্ঘ কেরিয়ারে একের পর এক ছবিতে দর্শকের মন জয় করেছেন যিনি, এবার বাংলার সেই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুকুটে যোগ হল এক নতুন পালক। Central Board of Film Certification (CBFC)-এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে CBFC-কে নতুন করে গঠন করা হয়েছে। নতুন বোর্ডে রয়েছেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। নতুন বোর্ডে মোট ১৮ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই তালিকাতেই জায়গা করে নিয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠী, রূপা গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী-সহ আরও কয়েকজন পরিচিত নাম।

CBFC বা সেন্সর বোর্ড যে কোনও সিনেমা মুক্তি পাওয়ার আগে সেই ছবির সার্টিফিকেশন দেয়৷ এই সাংবিধানিক সংস্থার উপর ভারতের সিনেমা প্রদর্শনের আগে সার্টিফিকেশন দেওয়ার দায়িত্বে থাকে। সিনেমা জনসমক্ষে প্রদর্শনের আগে CBFC-র সার্টিফিকেট প্রয়োজন হয়, এবং বোর্ডের সদস্যরা সেই ছবিটির সিন টু সিন বিচার করে। বোর্ডে চেয়ারম্যানের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের মানুষকে সদস্য হিসেবে রাখা হয়। ছবির মুক্তি নির্ভর করে তাদের মতামতের উপর ৷ সাধারণ ভাষাতে ছবিতে কাঁচি চালানোর দায়িত্বে থাকেন এই বোর্ডের সদস্যেরা৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য এই দায়িত্ব নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ, কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা ছবির পরিবর্তন, দর্শকের রুচির বদল এবং ইন্ডাস্ট্রির নানা পর্যায়ের সাক্ষী তিনি নিজে। অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে কাজ করার পাশাপাশি এবার চলচ্চিত্র সার্টিফিকেশন সংক্রান্ত বোর্ডের অংশ হিসেবেও তার অভিজ্ঞতা কাজে লাগবে।

বিশেষ তাৎপর্যপূর্ণ সময়ে CBFC-র এই নতুন অধ্যায় শুরু হচ্ছে। দীর্ঘ প্রায় ছয় বছর পর গত ২৯ অগস্ট CBFC-র বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিনেমার সার্টিফিকেশন প্রক্রিয়া, Revising Committee-র ভূমিকা এবং ২০২৪ সালের নতুন সার্টিফিকেশন নিয়ম কার্যকর করার মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ২০২৬ সালের মে মাসে শশী শেখর ভেমপতিকে CBFC-র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। তাঁর মেয়াদ তিন বছর।

23 Views 0 Likes 0 Comments

Related News

বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে?
বিনোদন

বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে?

নিউজ ডেস্ক: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’র ঘরে পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখী তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন। বাদশার দিকে নাম না করে মারাত্মক অভিযোগের তির ছুড়লেন ইশা। র‌্যাপ গায়ক বাদশার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বলে তি...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ পিএম · 2 মিনিট
লাল মাটি থেকে ভেনিসের লাল কার্পেট! সেরা এশীয় ছবির পুরস্কার জিতলেন পুরুলিয়ার মেয়ে
বিনোদন

লাল মাটি থেকে ভেনিসের লাল কার্পেট! সেরা এশীয় ছবির পুরস্কার জিতলেন পুরুলিয়ার মেয়ে

নিউজ ডেস্ক: বাংলার ফের জয়জয়কার ভেনিস চলচ্চিত্র উৎসবে। নেটপ্যাক সম্মান পেলেন পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায় 'লাভার্স ইন দ্য ব্লু নাইট' ছবির জন্য । ফের জয়জয়কার ভেনিস চলচ্চিত্র উৎসবে (Venice Film Festival 2026)। পৃথিবীর স্ট...

১৬ সেপ্টে ২০২৬, ০৮:২৪ পিএম · 2 মিনিট
‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর
বিনোদন

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী...

এন্টারটেনমেন্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য কিংবদন্তি কন্নড় অভিনেতা অনন্ত নাগকে দেওয়া হবে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। সেপ্টেম্বর গুজরাটের কেভাদিয়ায় ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্...

১৬ সেপ্টে ২০২৬, ০৮:২২ পিএম · 2 মিনিট
৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে!
বিনোদন

৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে!

নিউজ ডেস্ক: বলিউডের ‘বাদশা’ অথবা ‘কিং খান’, নামে কে পরিচিত তার আমরা সকলেই জানি। মায়ানগরীর সবচেয়ে সফল তারকা শাহরুখ খানের খ্যাতি বিশ্বজোড়া। রয়েছে বিলাসবহুল প্রাসাদ ‘মন্নত’, কোটি কোটি টাকার সাম্রাজ্য এবং আকাশছোঁয়া জনপ্র...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.