JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ১২:১৯ এএম
Breaking
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা

বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে?

বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে?
Rapper-Badshah-accused-of-physically-and-mentally-cheating-his-girlfriend ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’র ঘরে পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখী তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন। বাদশার দিকে নাম না করে মারাত্মক অভিযোগের তির ছুড়লেন ইশা। র‌্যাপ গায়ক বাদশার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে বলে তিনি জানান।  

ঘটনার সূত্রপাত প্রতিযোগী গুল্লুকে নিয়ে। ঘরে অন্যান্য মহিলারা তাকে 'রেড ফ্ল্যাগ' আখ্যা দিলে গুল্লু আত্মবিশ্বাসের সঙ্গে প্রশ্ন করে, 'আমার মতো এত ভালো রেড ফ্ল্যাগ কেউ দেখেছ নাকি?' সঙ্গে সঙ্গেই পাল্টা জবাবে ইশা বলে ওঠেন, 'নিজের জীবনে খুব ভালো রেড ফ্ল্যাগ দেখেছি আমি!' কথাটি বলেই হেসে ফেলে নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গটি ঢাকার চেষ্টা করলেও সহ-প্রতিযোগীরা তাকে খোঁচাতে ছাড়েননি।

সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনে ঈশা ইঙ্গিত দেন, তাঁর প্রাক্তন সঙ্গী সম্পর্ক চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সম্পর্কের দায়িত্ব নিতে চাননি। আড্ডার মাঝেই কণিকা ঈশাকে জিজ্ঞেস করেন, কী ধরনের প্রতারণার হয়েছে তার সাথে? শারীরিক, মানসিক, না সামাজিক? উত্তরে ঈশার সাফ জানায়, “সব দিক থেকেই।” এর পরে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন ঈশা। তিনি জানান, প্রমাণ ছাড়া তিনি কোনও কিছু বিশ্বাস করেন না। 

সম্পর্কের ক্ষেত্রেও তা-ই হয়েছিল। ঈশার কথায়, “কেউ যদি এসে কিছু বলে, আমি বলি, প্রমাণ দেখাও, না হলে আমাকে কিছু বলতে এসো না।”  তিনি আরও বলেন, সম্পর্ক চলাকালীন অনেক সময়ে সন্দেহ হলেও তা বিশ্বাস করতে চাননি। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই বুঝতে পেরেছেন, এত দিন ধরে তাকে ঠকানো হচ্ছিল। ঈশার কথায়, “সম্পর্ক শেষ হওয়ার পরেই বুঝতে পারি, এত দিন ধরে আমার সঙ্গে খেলাই চলছিল।”

ঈশা জানান, তাকে তার স্বামীর সব বন্ধু বা পরিচিতদের সঙ্গে পরিচয় করানো হয়নি। কেবল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই রাখা হয়েছিল। বাদশার সম্পর্কে ঈশা বলেন, “সুবিধার জন্য এমন কাউকে ও জীবনে রাখতে চায়, যার কাছ থেকে কিছু পাওয়া যায়। কিন্তু তার বদলে কোনও দায়িত্ব নিতে চায় না।” ঈশার বক্তব্য, সম্পর্কে থেকেই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন তার সঙ্গী।

তবে ইশার আক্রমণের ঝাঁজ এখানেই থামেনি। পুরুষ প্রতিযোগীদের উদ্দেশ্য করে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “যারা ভালোবাসায় প্রতারণা (চিট) করে, তাদের কাছে তো মুভ অন করার কোনো গল্পই থাকে না, তাই না? তোমাদের কি মনে হয়, যারা প্রতারণা করে—বিশেষ করে 'প্লেবয়' টাইপের মানুষেরা—তারা কি কখনো অনুশোচনায় ভোগে?”

ইশার এই মন্তব্যের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন শোরগোল। নেটিজেনদের বড় অংশেরই দাবি, ইশা এখানে বাদশার দিকেই আঙুল তুলেছেন।

36 Views 0 Likes 0 Comments

Related News

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা
বিনোদন

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়...

লন্ডন: ক্রিকেটের মাঠে বলিউডের শুটিং। আর তার জেরেই এবার বড় শাস্তির মুখে ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং হয়েছিল লেস্টারশায়ারের গ্রেস রোডে। সেই শুটিংয়ের কয়েকদিন পরই গ্ল্যামরগনের বির...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের
বিনোদন

পুজোয় এবার বড়ো পর্দায় 'ময়দামুখো' গানে কৌশানীর সাথে রোম্যান্স শিবপ্রসাদের

নিউজ ডেস্ক: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় সময়ের সাথে প্রায় হারিয়ে যেতে বসা 'বহুরূপী'র সুবাদে ফিরিয়ে এনেছিলেন বাংলার এই অঞ্চলিক শিল্প। ননিচোরা দাস বাউলের গাওয়া 'ময়দামুখো' গানটি বাংলার গণ্ডি পেরিয়ে খ্যাতি অর্জন কর...

১৭ সেপ্টে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে ঘিরে টলিপাড়ায় চর্চা
বিনোদন

মোদীর জন্মদিনে বুম্বাদার বিশেষ বার্তা, তার আগের দিনই এল বিরাট দায়িত্ব! প্রসেনজিৎকে...

প্রসেনজিৎ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশসেবার কাজে তাঁর সুস্বাস্থ্য ও অফুরন্ত শক্তির জন্য প্রার্থনা করেন। অভিনেতার এই বার্তা প্রকাশ্যে আসতেই তা নিয়ে অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি
বিনোদন

‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল...

লাক্সারি বাজেট টাস্কে প্রতিযোগীদের নির্দিষ্ট নিয়ম মেনে বল সংগ্রহ করতে বলা হয়েছিল। অভিযোগ, খেলায় সোনামণি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের তুলনায় বেশি বল সংগ্রহ করেন।

১৭ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.