JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০১:৪১ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

আরএসএস-এর শতবর্ষে তিন দেশ সফর, নিউইয়র্কে মোহন ভাগবত

আরএসএস-এর শতবর্ষে তিন দেশ সফর, নিউইয়র্কে মোহন ভাগবত

নিউ ইয়র্ক, নিউজ ডেস্ক: আসছে শনিবার নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে 'ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস' নামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে মঙ্গলবার নিউ ইয়র্ক পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। সংগঠনের শতবর্ষ উদযাপনে তিনটি দেশ সফরে বেরিয়েছেন তিনি। সফরের অংশ হিসাবে সর্বপ্রথম তিনি নিউ ইয়র্কে পৌঁছন। সেখানে পৌঁছানোর পর তাঁকে তিলক পরিয়ে অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। এরপর তিনি বাকি দুই দেশ অর্থাৎ কানাডা এবং ইউকেতেও যাবেন।

জানা গিয়েছে শনিবার নিউ ইয়র্কে আয়োজিত সমাবেশে উপস্থিত থাকবেন ভাগবত। 'আমেরিকান হিন্দু ফর এনগেজমেন্ট এন্ড ডায়লগ ফোরাম' এর তরফ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বিষয়ে আরএসএস এর প্রচার প্রমূখ সুনীল আম্বেদকার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি জানান, প্রবাসীদের আমন্ত্রণে ২৫শে অগাস্ট তিন দেশের সফর করছেন আরএসএস প্রধান। আরএসএস সূত্রে আরো জানানো, হয়েছে আন্তর্জাতিক মঞ্চে ভারত, হিন্দু সমাজ এবং আরএসএস এর সম্পর্কে সঠিক ও ইতিবাচক তথ্য তুলে ধরাই এই সফরের অন্যতম উদ্দেশ্য।

তবে ভাগবতের সফরের এর আগে আরএসএস কে ঘিরে আমেরিকায়  তৈরি হয় একটি বিতর্ক। 'ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ আরএসএস এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি তাদের শীর্ষ নেতাদের সঙ্গে কূটনৈতিক সৌজন্য বজায় না রাখার আবেদনও জানায়। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক সেই দাবি সরাসরি খারিজ করেছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইউএসসিআইআরএফ কে পক্ষপাত দুষ্ট প্রতিষ্ঠান বলে দাবি করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই ভারত সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করে আসছে। যে সংস্থাটি নির্ভরযোগ্য নয়, সেই সংস্থার মন্তব্যকে গুরুত্ব না দেওয়াই শ্রেয় বলে তিনি মনে করেন।

শতবর্ষ উদযাপনের আবহে আরএসএস এর প্রধান মোহন ভাগবতের তিন দেশের সফর প্রবাসী ভারতীয়দের মধ্যে উৎসাহ তৈরি করেছে।

46 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে বড়সড়ো সাফল্য পেয়েছে ভারত। দেশের নাম উজ্জ্বল করেছেন এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেটাররা। এবার সেই সমস্ত পদকজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

১১ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 1 মিনিট
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
দেশ

Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন

মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...

১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব
দেশ

DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সা...

১০ই অক্টোবরের গভীর রাতের এক দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে গেছে। বাইরে তীব্র উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ থাকলেও গুরুদুয়ারার ভেতরের শ্বেতপাথরের চত্বরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। খোলা আকাশের নিচে সারি দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন ক্লান্ত-বিধ্বস্ত শত শত আন্দোলনকারী। কারও মাথায় ফেট্টি বাঁধা, কারও পাশে পড়ে রয়েছে আন্দোলনের প্রচারপত্র ও সাধারণ ব্যাগপত্র। দিনভর দীর্ঘ লড়াই, পুলিশের তাড়া আর অনিশ্চয়তার পর এই চত্বরই যেন হয়ে উঠেছিল তাঁদের নিরাপদ আশ্রয়স্থল।

১১ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.